Posts

Showing posts with the label Corporate

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

কর্মক্ষেত্রে গুজবের শিকার হওয়ার আগে নিজেই সাবধান থাকা ভালো

Image
  কর্মক্ষেত্রে গালগল্পের পাত্র হওয়া থেকে বাঁচতে   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: রয়টার্স। গুজবের শিকার হওয়ার আগে নিজেই সাবধান থাকা ভালো। ‘কথার কোনো ডানা নেই। তবে তা উড়ে যেতে পারে সহস্র মাইল’- কোরিয়ার একটি প্রচলিত প্রবাদ বাক্যের বাংলাটা এমনই। আর নেতিবাচক গল্পের গতি নাকি বাতাসের চেয়েও দ্রুততর। যেখানেই আছে মানুষের সমাগম. সেখানেই হবে ‘গসিপ’। আর ‘গসিপ’য়ের বেশিরভাগই হয় নেতিবাচক যা ছড়িয়ে যায় দাবানলের মতো। গল্পের বিষয়বস্তু ইতিবাচক, নেতিবাচক, সত্য বা গুজব যাই হোক না কেনো, যাকে নিয়ে তা হচ্ছে তার জন্য অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা হয় ধ্বংসাত্বক। এই ধ্বংসাত্বক ঘটনার ভুক্তভোগী হওয়ার হাত থেকে বাঁচার উপায় জানানো হল জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনের আলোকে। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা: সহকর্মী বন্ধু হলেও তার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার আগের ভাবা উচিত তা কতটা নিরাপদ। কর্মক্ষেত্রে বন্ধু থাকা নিঃসন্দেহে ভালো দিক। তবে সেখানে পেশাদারী দূরত্বও বজায় থাকা জরুর...

চাকরির সাক্ষাৎকারে বাদ পড়ার কারণ

Image
চাকরির সাক্ষাৎকারে বাদ পড়ার কারণ লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাধারণ কারণগুলো জানা থাকলে চাকরির সাক্ষাৎকার দেওয়ার সময় সাবধান হওয়া যায়। একের পর এক চাকরির সাক্ষাৎকার দেওয়ার পরও কোনো সুখবর না পাওয়ার হতাশার স্বাদ একমাত্র ভুক্তভোগীই বোঝে। বিশেষ করে ভালো ‘ইন্টারভিউ’ দেওয়ার পর স্বভাবতই প্রার্থীর মনে আশা জাগে। অধীর আগ্রহে পরের সংবাদের অপেক্ষা করতে থাকে। সেই অপেক্ষা যেমন দুঃসহ তেমনি অবশেষে কোনো খবর না আসা হতাশার মাত্রা বাড়িয়ে দেয় কয়েকগুণ। কর্মী নিয়োগ দেওয়ার দায়িত্বে থাকা মানুষগুলো প্রতিটি প্রার্থীর আবেদন চুলচেরা বিশ্লেষণ করেন। ফলে কোনো ভুলই তাদের চোখের আড়াল হয়না। আবার কী কারণে একজন চাকরি প্রার্থীকে বাদ দেওয়া হল সেটাও তাকে জানানো হয়না। ফলে প্রার্থী জানতেই পারেন না বাতিল হওয়ার কারণ। কর্মজীবন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হলো সাক্ষাৎকারেই চাকরি হওয়ার সম্ভাবনা বাতিল হওয়ার কয়েকটি কারণ সম্পর্কে। চাহিদার তুলনায় কম কিংবা বেশি যোগ্য: চাকরির বিজ্ঞাপনে প্রার্থীর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার...