Posts

Showing posts with the label India

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

কয়লায় গঙ্গাজল মিশিয়ে টিপ পরলেই বাপ বাপ করে পালাবে করোনা!

Image
কয়লায় গঙ্গাজল মিশিয়ে টিপ পরলেই বাপ বাপ করে পালাবে করোনা! কালের কণ্ঠ অনলাইন    ২১ মার্চ, ২০২০  গোমূত্র-গোবরের পর এবার মারণ ভাইরাস করোনা রুখতে ভারতে নতুন দাওয়াই। কয়লার সঙ্গে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ পরলেই নাকি বাপ বাপ করে পালাবে করোনাভাইরাস! এমনি অদ্ভুত গুজব ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। অনেকেই করোনা থেকে বাঁচতে পড়িমরি করে পরে নিচ্ছেন কয়লা-গঙ্গাজলের টিপ। ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ এর প্রতিবেদন থেকে এমন আজব খবরই জানা গেল। শনিবার সকাল থেকেই শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার গোপালপুর বাগদী পাড়ার বাসিন্দারা বাড়ির তুলসী তলা, দরজার সামনে এমনকি হরিমন্দির সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে 'পোড়া কয়লা খুঁজে তাতে গঙ্গাজল মিশিয়ে' কপালে টিপ নিচ্ছেন। পরে তুলসী আর থানকুনি পাতা খাচ্ছেন অনেকে। এতেই নাকি করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা মিলবে। কেউ একজন নাকি এই স্বপ্নাদেশ পেয়েছেন। কিন্তু কে সেই ব্যক্তি যিনি স্বপ্নাদেশ পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি ওই এলাকার কেউই। আর এই গুজব ছড়িয়ে পড়ছে দ্রুত। অবশ্যই এর কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। স্থানীয় বাসিন্দা ম...

‘ওর ফাঁসির আগে ডিভোর্স চাই’, আদালতে আসামির স্ত্রী

Image
‘ওর ফাঁসির আগে ডিভোর্স চাই’, আদালতে আসামির স্ত্রী Jugantor     আন্তর্জাতিক  ১৮ মার্চ ২০২০,  ভারতের দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি আগামী ২০ মার্চ কার্যকর হওয়ার কথা রয়েছে। তিহার জেলে ভোর ৫টা ৩০ মিনিটে তাদের ফাঁসি হওয়ার কথা। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং ও পবন গুপ্তা। তবে ফাঁসির আগেই এই চারজনের অন্যতম অক্ষয় সিং স্ত্রী দাবি করেছেন, তার স্বামীর ফাঁসির আগে তাকে ডিভোর্স দিতে হবে। ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বিহারের আওরঙ্গাবাদের একটি স্থানীয় আদালতে এ আবেদন করেছেন অক্ষয় সিং স্ত্রী পুনিতা। নিজের আবেদনে তিনি বলেছেন, একজন বিধবার জীবন নিয়ে তিনি বাঁচতে চান না। তাই ২০ মার্চ তার স্বামীর ফাঁসির আগে তিনি ডিভোর্স চান। আগামী ১৯ মার্চ এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। পুনিতার আইনজীবী মুকেশ কুমার সিং জানিয়েছেন, স্বামী ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ডিভোর্স চাওয়ার অধিকার আছে তার স্ত্রীর। হিন্দু বিবাহ আইনের ১৩(২)(II) ধারা বলছে– যে কোনো না...

ঢাকা সফর ‘সফল’ করতে যা করতে পারেন মোদি

Image
ঢাকা সফর ‘সফল’ করতে যা করতে পারেন মোদি   যুগান্তর ডেস্ক ০৭ মার্চ ২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে এবার ঢাকায় নরেন্দ্র মোদির ‘সফল’ সফর চাইছে দিল্লি। মোদির ঢাকা সফর নিয়ে শনিবার আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে শীর্ষ পর্যায়ে। পাঁচ বছর পর ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন মোদি। তার আগের সফরে দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ‘এ বারের সফরে এই মাপের কোনো চুক্তি হ...

বিয়ের আগের রাতে জানা গেল হবু বরের এইডস, যা করল কনেপক্ষ

Image
বিয়ের আগের রাতে জানা গেল হবু বরের এইডস, যা করল কনেপক্ষ নয়া দিগন্ত অনলাইন ০৪ মার্চ ২০২০  - ছবি : সংগৃহীত রোববার ছিল বিয়ে। পাত্র-পাত্রী দুই বাড়িতেই ছিল শেষবেলার তোড়জোর। কিন্তু পাত্র যে এইচআইভিতে (এইডস) আক্রান্ত তা টের পায়নি পাত্রীপক্ষ। পাবেই বা কী করে? বিষয়টি যে গোপন রাখা হয়েছিল। তবে শেষেমেশ এইচআইভি নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশের উদ্যোগে বিয়ের আগের রাতে হাটে হাঁড়ি ভাঙল। ভেঙে গেল বিয়ে। পাত্রীর পরিবার ধন্যবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশকে। এমন ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের। পাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরের জেটিয়ায়। পাত্রীর বাড়ি নদিয়ার কল্যাণীতে। পাত্র এক ঠিকাদারের অধীনে কাজ করেন। গত আট বছর ধরে তিনি এইচআইভিতে আক্রান্ত। নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু রোগের কথা গোপন রেখেই কল্যাণীর মেয়েটির সঙ্গে তার বিয়ের ঠিক হয়। কনের বাড়িতে ছিল সাজসাজ রব। মেয়ের বাড়িতে আত্মীয়স্বজনরাও চলে এসেছিলেন। কিন্তু শনিবার রাতে আচমকা এক ফোনে বন্ধ হয়ে গ...

বাংলায় বাস করা সব বাংলাদেশিই ভারতের নাগরিক : মমতা

Image
বাংলায় বাস করা সব বাংলাদেশিই ভারতের নাগরিক : মমতা ইত্তেফাক ডেস্ক ০৯:০১, ০৪ মার্চ, ২০২০ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি [ছবি: সংগৃহীত] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা ভারতের নাগরিক। তাদের নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হবে না। গতকাল মঙ্গলবার এমনই দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর এনডিটিভির দিল্লিতে সহিংসতায় ৪৮ জনের মৃত্যুর কঠোর সমালোচনা করে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গকে আর একটা দিল্লি হতে দেবেন না তিনি। এক জনসভায় তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়ে গেছেন। আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। এখন ওরা বলছেন আপনারা নাগরিক নন। ওদের বিশ্বাস করবেন না’। মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, ‘তিনি রাজ্য থেকে একজনকেই বের হতে দেবেন না। এ রাজ্যে বসবাসকারী কোনো শরণার্থীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না। দিল্ল...

‘ভারতে এলে ওদের দেখিয়ে দেব’: নিউজিল্যান্ডকে কোহলি

Image
‘ভারতে এলে ওদের দেখিয়ে দেব’: নিউজিল্যান্ডকে কোহলি খেলা ডেস্ক ০৩ মার্চ ২০২০,    Prothom Alo      নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কোহলি। ছবি: এএফপি নিউজিল্যান্ড ভারত সফরে গেলে তাদের দেখিয়ে দিতে চান বিরাট কোহলি   বিরাট কোহলি মানেই আলোচনা। রান করলে তো হচ্ছেই। রান করতে না পারলেও হচ্ছে। রান করা না–করার বাইরে আলোচনা হয় তাঁর নেতৃত্বগুণ নিয়েও। সেটিও যদি না হয়, মাঠের আচার-ব্যবহার তো আছেই। মাঠের আচরণ দিয়েও মাঝেমধ্যে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে থাকেন কোহলি। ক্রাইস্টচার্চেও তা–ই দেখা গেল। কাল তৃতীয় দিনে হার নিশ্চিত দেখে মনের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক। তৃতীয় দিনে ম্যাচের একপর্যায়ে কোহলির আচরণ মনে করিয়ে দেবে পাড়া-মহল্লায় কিশোরদের ঝগড়াকে। অন্যের এলাকায় গিয়ে ঝামেলায় জড়িয়ে না পারলে অনেকে বলে থাকে, ‘এলাকায় আসিস, দেখিয়ে দেব...কাকে বলে!’ কোহলির কথায়ও তেমন সুর ছিল ...

গোমূত্র, গোবর করোনাভাইরাস সারাতে পারে: বিজেপি বিধায়ক

Image
গোমূত্র, গোবর করোনাভাইরাস সারাতে পারে: বিজেপি বিধায়ক   নিউজ ডেস্ক  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   Published: 03 Mar 2020 01:59 PM BdST বিশ্ব যখন হন্যে হয়ে নভেল করোনাভাইরাস নিরাময়ের উপায় খুঁজছে তখন ভারতের আসাম রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলীয় এক বিধায়ক ভা্ইরাস নিরাময় করতে ‘গোমূত্র’ ও ‘গোবর’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সোমবার আসামের রাজ্য বিধানসভায় ওই বিজেপি বিধায়কের এমন পরামর্শে সবাই স্তম্ভিত হয়ে পড়েন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। গোমূত্র ও গোবর ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ নিরাময়ে সহায়তা করে বলে দাবি করেন সুমন হরিপ্রিয়া নামের ওই বিধায়ক। বিধানসভার বাজেট অধিবেশনে আসাম থেকে বাংলাদেশে গরু পাচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “গোবর যে অনেক উপকারী এটা আমরা সবাই জানি। যেমন কোথাও গোমূত্র ছিটানো হলে ওই জায়গা পবিত্র হয়ে যায়, আমি বিশ্বাস করি করোনাভাইরাস (রোগ) সারাতেও গোমূত্র ও গোবর দিয়ে এমন কিছু করা যাবে।” বাংলাদেশের অর্থনীতি ভারত, বিশেষ করে আসাম থেকে পাচার হওয়া গরুর ওপর নির্ভর করে শক্তিশালী হচ্ছে বলে ...

মোদি-অমিতের পদত্যাগ দাবি

Image
ভারতীয় সংসদে তুমুল উত্তেজনা, মোদি-অমিতের পদত্যাগ দাবি   যুগান্তর ডেস্ক ০২ মার্চ ২০২০, ১৮:০৩ |    ভারতীয় সংসদ। ছবি: এনডিটিভি বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ভারতের সংসদেও। বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভা মুলতবি করা হয়েছে। লোকসভার অধিবেশনও মুলতবি হয়েছে দফায় দফায়। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লির সহিংসতা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে দুই কক্ষেই সোচ্চার ছিল কংগ্রেস, তৃণমূল, আপ, বিএসপিসহ অধিকাংশ বিরোধী দল। তুমুল প্রতিবাদের মুখে পড়ে ‘পরে আলোচনা’র কৌশল নিয়েছে শাসক দল। বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভা মুলতবি করা হয়েছে। লোকসভার অধিবেশনও মুলতবি হয়েছে দফায় দফায়। জানা গেছে, অধিবেশন ফের শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিতে পারেন। লোকসভার বাইরে গান্ধী মূর্তির পাদদেশে চোখে কালো কাপড় বেঁধে ‘গান্ধীজির তিন বাঁদর’-এর অনুকরণে প্রতিবাদ করেন তৃণমূল সংসদ সদস্যরা। সেই বিক্ষোভে কংগ্রে...

মসজিদ জ্বলে গিয়েছে জানি, কিন্তু মন্দিরে আঁচ লাগতে দেব না

Image
‘মসজিদ জ্বলে গিয়েছে জানি, কিন্তু মন্দিরে আঁচ লাগতে দেব না’   যুগান্তর ডেস্ক   ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭ |  ছবি: আনন্দবাজার পত্রিকা   দিল্লিতে হিন্দুত্ববাদীদের চলা তাণ্ডবের মধ্যেই সম্প্রীতির এক উজ্জ্বল ছবি উঠে এসেছে পুরনো মুস্তাফাবাদের বাবুনগরে। লাগাতার চলা এ সহিংসতায় বেশ কয়েকটি মসজিদ পুড়লেও মুসলিম অধ্যুষিত অঞ্চলে শিব মন্দির রক্ষা করেছেন মুসলমানরাই। গত ছয়দিন দিল্লি সাম্প্রদায়িক সহিংসতা ও দাঙ্গার আগুনে জ্বলেছে। হিন্দুত্ববাদীরা মুসলমানদের রক্ত ঝরাতে বেপরোয়া হয়ে উঠলেও ওই অঞ্চলের বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিয়েছেন সংঘর্ষ। তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দেশবন্ধু কলেজের ছাত্র মোহাম্মদ হাসিন এমনই এক জন। ২৪ বছরের এ ছাত্রের কথায়, ‘পরিস্থিতি যেমনই হোক, আমরা চেয়েছিলাম সব সময় ঐক্যবদ্ধ থাকতে। যাতে হিংস্র জনতার মোকাবিলা করা যায়।’ যে কোনো মূল্যে পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতি অটুট রাখাই ছিল তাদের সংকল্প। সে জন্য মন্দির বাঁচাতে ওই কয়েকটা দিন পালা করে পাহারা বসিয়েছ...

মুজিববর্ষে প্রদর্শনী ম্যাচে খেলবেন না কোহলিরা

Image
মুজিববর্ষে প্রদর্শনী ম্যাচে খেলবেন না কোহলিরা!  স্পোর্টস ডেস্ক: যুগান্তর   ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪ |  \   মুজিববর্ষে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া ও বিশ্ব একাদশের প্রদর্শনী ম্যাচ ঘিরে সিদ্ধান্ত বদলেছে ভারত! এজন্য এখনই ক্রিকেটারদের নাম পাঠাচ্ছে না তারা। বিরাট কোহলিদের আন্তর্জাতিক সূচি ও কাজের চাপ বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)বিষয়টি জানিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২১ এবং ২২ মার্চ ঢাকায় এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ আয়োজন করছে। মহারণ দুটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাতে ভারতীয় ক্রিকেটাররা অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের কোন কোন ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ নেবেন, তাদের নাম বিসিবির কাছে পাঠিয়ে দেয়া হয়েছিল বলেও একটি সূত্র দাবি করে। সেই তালিকায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি,বাঁহাত...

Delhi Violence

Image
Delhi violence: Death toll hits 42 Independent Online/THE HINDU    28 February, 2020 04:02:49 PM / LAST MODIFIED: 29 February, 2020 09:20:11 AM    #World_News The Independent Photo: Courtesy    People were killed and injured, shops gutted and vehicles torched as mobs took to the streets, escalating the tensions over the Citizenship Amendment Act. After days of violent protests in which at least 38 were killed and around 200 injured, northeast Delhi witnessed relative calm on Friday. The toll has risen to 42 with four more death reported. Shops were gutted, vehicles torched and families displaced as mobs took to the streets, escalating the tensions over t...