Posts

Showing posts with the label Bangla

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে

Image
ব্যক্তিত্বের ওপর কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রভাব লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে। জীবনে সাফল্য অর্জনের পথচলায় প্রতিটি মানুষই কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভুগেছেন। সময়টা হয়ত কারও কম, কারও বেশি। আর সফলতা অর্জনের পরও প্রতিটি মানুষেরই হয়ত সেই অনিশ্চিত দিনগুলোর কথা মনে গাঁথা রয়ে গেছে। এই বিষয়ে নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন গবেষকরা। আর তা হল দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে। চার বছর বা তারও বেশি সময় যারা এমন অনিশ্চয়তায় দিন পার করছেন তারা মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়েন। অন্যের সঙ্গে একমত হতে পারেন না এবং ন্যায়-অন্যায়ের বিবেচনা হারান। নতুন এই তথ্যগুলো উঠে এসেছে যে গবেষণা থেকে তা প্রকাশিত হয় ‘জার্নাল অফ অ্যাপ্লাইড সাইকোলজি’তে। গবেষণার অন্যতম গবেষক, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি’র লিনা ওয়াং বলেন, “বরাবরই আলোচনায় ছিল কর্মসংস্থানের অনিশ্চয়তার সাময়িক প্রভাবগু...

তিনি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ রেকর্ড করেছিলেন

Image
তিনি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ রেকর্ড করেছিলেন Click Here for Bangabandhu Sheikh Mujibur Rahman Speeches (1948-1975) (400 Speeches) Part 1 :0px !important;" /> Click Here for Bangabandhu Sheikh Mujibur Rahman Speeches (1948-1975) (400 Speeches) Part 2 আবদুস সালাম, ঢাকা ০৮ মার্চ ২০২০, ১০:১৬ Prothom Alo   সৈয়দ মইনুল আহসান। পূর্ব বাড্ডা, ঢাকা, ৬ মার্চ। ছবি: আবদুস সালাম ঢাকার পূর্ব বাড্ডার এক ঘিঞ্জি গলির শেষ মাথায় থাকা সৈয়দ মইনুল আহসানের বাড়িটি খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়। আবর্জনায় সয়লাব সরু রাস্তা পেরিয়ে তাঁর বিবর্ণ বাড়িটিতে যখন পৌঁছাই, তখন জুমা নামাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত শুক্রবার তাঁর বাড়িতে বসেই তাঁর সঙ্গে কথা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটির শব্দ ধারণ করার দায়িত্ব পড়েছিল মইনুল আহসানের ওপরই। We Love Bangladesh ভাষণটি তৎকালীন সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ক্যামেরায় ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিষ্ঠানের পরিচালক মহিবুর রহমান খানের (প্রখ্যাত অভিনেতা আবুল খায়ের) নির্দেশে ক্যামেরাম্যান জেড এম এ মবিন, ক্যামেরা...

শুরুতেই শিশুকে শক্ত খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে কিছু পন্থা

Image
শিশুকে শক্ত খাবার খাওয়াতে লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জন্মের পর শিশুরা মায়ের দুধ এবং তরল খাবারই খেয়ে থাকে, একটা সময় তাদের মুখে শক্ত ও সুষম খাবার তুলে দিতে হয়। এই অভ্যাস পরিবর্তনের সময়ে সচেতন থাকা দরকার। শিশুবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে, শুরুতেই শিশুকে শক্ত খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে কিছু পন্থা জানানো হয়। লক্ষণগুলো খেয়াল করুন: পাঁচ থেকে ছয় মাস বয়সের থেকে শিশুকে শক্ত খাবার খাওয়ানো শুরু করতে হয়। তবে শিশু যখন শক্ত খাবার খাওয়ার জন্য কিছুটা তৈরি হয় তখন কিছু লক্ষণ দেখা যায়। যেমন শিশুর ওজন বৃদ্ধি, বসার চেষ্টা করা, বড়রা খাওয়ার সময় খাবারের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা ইত্যাদি। কীভাবে শুরু করবেন: শুরুতে এক থেকে দুই চামচ সিরিয়াল দিনে দুবার খাওয়ানোই শিশুর জন্য যথেষ্ট। দুএক মাস পর শক্ত খাবার নরমভাবে রান্না বা ব্লেন্ড করে খাওয়ানো শুরু করুন। শিশুকে খাওয়ানোর জন্য নরম প্লাস্টিকের চামচ ব্যবহার করতে হবে। তবে শক্ত খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো এবং শিশুর জন্য উপযোগী বিশেষ দুধ খাওয়ানো বন...

রেসিপি: পর্দা বিরিয়ানি

Image
রেসিপি: পর্দা বিরিয়ানি লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   Published: 02 Mar 2020    টার্কিশ এই পদ তৈরি করুন জেদ্দা প্রবাসী রন্ধনশিল্পী তাসনুভা মাহমুদ নওরিনের রেসিপিতে। মধ্যপ্রাচ্যে এই বিরিয়ানির চল রয়েছে। খেতেও দারুণ। মাংস রান্নার জন্য: গরু/ খাসি/ মুরগির মাংস ১ কেজি। ঘি ১/৪ কাপ। পেঁয়াজ-কুচি ১ কাপ। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। লবণ স্বাদ মতো। ধনেগুঁড়া ২ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। আস্ত গরম মসলা- লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো। বাসমতি/ পোলাওর চাল ২ কাপ। পানি ৬ কাপ বা পরিমাণ মতো। পদ্ধতি: ঘি গরম হলে একে একে আস্ত গরম মসলা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ-কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে মাংস দিয়ে একে একে আদা ও রসুন বাটা, ধনে ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর চালের জন্য ও মাংস সিদ্ধ হতে পানি মাপ মতো দিয়ে দিন। মাংস সিদ্ধ হলে পানি থেকে তুলে আলাদা করে রাখুন। বাকি পানিতে চাল ধুয়ে দিয়ে ভাত রান্না করে নিন। ভাত রান্নার পর সম্পূর্ণ ঠাণ্ডা করে ন...

চোখের পাপড়ি বড় দেখানোর উপায়

Image
চোখের পাপড়ি বড় দেখানোর উপায় লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঘন ও বড় পাপড়ির জন্য আলগা পাপড়ি ব্যবহার ছাড়াও রয়েছে উপায়। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চোখের পাপড়ি বড় দেখানোর কয়েকটি  উপায় সম্পর্কে জানানো হল। ‘কার্ল’ করা: চোখের পাপড়িতে যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে তা কার্লারের সাহায্যে বাঁকিয়ে নিন। এতে প্রাকৃতিকভাবেই চোখের পাপাড়ি বড় মনে হবে। চাইলে, ব্লো ড্রায়ারের সাহায্যে ৫ থেকে ১০ সেকেন্ড কার্লার গরম করে ব্যবহার করতে পারেন, এতে কাজ দ্রুত হবে। তবে খেয়াল রাখতে হবে যেন তা খুব বেশি গরম না হয়। আইলাইনার ব্যবহার: আপাত দৃষ্টিতে চোখের পাপড়ি ঘন দেখাতে চাইলে পাপড়ির ওপরের অংশ বরাবর পাতলা করে আইলাইনার দিয়ে রেখা টেনে নিন, দেখতে সুন্দর লাগবে।  কাজল ব্যবহার: চোখের পাপড়ি ঘন দেখানোর আরেকটা উপায় হল উপরের পাতার ‘ওয়াটার লাইন’য়ে কাজল ব্যবহার করা। এতে পাপড়ির গোড়ার অংশ অপেক্ষাকৃত বেশি গাঢ় লাগে ফলে দেখতে ঘন মনে হয়। কয়েক পরত মাস্কারা ব্যবহার: চোখের পাপড়ি বড় ও ঘন দেখাতে চাইলে কয়েকবার ...

২য় বিয়ে করতে কি ১ম স্ত্রীর অনুমতি নিতে হবে?

Image
২য় বিয়ে করতে কি ১ম স্ত্রীর অনুমতি নিতে হবে? মুহাম্মাদ আমিনুর রহমান সজীব ইনকিলাব ঃ প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০ উত্তর: বাংলাদেশী আইনে অনুমতি নিতে হবে। না নিলে প্রথম স্ত্রী মামলা করলে জেল হয়ে যাবে। ইসলামী আইনে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন পড়ে না। তবে, বিয়ের সময় এমন শর্ত থাকলে অনুমতির প্রয়োজন পড়ে। দ্বিতীয় বিয়ে করার ইসলামী শর্ত বেশ কঠিন। দেশীয় আইনের চেয়েও এসব শর্ত অনেক ক্ষেত্রে বেশী কড়া। আগের স্ত্রীর সব ধরনের হক আদায়ের পর নতুন বিয়ের পরেও সমান তালে সব অধিকার পালন করার আত্মবিশ্বাস থাকলেই কেবল যৌক্তিক কারণে দ্বিতীয় বিয়ে করা যায়। আল্লাহতায়ালা বলেন, একাধিক বিয়ের সুবিধা যাদের আছে, তারা যদি সম অধিকার বজায় রাখার ক্ষেত্রে ভীত হও, তাহলে এক বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ থাক।   উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। inqilabqna@gmail.com

নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে

Image
নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে কপিরাইটঃ All Bangla Recipe ( Admin ) চকলেটের এমনই গুণ যে ভবিষ্যতে ডাক্তাররা নিয়মিত চকলেট খাওয়ার প্রেসক্রিপশন দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। নতুন একটা পরীক্ষায় দেখা যায় এটা হতেই পারে। গবেষকেরা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ কমানোর জন্য প্রতিদিন কিছু পরিমাণ চকলেট খাওয়ার পর পরামর্শ দেন। চকলেট এমনিতে অনেকেরই প্রিয় খাবার আর তারা প্রায়ই চকলেট খেয়ে থাকেন। কিন্তু চকলেটের যেমন উপকারিতা রয়েছে অতিরিক্ত চকলেট খায়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হতে পারে কারণ এতে থাকে প্রচুর পরিমাণে চিনি ও ফ্যাট। কিন্তু বিশেষ করে যখন ডার্ক চকলেটের কথা আসে তখন এই নিয়ম অনেকটাই শিথিলযোগ্য। ডার্ক চকলেটে কোকোয়ার পরিমাণ সর্বাধিক থাকে যার মানে হল, এতে রয়েছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট। বিশেষ করে ফ্ল্যাভিনয়েড যা আমাদের শরীরের বিশেষ কিছু কোষের ক্ষয় প্রতিরোধ করে। একটা চকলেটের নিয়মিত চকলেট গ্রহণকারীদের ভিতরে জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরিক্ষক দলের পর্যবেক্ষণের বিষয় ছিল যে নিয়মিত চকলেট খাওয়া ইনসুলিন রেজিসটেন্স এর সাথে সম্পর্কযুক্ত কি না যেখানে শরীরে...

দান না করেও যেভাবে মেলে দানের সওয়াব

Image
দান না করেও যেভাবে মেলে দানের সওয়াব মো. আবদুল মজিদ মোল্লা      ১ মার্চ, ২০২০ ১০:৪৮ | সূত্রঃ কালেরকন্ঠ হাদিসের নির্দেশনা আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কতিপয় সাহাবি তাঁকে বললেন, ‘হে আল্লাহর রাসুল!  বিত্তবান লোকেরা সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামাজ যেভাবে পড়ি তারাও আমাদের মতো নামাজ পড়ে। আমরা রোজা রাখি তারাও আমাদের মতো রোজা রাখে। তারা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সদকা করে।’ তিনি বলেন, ‘আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস দান করেননি যা তোমরা সদকা করতে পারো? নিশ্চয়ই সব তাসবিহ (সুবহানাল্লাহ) সদকা, সব তাকবির (আল্লাহু আকবার) সদকা, সব তাহমিদ (আলহামদুলিল্লাহ) সদকা, সব তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) সদকা, প্রত্যেক ভালো কাজের আদেশ ও উপদেশ দেওয়া এবং মন্দ কাজে নিষেধ করা ও বাধা দেওয়া সদকা। এমনকি তোমাদের শরীরের অংশে অংশে সদকা রয়েছে (স্ত্রীর সঙ্গে সহবাস)।’ তাঁরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে কেউ কাম প্রবৃত্তি চরিতার্থ করবে আর এতেও কি তার সওয়াব হবে?’ তিনি বললেন, ‘তোমরা বলো দেখি, যদি সে হারাম পদ্ধতিতে তা করত তা হলে কি সে গ...

বালি ভ্রমণের ইতিবৃত্ত

Image
বালি ভ্রমণের ইতিবৃত্ত রাজিয়া সুলতানা   ০১ মার্চ ২০২০,    Article: P rothomalo/Nagorik-Sangbad           ইন্দোনেশিয়ার নুসা লেম্বগান আইসল্যান্ডে সমুদ্রের সৌন্দর্যে ভিড় জমান পর্যটকেরা। ছবি: লেখক কোথাও ঘুরতে গেলে মন সতেজ হয়। আর তাই ভ্রমণ ব্যাপারটা বরাবরই আমাকে টানে। প্রতিবছর বিবাহবার্ষিকী ঘিরে একটা ট্যুর প্ল্যান করে থাকি। গত ১৮ অক্টোবর আমাদের বিবাহবার্ষিকী ছিল। ঠিক করলাম এবারে আমরা ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরতে যাব। এবারের ট্যুরে ছিলাম চারজন, মেয়ে ও দেবর ছিল। বালিতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো ভিসার ঝামেলা নেই। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা। শুধু প্লেনের টিকিট কাটলেই হলো। বালিতে যাওয়ার জন্য মালিন্দো, থাই, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ান এয়ারলাইনস ভালো। টিকিট যত আগে কাটা যাবে, দাম তত কম পড়বে। আমরা দেড় মাস আগে টিকিট কেটেছিলাম। বাংলাদেশ থেকে সরাসরি বালিতে কোনো ফ্লাইট ন...

চিঁড়েচ্যাপ্টা মধ্যবিত্ত

Image
চিঁড়েচ্যাপ্টা মধ্যবিত্ত মানবজমিন ডেস্ক মরিয়ম চম্পা  ১ মার্চ ২০২০, রোববার |    রাজধানীর ফার্মগেটের রাজাবাজার এলাকায় এক কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ী জামাল উদ্দিন। ব্যবসা থেকে যা আয় হয় তার একটি অংশ দিয়ে নিজের খরচ মেটান। কিছু টাকা বাড়ি পাঠান পরিবারের জন্য। জামাল বলেন, বছরের শুরুতে একবার বাসা ভাড়া বাড়ানো হয়েছে। এখন বিদ্যুৎ এবং পানির দাম বাড়ায় আবার ভাড়া বাড়ানোর নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। এমনিতে নিত্যপণ্যের দাম বাড়ছে। এভাবে সব বাড়তে থাকলে নিজের আয়ে নিজেই চলতে পারব না। পরিবারকে দেখাশোনা করবো কীভাবে? শুধু জামাল উদ্দিনই নন, এমন ত্রাহি অবস্থায় রাজধানীর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাত পোহালেই ব্যয় বাড়ে। চাল-পিয়াজের  বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। এমন অবস্থায় গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ছে দফায় দফায়। সব মিলিয়ে আয়ের সঙ্গে ব্যয়ের টালি মিলাতে পারছেন না অনেক মানুষ। এতে সাধারণ মানুষের অনেককে ব্যয় কমাতে হচ্ছে। কমাতে হচ্ছে অতি প্রয়োজনীয় চাহিদাও। রাজধানীর পল্লবীতে দুই সন্তান নিয়ে থাকেন মাহফুজুর রহমান। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাস...

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা

Image
ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা কালের কণ্ঠ অনলাইন    ২৯ ফেব্রুয়ারি, ২০২০  বাংলাদেশ-পাকিস্তানের অত্যাচারিত ভীত সন্ত্রস্ত হিন্দুদের জন্য ভারত তার উদার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানেরও উচিত ভারতের অত্যাচারিত ভীত সন্ত্রস্ত মুসলমানের জন্য নিজেদের দরজা খুলে দেওয়া। ভালো হতো মানুষের সত্যিকার ধর্ম যদি মানবতা হতো। সব ধর্মের, সব জাতের , সব বর্ণের , সব শ্রেণীর মানুষ যদি মিলে মিশে সুখে শান্তিতে বাস করতে পারতো, সবার মধ্যে যদি সহমর্মিতা হৃদ্যতা থাকতো। কিন্তু বারবারই দেখছি ঘৃণা মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। অমানবতাই এখন ধর্মের অপর নাম। যারা ধর্মের উর্ধে উঠতে পেরেছে, তাদের মধ্যেই কিছুটা মানবতা দেখি। ধর্ম, ধর্মের রাজনীতি অরণ্যের আগুনের মতো বাড়ছে। একে রোধ করার চেষ্টা করে যাচ্ছি ক্ষমতাহীন প্রভাব-প্রতাপহীন কিছু অসহায় নিরীহ মানুষ। আমাদের দিয়ে কিচ্ছু হবে না। দিল্লির দাংগাবিধ্বস্ত এলাকা থেকে গত দুদিন মুসলমানরা ঘটিবাটি লেপ তোশক কাঁধে করে নিয়ে যখন পালাচ্ছিল, কেউ ওদের প্রশ্ন করেছিল, কোথায় যাচ্ছে তারা, তারা তখন জানে না ক...

আখনী পোলাও তৈরির পদ্ধতি

Image
লিখেছেন   তানিজা ইসলাম ,  ফেব্রুয়ারী ২৫, ২০২০   Copyright: SHAJGOJ আখনী পোলাও বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসাবে ‘আখনী পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খাবারটির। আমি যখন বেড়ানোর জন্য বা কোনো কাজে সিলেটে যায়, আখনী পোলাও খেতে মিস হয় না! একবার সিলেটের এক ফ্রেন্ডের কাছ থেকে সেই রেসিপিটি নিয়ে বাসায় বানানোর ট্রাই করলাম। সেই পোলাও খেয়ে বাসার সবাই তো খুব প্রশংসা করলো! এরপর থেকে বিশেষ দিনের মেন্যুতে এই ডিশটি না থাকলেই যেন নয়। খুব সহজ রেসিপিতে আপনিও আখনী পোলাও রেঁধে ফেলতে পারেন। ছুটির দিনের স্পেশ্যাল মেন্যুতে, বিশেষ কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে দারুণ মানাবে এই ডিশটি। তাহলে জেনে নিন, আখনী পোলাও রান্নার পুরো রেসিপিটি! আখনী পোলাও তৈরির পদ্ধতি উপকরণ বাসমতি চাল- ১ কেজি ফুলকপি টুকরো করে রাখা- ১ কাপ মটরশুঁটি- ১/২ কাপ গাজর কুঁচি- ১/২ কাপ ঘি- ৫ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ কাঁচামরিচ ফালি- ৫টি আলুবোখারা- ২টি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তে...

কিভাবে বুঝবেন ত্বকের ধরন জানা আছে কি?

Image
কিভাবে বুঝবেন ত্বকের ধরন জানা আছে কি? ত্বকের যত্ন   ফেব্রুয়ারী ২৫, ২০২০   Copyright: SHAJGOJ আমরা সব সময় বলে থাকি ত্বকের ধরন বুঝে প্রোডাক্ট কিনুন। কিন্তু আপনার ত্বকের ধরন কী সেটাই জানেন না? চলুন ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জেনে নেই কিভাবে বুঝবেন ত্বকের ধরন আর প্রোডাক্ট বেছে নেয়ার সময় কোন ব্যাপারগুলো খেয়াল রাখবেন। চলুন তবে দেখে নেই আজকের স্কিন কেয়ার ১০১ এপিসোডটি! ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম

ছালাতের আদব সমূহ

Image
ছালাতের আদব সমূহ ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম  Copyright: At-Tahreek ছালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর উপরেই অন্যান্য ইবাদত কবুল হওয়া বা না হওয়া নির্ভর করে। ছালাত সঠিক হ’লে অন্যান্য সব ইবাদত সঠিক হবে। আর ছালাত বাতিল হ’লে অন্যান্য সব ইবাদত বাতিল হবে। তাই ছালাতকে মানদন্ড বলা যায়। ছালাত সম্পাদনের কতিপয় আদব কুরআন ও হাদীছে উল্লিখিত হয়েছে। যেগুলি প্রতিপালন করলে ছালাত সঠিক হবে এবং কাঙ্ক্ষিত ছওয়াব অর্জিত হবে। পক্ষান্তরে এগুলি প্রতিপালন না করলে ছালাত যেমন সঠিক হবে না, তেমনি কাঙ্ক্ষিত ছওয়াবও অর্জিত হবে না। নিম্নে ছালাত আদায়ের আদবসমূহ উল্লেখ করা হ’ল।- ১. ইখলাছ বা একনিষ্ঠতা : ইখলাছ সব আমলের ক্ষেত্রে যরূরী। ইখলাছ বিহিন কোন আমল কবুল হয় না। তেমনি ছালাতের ক্ষেত্রেও ইখলাছ আবশ্যক। আল্লাহ তা‘আলা বলেন,وَمَا أُمِرُوْا إِلَّا لِيَعْبُدُوْا اللهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ حُنَفَاءَ وَيُقِيْمُوْا الصَّلَاةَ وَيُؤْتُوْا الزَّكَاةَ وَذَلِكَ دِيْنُ الْقَيِّمَةِ- ‘অথচ তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয়নি যে, তারা খালেছ অন্তরে একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং ছালাত...