Skip to main content

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে

Chocolate benefits - bangla recipe

নিয়মিত চকলেট খাওয়া ডায়াবেটিস ও হার্টের অসুখ প্রতিরোধ করে

কপিরাইটঃ All Bangla Recipe (Admin)

চকলেটের এমনই গুণ যে ভবিষ্যতে ডাক্তাররা নিয়মিত চকলেট খাওয়ার প্রেসক্রিপশন দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। নতুন একটা পরীক্ষায় দেখা যায় এটা হতেই পারে। গবেষকেরা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ কমানোর জন্য প্রতিদিন কিছু পরিমাণ চকলেট খাওয়ার পর পরামর্শ দেন। চকলেট এমনিতে অনেকেরই প্রিয় খাবার আর তারা প্রায়ই চকলেট খেয়ে থাকেন। কিন্তু চকলেটের যেমন উপকারিতা রয়েছে অতিরিক্ত চকলেট খায়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হতে পারে কারণ এতে থাকে প্রচুর পরিমাণে চিনি ও ফ্যাট। কিন্তু বিশেষ করে যখন ডার্ক চকলেটের কথা আসে তখন এই নিয়ম অনেকটাই শিথিলযোগ্য। ডার্ক চকলেটে কোকোয়ার পরিমাণ সর্বাধিক থাকে যার মানে হল, এতে রয়েছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট। বিশেষ করে ফ্ল্যাভিনয়েড যা আমাদের শরীরের বিশেষ কিছু কোষের ক্ষয় প্রতিরোধ করে।

একটা চকলেটের নিয়মিত চকলেট গ্রহণকারীদের ভিতরে জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরিক্ষক দলের পর্যবেক্ষণের বিষয় ছিল যে নিয়মিত চকলেট খাওয়া ইনসুলিন রেজিসটেন্স এর সাথে সম্পর্কযুক্ত কি না যেখানে শরীরের কোষগুলো ইনসুলিন হরমোনে সারা দেয় না যা টাইপ ২ ডায়াবেটিস ও হার্ট ডিজিজের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া তারা লিভার এনজাইয়ের উপর চকলেটের প্রভাব পরীক্ষা করে দেখেন যা দিয়ে লিভার বা কলিজা ঠিক মতো কাজ করছে কি না বোঝা যায়।

কিন্তু পরীক্ষায় দেখা যায়, যারা নিয়মিত চকলেট খেয়েছেন তাদের ইনসুলিন রেজিস্টেন্ট হবার সম্ভাবনা কম। অর্থাৎ তাদের শরীরে ইনসুলিন ভালো কাজ করবে। কিন্তু জরিপ এটাও বলে যে বয়স, লিঙ্গ, শিক্ষা, জীবন-যাপন, ডায়েট ভেদে  এই ফল ভিন্নতর হতে পারে। পরীক্ষায় দেখা গেছে যে যারা চকলেটের পাশাপাশি চা কফি খান যা কিনা অ্যান্টি অক্সিডেন্ট পলিফেনল দ্বারা পরিপূর্ণ, তাদের ক্ষেত্রে চকলেটের উপকারি দিক আরো বেশি প্রকাশ পায়। এতে হৃৎপিন্ডের বিভিন্ন অসুখ, ডায়াবেটিস, এবং স্ট্রোকের ঝুঁকি কমে ।

তাই সবশেষে বলা যায়, পরিমিত পরিমাণে চকলেট খাওয়া বিশেষ করে ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য অপকারি তো নয়ই বরং উপকারিই বটে। আর দেখা গিয়েছে, চকলেট ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্টের কাজ করে অর্থাৎ মনকে প্রফুল্ল রাখে। তবে কোনকিছুই অতিরিক্ত ভাল নয় তাই চকলেট বা চা-কফি খাওয়ার ক্ষেত্রে পরিমিতিবোধ অবলম্বণ করা উচিৎ।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা