Posts

Showing posts with the label Recipe

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

চলুন শুনি ভর্তার বার্তা

Image
চলুন শুনি ভর্তার বার্তা জাহীদ রেজা নূর প্রথম আলো     ছবি : নকশা   ভর্তাকে একবার গরিবের খাবার বলে দেখুন তো, কিল একটাও মাটিতে পড়বে না। যখন ছোট ছিলাম, তখন চোখের খিদে ছিল বেশি। চোখ চকচক করত পোলাও–মাংসের দিকে তাকিয়ে। বাজার থেকে বড় মাছ আনা হলে ভিড় হয়ে যেত বঁটির সামনে। যিনি ছাই দিয়ে মাছটি কাটবেন, তাঁর চোখেমুখে বেশ একটা গর্বের ভাব ফুটে উঠত। এই মাছ–মাংসের রমরমার মধ্যে ভর্তার কোনো দাম ছিল কি? আমার মতো খাদ্য বিষয়ে তখন পর্যন্ত অজ্ঞ অনেকের কাছে ছিল না। প্রচলিত ছিল, ভর্তা গরিবের খাবার। কথাটা খুব একটা মিথ্যে নয়। ডলে, পিষে, দলাই-মলাই করে তৈরি হচ্ছে যে খাবার, ভাতের সঙ্গে মিশে তা যে অমৃতের স্বাদ দেবে, সে কথা শৈশবে জানতামই না। যেদি...

নতুন স্বাদে ঈদের দুপুরে

Image
নতুন স্বাদে ঈদের দুপুরে প্রথম আলো করোনার এই সময়েই আসছে ঈদ। ঘরেই হবে ঈদ উদ্​যাপন। ঈদের দিন দুপুরে পরিবারের জন্য খাবার টেবিলে থাকতে পারে অন্য রকম কয়েক পদের খাবার। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান আদা-লেবু কুলাডা উপকরণ: সিরাপ ২ কাপ, তাজা লেবুর রস ২ টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, বরফকুচি বা আইসক্র্যাম্ব প্রয়োজনমতো ও সোডা ওয়াটার প্রয়োজনমতো। প্রণালি: আধা গ্লাস বরফকুচি নিয়ে এর মধ্যে লেবুর রস, সিরাপ ও আদার রস দিয়ে নেড়ে সোডা ওয়াটার দিয়ে গ্লাস ভরে দিতে হবে। সাজিয়ে পরিবেশন। * সিরাপ তৈরি : ২ কাপ চিনি ও ১ কাপ পানি একসঙ্গে জ্বাল দিয়ে ছেঁকে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে সিরাপ। প্রন মিক্সড সালাদ উপকরণ: ক. ছোট বা মাঝারি চিংড়ি ১ কাপ, পাঁচমিশালি বাদাম ১ কাপ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, লব...

ঈদের রাতে সুস্বাদু কয়েক পদ

Image
ঈদের রাতে সুস্বাদু কয়েক পদ প্রথম আলো     খাবার টেবিলে একটু ভারী পদ না থাকলে কি ঈদের রাতটা জমে? তবে করোনাভাইরাস সংক্রমণের এই সময় খাবারের পদগুলো সুস্বাদু করার পাশাপাশি এর স্বাস্থ্যকর দিকটিও বিবেচনায় রাখতে হবে। ঈদের রাতের জন্য স্বাস্থ্যকর উপকরণের ব্যবহারে সুস্বাদু কিছু খাবারের রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন । নবাবি বিরিয়ানি উপকরণ: বিরিয়ানির মসলার জন্য: পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ টেবিল চামচ, গরমমসলার বাটা ১ টেবিল চামচ, গোলমরিচ বাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, শাহি জিরাবাটা এক চা–চামচের তিন ভাগের এক ভাগ ও পানি ১ কাপ। মাংসের জন্য : খাসির মাংস ১ কেজি, তেল ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, ...

মুখে রুচি বাড়াবে টক-ঝাল টমেটো পোলাও: প্রস্তুত প্রণালি

Image
মুখে রুচি বাড়াবে টক-ঝাল টমেটো পোলাও   লাইফস্টাইল ডেস্ক Jugantor টক-ঝাল টমেটো পোলাও, ছবি সংগৃহীত     মুখে রুচি বাড়াতে আমার বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এবার থেকে পারেন মুখরোচক খাবার টক-ঝাল টমেটো পোলাও। খুব কম সময়ে পরিবারের প্রিয়জনদের জন্য আর অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন টক-ঝাল টমেটো পোলাও। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন টক-ঝাল টমেটো পোলাও- উপকরণ ঘি ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, লবঙ্গ ৫টি, স্টার মসলা ১টি, দারুচিনি ১ স্টিক, ক্যাশুনাট ১০টি, পেঁয়াজ ১টি (চিকন স্লাইস), আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ২টি (কুচি), কাঁচামরিচ ১টি, গাজর অর্ধেকটি (কুচি), মটরশুঁটি ১/৪ কাপ, আলু ১টি (কিউব করে কাটা), মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, বাসমতী চাল ১ কাপ। প্রস্তুত প্রণালি ২০ মিনিট বাসমতী চাল পানিতে ভিজিয়ে রাখুন। এর পর প্রেসারকুকারে ঘি গরম করে পেঁয়াজ কুচি, গুঁড়া ও বাটা মসলা এবং ক্যাশুনাট ভেজে সবজিগুলো দিয়ে নেড়ে নিন। ২ মিনিট পর ভিজিয়ে রাখ...

শুকনা মরিচ ভাজলে হাচি হয় ? ভাত আটা আটা হয় ? মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় না ? জেনে নিন কিছু সমাধান

Image
শুকনা মরিচ ভাজলে হাচি হয় ? ভাত আটা আটা হয় ? মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় না ? জেনে নিন কিছু সমাধান প্রকাশঃ Sompurna 24 রান্না করতে গেলে অনেক সময় নতুন রাধুনীরা অনেক কিছু জানেন না। আবার ঝটপট একটি কাজ শেষ করতে হলেও নানা ধরণের টিপস জানতে হয়। এর জন্য আজ আমরা নিয়ে এসেছি রান্নার জন্য ৩০টি টিপস। যা আপনাকে রান্নায় সব সময় সহযোগিতা করবে। তাহলে দেখে নিন টিপসগুলি- ১. যতটুকু সম্ভব পাতিলে ঢাকানা দিয়ে রান্না করা ভাল, এতে করে খাবারের পুষ্টিমান বজায় থাকে। ২. মাংস রান্নার সময় প্রথমেই লবণ দেবেন না। মাংস রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালভাবে নাড়ুন। এরপর দেখে নিন পরিমান ঠিক হল কিনা। ৩. তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে ঢেলে দিন। লক্ষ্য রাখবেন কর্ণ ফ্লাওয়ারের দ্রবণটি যেন ভালমত তরকারির সাথে মিশে যায়। ৪. ভাত রান্না করতে গিয়ে ভাতগুলো ঝরঝরে হচ্ছে না? কোন চিন্তা নেই চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ রান্নার তেল দিন। দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে। ৫. স্বাস্থ্য সম্মত মুরগীর তরকারি খেতে চাই...

২২ পদের মজাদার সব ভর্তার রেসিপি

Image
২২ পদের মজাদার সব ভর্তার রেসিপি প্রকাশঃ Sompurna 24 ২২ পদের মজাদার সব ভর্তার রেসিপি – বাঙ্গালীদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটা খাবার। ভর্তা কথাটা শুনলে জিভে জল চলে আসে না এমন মানুষ খুজে পাওয়া বেশ কঠিন। আমরা সবাই কম বেশি ভর্তা বানাতে জানি। আর তাই আমরা আজকে হাজির হয়েছি ২২ পদের মজাদার সব ভর্তার রেসিপি নিয়ে; যা আপনাকে আপনার রসনাবিলাসে সাহায্য করবে। তাহলে জেনে নিন রেসিপিটি। সুচিপত্রঃ ১. আলু ভর্তা ২. বেগুন ভর্তা ৩. মসুর ডালের ভর্তা ৪. টমেটো ভর্তা ৫. টাকি মাছের ভর্তা ৬. কালিজিরা ভর্তা ৭. আলু ডিম ভর্তার রেসিপি ৮. পালংশাক ভর্তা ৯. লাউশাক ভর্তা ১০. কাচকি মাছ ভর্তা ১১. করল্লার ভর্তা ১২. ছুরি শুঁটকি ভর্তার রেসিপি ১৩. ধনেপাতার চাটনি ১৪. সরিষা ভর্তা ১৫. কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা ১৬. কচু নারকেল ভর্তা ১৭. থানকুনি পাতার ভর্তা ১৮. পেঁয়াজ পাতা ভর্তা ১৯. লাউ এর সিলকা ভর্তা ২০. চিনাবাদাম ভর্তা রেসিপি : ২১. মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি ২২. লাউ এর বিচি ভর্তা ১. আলু ভর্তা আলু আধা কেজি সিদ্ধ করে চটকে নিন। এবার পাত্রে ২ টেবিল চামচ তেল দিয়ে শুকনা মরি...

সয়াবিন মোগলাই কারি

Image
  সয়াবিন মোগলাই কারি   ক্যানভাস ম্যাগাজিন     প্রোটিনের উৎস হিসেবে সয়াবিন মাছ-মাংসের সমতুল্য। এর বড়ি দিয়ে কাবাব থেকে শুরু করে তরকারি পর্যন্ত রান্না করা যায়। সয়াবিনে তৈরি বিভিন্ন খাবার খেতে সুস্বাদু ও পুষ্টিকর। এর মোগলাই কারি তেমনই একটি পদ। উপকরণ: সয়াবিন নাগেটস ২৫০ গ্রাম, মাঝারি আকারের পেঁয়াজ ৩টি (বেটে নিতে হবে), রসুন ও আদাবাটা দেড় চা-চামচ করে, টমেটো পিউরি পরিমাণমতো, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া প্রয়োজনমতো, হলুদগুঁড়া দেড় চা-চামচ, দুধ পরিমাণমতো, ধনেপাতাকুচি পরিমাণমতো, লবণ স্বাদমতো, ছোট এলাচি ২টি, লবঙ্গ ৪টি, দারুচিনি আধা ইঞ্চি মাপের ১টি, তেজপাতা ২টি, সয়াবিন তেল পরিমাণমতো এবং ঘি ১ টেবিল চামচ। প্রণালি: সয়াবিনের বড়ি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিন। তাতে ঘি মেশাতে পারেন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গরমমসলা দিন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজবাটা দিতে হবে। এরপর টমেটো পিউরি যোগ করে ভালোমতো কষান। এবার রসুনবাটা দিয়ে আরও কষিয়ে নিন। আদাবাটা মেশান। তাতে সয়াবিনের বড়িগুলো যোগ করুন। কিছুক্ষণ নেড়ে লবণ, হলুদ ও মরিচ...

রেসিপি: পর্দা বিরিয়ানি

Image
রেসিপি: পর্দা বিরিয়ানি লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   Published: 02 Mar 2020    টার্কিশ এই পদ তৈরি করুন জেদ্দা প্রবাসী রন্ধনশিল্পী তাসনুভা মাহমুদ নওরিনের রেসিপিতে। মধ্যপ্রাচ্যে এই বিরিয়ানির চল রয়েছে। খেতেও দারুণ। মাংস রান্নার জন্য: গরু/ খাসি/ মুরগির মাংস ১ কেজি। ঘি ১/৪ কাপ। পেঁয়াজ-কুচি ১ কাপ। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। লবণ স্বাদ মতো। ধনেগুঁড়া ২ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। আস্ত গরম মসলা- লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো। বাসমতি/ পোলাওর চাল ২ কাপ। পানি ৬ কাপ বা পরিমাণ মতো। পদ্ধতি: ঘি গরম হলে একে একে আস্ত গরম মসলা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ-কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে মাংস দিয়ে একে একে আদা ও রসুন বাটা, ধনে ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর চালের জন্য ও মাংস সিদ্ধ হতে পানি মাপ মতো দিয়ে দিন। মাংস সিদ্ধ হলে পানি থেকে তুলে আলাদা করে রাখুন। বাকি পানিতে চাল ধুয়ে দিয়ে ভাত রান্না করে নিন। ভাত রান্নার পর সম্পূর্ণ ঠাণ্ডা করে ন...

নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে

Image
নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে কপিরাইটঃ All Bangla Recipe ( Admin ) চকলেটের এমনই গুণ যে ভবিষ্যতে ডাক্তাররা নিয়মিত চকলেট খাওয়ার প্রেসক্রিপশন দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। নতুন একটা পরীক্ষায় দেখা যায় এটা হতেই পারে। গবেষকেরা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ কমানোর জন্য প্রতিদিন কিছু পরিমাণ চকলেট খাওয়ার পর পরামর্শ দেন। চকলেট এমনিতে অনেকেরই প্রিয় খাবার আর তারা প্রায়ই চকলেট খেয়ে থাকেন। কিন্তু চকলেটের যেমন উপকারিতা রয়েছে অতিরিক্ত চকলেট খায়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হতে পারে কারণ এতে থাকে প্রচুর পরিমাণে চিনি ও ফ্যাট। কিন্তু বিশেষ করে যখন ডার্ক চকলেটের কথা আসে তখন এই নিয়ম অনেকটাই শিথিলযোগ্য। ডার্ক চকলেটে কোকোয়ার পরিমাণ সর্বাধিক থাকে যার মানে হল, এতে রয়েছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট। বিশেষ করে ফ্ল্যাভিনয়েড যা আমাদের শরীরের বিশেষ কিছু কোষের ক্ষয় প্রতিরোধ করে। একটা চকলেটের নিয়মিত চকলেট গ্রহণকারীদের ভিতরে জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরিক্ষক দলের পর্যবেক্ষণের বিষয় ছিল যে নিয়মিত চকলেট খাওয়া ইনসুলিন রেজিসটেন্স এর সাথে সম্পর্কযুক্ত কি না যেখানে শরীরে...

আখনী পোলাও তৈরির পদ্ধতি

Image
লিখেছেন   তানিজা ইসলাম ,  ফেব্রুয়ারী ২৫, ২০২০   Copyright: SHAJGOJ আখনী পোলাও বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসাবে ‘আখনী পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খাবারটির। আমি যখন বেড়ানোর জন্য বা কোনো কাজে সিলেটে যায়, আখনী পোলাও খেতে মিস হয় না! একবার সিলেটের এক ফ্রেন্ডের কাছ থেকে সেই রেসিপিটি নিয়ে বাসায় বানানোর ট্রাই করলাম। সেই পোলাও খেয়ে বাসার সবাই তো খুব প্রশংসা করলো! এরপর থেকে বিশেষ দিনের মেন্যুতে এই ডিশটি না থাকলেই যেন নয়। খুব সহজ রেসিপিতে আপনিও আখনী পোলাও রেঁধে ফেলতে পারেন। ছুটির দিনের স্পেশ্যাল মেন্যুতে, বিশেষ কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে দারুণ মানাবে এই ডিশটি। তাহলে জেনে নিন, আখনী পোলাও রান্নার পুরো রেসিপিটি! আখনী পোলাও তৈরির পদ্ধতি উপকরণ বাসমতি চাল- ১ কেজি ফুলকপি টুকরো করে রাখা- ১ কাপ মটরশুঁটি- ১/২ কাপ গাজর কুঁচি- ১/২ কাপ ঘি- ৫ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ কাঁচামরিচ ফালি- ৫টি আলুবোখারা- ২টি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তে...

নার্গিসি গোস্ত রেসিপি

Image
নার্গিসি গোস্ত by admin   Hangla   উপকরণঃ- মাটন (১ কিলো), ঘি (১ কাপ), গোটা গরম মশলা (৮-১০ টা), টকদই (১ কাপ), চন্দনের গুঁড়ো (আধ চামচ), আদা-রসুন বাটা (৪ চামচ), নুন-চিনি (স্বাদমতো), পেঁয়াজ স্লাইস করা (২ টো), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (২ চামচ), হলুদ গুঁড়ো (আধ চামচ), জিরে গুঁড়ো (দেড় চামচ)। প্রণালীঃ- মাংস পরিষ্কার করে নিন। মোটা একটা পাত্র আঁচে বসিয়ে তাতে ঘি গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষান। মাংসের টুকরো দিন। ফেটানো টকদই এবং চন্দন বাদে বাকি সব মশলা দিয়ে মাংসটা কষান। তেল ছেড়ে আসলে ওর মধ্যে টকদই দিয়ে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে পাত্রের মুখ আটকে এক ঘণ্টা রান্না করুন। পরে চন্দনের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন নার্গিসি গোস্ত।