বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

সয়াবিন মোগলাই কারি

  সয়াবিন মোগলাই কারি

 ক্যানভাস ম্যাগাজিন

     
     


প্রোটিনের উৎস হিসেবে সয়াবিন মাছ-মাংসের সমতুল্য। এর বড়ি দিয়ে কাবাব থেকে শুরু করে তরকারি পর্যন্ত রান্না করা যায়। সয়াবিনে তৈরি বিভিন্ন খাবার খেতে সুস্বাদু ও পুষ্টিকর। এর মোগলাই কারি তেমনই একটি পদ।

উপকরণ: সয়াবিন নাগেটস ২৫০ গ্রাম, মাঝারি আকারের পেঁয়াজ ৩টি (বেটে নিতে হবে), রসুন ও আদাবাটা দেড় চা-চামচ করে, টমেটো পিউরি পরিমাণমতো, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া প্রয়োজনমতো, হলুদগুঁড়া দেড় চা-চামচ, দুধ পরিমাণমতো, ধনেপাতাকুচি পরিমাণমতো, লবণ স্বাদমতো, ছোট এলাচি ২টি, লবঙ্গ ৪টি, দারুচিনি আধা ইঞ্চি মাপের ১টি, তেজপাতা ২টি, সয়াবিন তেল পরিমাণমতো এবং ঘি ১ টেবিল চামচ।


প্রণালি: সয়াবিনের বড়ি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিন। তাতে ঘি মেশাতে পারেন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গরমমসলা দিন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজবাটা দিতে হবে। এরপর টমেটো পিউরি যোগ করে ভালোমতো কষান। এবার রসুনবাটা দিয়ে আরও কষিয়ে নিন। আদাবাটা মেশান। তাতে সয়াবিনের বড়িগুলো যোগ করুন। কিছুক্ষণ নেড়ে লবণ, হলুদ ও মরিচগুঁড়া দিন। এ পর্যায়ে কাশ্মীরি মরিচগুঁড়া মেশাতে হবে। সবকিছু একসঙ্গে কষিয়ে নেওয়ার পর দুধ ঢেলে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। মাঝেমধ্যে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। দশ মিনিট পর আঁচ বাড়িয়ে আরও একবার ফুটিয়ে নিন। হয়ে গেলে উপরে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।

Comments

Popular posts from this blog

এইজলেস বিউটি A টু Z

'নরক থেকে ফিরে এলাম', করোনা আক্রান্তের পর সুস্থ ব্যক্তির অভিজ্ঞতা