Posts

Showing posts with the label article

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

‘ভাই, আমার এই ভুঁড়ি কমবে তো?’

Image
‘ভাই, আমার এই ভুঁড়ি কমবে তো?’ মো. নাদিম রাসেল Prothom Alo     বাঙালি ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন হচ্ছে। আগের মতন শুক্রবার সারা দিন ভূরিভোজের আর বায়না করে না বা রাতের বেলায় রেস্টুরেন্টে আর সেলফি নিয়ে মেতে থাকে না। তার রোজের শব্দতালিকায় কিটো ডায়েট, জিম, টোনড বডি, ক্যালরি ইনটেক, ট্রেড মিল, লেবু গরম পানি প্রভৃতি শব্দবন্ধ জায়গা পেয়েছে। বাঙালি এখন জিমমুখী হয়েছে বা হালের আমলে একজন চিকিৎসকের ইউটিউব (তার ভিডিও ভাইরাল) নিয়ে সেই লেভেলের ব্যস্ত। প্রমাণ হিসেবে প্রথমেই জিমের ট্রেনারের সঙ্গে নিজের একটা ছবি দেয়, ক্যাপশনে থাকে, ‘মি উইথ মাই ট্রেনার।’ সঙ্গে থাকে ভোরবেলা দৌড়ের সেই রকম একটা মার্ক মারা ছবি। তারপর সে স্বাস্থ্যসচেতনতা আর ডায়েটের উপকারিতা নিয়ে পোস্ট নামায়। কেউ বিরিয়ানির ছবি দিলে সেই পোস্টে অ্যাংরি ইমো দিয়ে কমেন্টে লেখে, ‘জানিস না আমি ডায়েটে আছি? এসব ছবি কেন দিস?’ এরপর স্যাড ইমো। সচরাচর বাঙালি জিমে যায় ভুঁড়ি কমাতে। প্রথমেই জিমে যায় না। প্রথমে ইউটিউব দ...

সঙ্গীকে যেসব কথা বলবেন না

Image
সঙ্গীকে যেসব কথা বলবেন না Samakal ফাইল ছবি     বিবাহিত জীবনে প্রেম, ভালোবাসা, ঝগড়া প্রাত্যহিক জীবনের অংশ। একান্ত মুহূর্তে সঙ্গীর প্রতি আবেগ অনুভূতি যতটা প্রকাশ করবেন ততই ভালোবাসা বাড়বে। তবে ঝগড়ার সময় কি বলবেন আর কি বলবেন না সেটা মাথায় রাখা জরুরি। কিছু কিছু শব্দ বা বাক্য এতটা মারাত্মক ক্ষতিকর যা পরবর্তী সময়ে আপনাকে অনেক ভোগাবে। এমনকি স্থায়ী বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে।  বিশেষজ্ঞদের মতে ঝগড়ার সময় সঙ্গীকে যেসব কথা বলবেন না-  তুমি স্বার্থপর কেন বেশিরভাগ সময় হয়তো দেখবেন আপনার সঙ্গী আপনাকে যথাযথ মূল্যায়ন করছেন না। বরং তার চাহিদাগুলো আপনাকে দিয়ে মিটিয়ে নিচ্ছেন। এমনকি আপনাকেও আপনার চাহিদা মিটাতে দেন না। এক কথায় বলা যায়, সঙ্গীর আচরণ পুরোপুরি স্বার্থপরের মতো। তিনি তার স্বার্থের বাইরে কিছুই করেন না। তাই বলে সঙ্গীকে কখনো বলতে যাবেন না, তুমি এত স্বার্থপর কেন? এতে সম্পর্কে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। এমনি কি স্থায়ী বিচ্ছেদের দিকে সম্পর্ক এড়িয়ে যেতে পারে! তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে প্রত্যেক বিবাহিত যুগলই জীবনের কোন না কোন সময় বিয়ে নিয়ে ভাবেন। এবং মন...

দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে

Image
ব্যক্তিত্বের ওপর কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রভাব লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে। জীবনে সাফল্য অর্জনের পথচলায় প্রতিটি মানুষই কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভুগেছেন। সময়টা হয়ত কারও কম, কারও বেশি। আর সফলতা অর্জনের পরও প্রতিটি মানুষেরই হয়ত সেই অনিশ্চিত দিনগুলোর কথা মনে গাঁথা রয়ে গেছে। এই বিষয়ে নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন গবেষকরা। আর তা হল দীর্ঘদিন কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ভোগা একজন মানুষের ব্যক্তিত্বের ওপর বাজে প্রতিক্রিয়া ফেলে। চার বছর বা তারও বেশি সময় যারা এমন অনিশ্চয়তায় দিন পার করছেন তারা মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়েন। অন্যের সঙ্গে একমত হতে পারেন না এবং ন্যায়-অন্যায়ের বিবেচনা হারান। নতুন এই তথ্যগুলো উঠে এসেছে যে গবেষণা থেকে তা প্রকাশিত হয় ‘জার্নাল অফ অ্যাপ্লাইড সাইকোলজি’তে। গবেষণার অন্যতম গবেষক, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি’র লিনা ওয়াং বলেন, “বরাবরই আলোচনায় ছিল কর্মসংস্থানের অনিশ্চয়তার সাময়িক প্রভাবগু...

গর্ভকালীন মায়ের খাবার

Image
গর্ভকালীন মায়ের খাবার [ছবি: সংগৃহীত]     নারীর জীবনে গর্ভকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ মায়ের কাছ থেকে সঠিক পুষ্টি পেতে পারে গর্ভের অনাগত সন্তান। আর তাই গর্ভকালীন একজন মায়ের খাদ্যাভ্যাস হতে হবে অবশ্যই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। অনেকেই মায়ের খাবার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কেউ কেউ মনে করেন, মায়ের বেশি খাবার খাওয়া উচিৎ নয়। এতে গর্ভের সন্তানের ওজন বেশি হবে এবং প্রসবে জটিলতা হবে। আবার অনেকেই মনে করেন, একজন মায়ের দুইজনের খাবার খাওয়া উচিৎ। যা মোটেও ঠিক নয়। এতে মায়ের মুটিয়ে যাওয়া ছাড়াও ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন এর ঝুঁকি থাকে। তাই গর্ভবতী মায়ের খাবার হতে হবে সুষম। এজন্য প্রতিদিনের খাবারে খাদ্যের সব কয়টি উপাদানের উপস্থিতি থাকতে হবে। প্রোটিন: প্রোটিন গর্ভস্থ শিশুর কোষ ও মস্তিষ্কের সঠিক গঠনে সহায়তা করে। প্রতিদিন অন্তত: ৮০-১০০ গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিৎ। যেমন: মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, ডাল ইত্যাদি। কার্বোহাইড্রেট: শর্করাজাতীয় খাবার শরীরে শক্তি যোগায়। ভাত, রুটি, চিড়া, মুড়ি, চিনি,...

‘ওয়ারড্রব’ পরিকল্পনা

Image
‘ওয়ারড্রব’ পরিকল্পনা   তৃপ্তি গমেজ,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ওয়ারড্রব’ পরিকল্পনা বলতে কেবল আলমারিতে কাপড় ভাঁজ করে রাখাকে বোঝায় না। এটা একটি সামগ্রিক বিষয়। ‘ওয়ারড্রব’ পরিকল্পনা ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, তার জীবনযাপনের ধরন, পছন্দ, বর্তমান আবহাওয়া ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে বলে জানান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের 'বস্ত্র ও বয়নশিল্প' বিভাগের  সহকারী অধ্যাপক শাহমিনা রহমান। তিনি বলেন, “কোন ব্যক্তি কী ধরনের পোশাক পরবে তা নির্ভর করে তার অর্থনৈতিক অবস্থা, তার কাজের ধরন, রুচি ও আবহাওয়ার উপর। তাই ব্যক্তি ভেদে তার ‘ওয়ারড্রব' পরিকল্পনাও ভিন্ন হবে।” “চাকুরিজীবি, খেলোয়াড় অথবা যে স্কুল বা কলেজে যায় তাদের মধ্যে ওয়ারড্রব পরিকল্পনা অবশ্যই এক রকম হবে না। আবার শীতকালে যেমন হবে গরম বা বর্ষা ঋতুতে তার চেয়ে আলাদা হবে। তাই প্রত্যেকের নিজের অবস্থা ও সামর্থ্য বিবেচনা করে ওয়ারড্রব পরিকল্পনা করতে হবে।” ওয়ারড্রব পরিকল্পনায় কিছু বিষয় প্রভাব ফেলে বলে জানান তিনি। পোশাকের ধরন আপনার ওয়ারড্রব কী ধরনের পোশাক থাকবে, তার মান কে...

অস্বাভাবিক হাত কাঁপার কারণ

Image
অস্বাভাবিক হাত কাঁপার কারণ লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিচলিত হলে হাত কাঁপতেই পারে। তবে যখন তখন অতিরিক্ত হাত কাঁপা ভালো নয়। চাকরির সাক্ষাৎকার, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা ‘নার্ভাস’ অবস্থায় কমবেশি সবারই হাত কাঁপে। মানুষ যখন কোনো ব্যাপারে প্রচণ্ড আতঙ্কিত কিংবা উৎসাহী থাকে তখন তার হাত কাঁপা স্বাভাবিক ঘটনা। তবে কোনো কারণ ছাড়া প্রায়শই হাত কাঁপলে বিষয়টা শঙ্কার। চিকিৎসা-বিজ্ঞানে নানান কারণ উল্লেখ করা আছে। এর মধ্যে অন্যতম হতে পারে ‘পারকিনসন’স ডিজিজ’ নামক স্নায়বিক রোগের লক্ষণ। তবে হাত কাঁপলেই যে মারাত্বক রোগ হয়েছে ব্যাপারটা তেমন নয়। থাকতে পারে অনেক সাধারণ কারণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানানো হল বিস্তারিত। ঘুমের অভাব: ঘুমের অভাব থাকলে শুধু যে মেজাজ খারাপ থাকে তা নয় সঙ্গে শরীরের স্বাভাবিক কম্পনের মাত্রাও বেড়ে যায়। মস্তিষ্কের কাজ সঠিকভাবে সম্পাদন করতে হলে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। তানা হলেই মস্তিষ্ক তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে। মস্তিষ্ককে চাপগ্রস্ত অবস্থায় জো...

গরমে অফিসের পোশাক

Image
গরমে অফিসের পোশাক   লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম   ক্যাজুয়াল কিংবা কর্পোরেট- গরমে চাই আরামদায়ক তবে ফ্যাশনেবল পোশাক। ভারতীয় স্টাইলিস্ট নিহারিকা দুবেই’য়ের পরামর্শ অনুযায়ী গরমে অফিসের আরামদায়ক এবং ফ্যাশনেবল পোশাক সম্পর্কে জানানো হল। ফরমাল: যাদের নিয়মিত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে তাদেরকে হয়ত সব ঋতুতেই কেতাদুরস্ত অবস্থায় থাকতে হয়। এক রংয়ের বানানো স্যুট যেমন, কালো ধুসর কিংবা নীলের সঙ্গে মেলাতে পারেন সাদা কলারের শার্ট। পুরুষের জন্য এই ক্লাসিক পোশাক সব পরিস্থিতিতেই নিরাপদ। নারীরা বেছে নিতে পারেন প্যান্ট স্যুট কিংবা স্কার্ট স্যুট। রংটা হওয়া চাই মার্জিত। যেমন- কালো, নেভি ব্লু কিংবা বাদামি, সঙ্গে থাকতে পারে সাদা কলার। সেমি ফরমাল: পোশাক নিয়ে যেসব অফিসে অতিরিক্ত বিধিনিষেধ নেই তাদের জন্য পোশাকের অভাব নেই। তবে মনে রাখতে হবে, পোশাক মার্জিত হতে হবে। স্কার্ট কিংবা ট্রাউজারের সঙ্গে পাতলা কার্ডিগান হতে পারে নারীদের জন্য একটি পছন্দ। সঙ্গে পরতে পারেন চেক কিংবা স্ট্রাইপ ডিজাইনের হালকা রংয়ের শা...

রান্নায় অতিরিক্ত তেলে স্বাস্থ্যঝুঁকি

Image
রান্নায় অতিরিক্ত তেলে স্বাস্থ্যঝুঁকি ডা. তানজিয়া নাহার তিনা     ছবি: সংগৃহীত     খাবারকে সুস্বাদু করার পাশাপাশি দৈনিক পুষ্টি চাহিদাও পূরণ করে ভোজ্যতেল। তবে খাবারে তেলের ব্যবহারের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।  একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ ভোজ্যতেল গ্রহণ করতে পারেন। শিশুদের বেলায় এর পরিমাণ আর একটু বেশি হতে পারে। তবে যারা দীর্ঘদিন হৃদরোগ, উচ্চরক্তচাপ, রক্তে উচ্চমাত্রার খারাপ চর্বি, আলসার ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পরিমাণটা কমিয়ে দেওয়াই ভালো।  এছাড়া খাবার রান্নার ক্ষেত্রে ঘি, ডালডা কিংবা মাখন ব্যবহার না করে সয়াবিন বা অলিভ অয়েল ব্যবহার করাই ভালো। তবে সব ক্ষেত্রেই পরিমাণ হতে হবে নির্দিষ্ট। এছাড়া ডুবো তেল কিংবা পোড়া তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে বলেছেন চিকিত্সকগণ। কারণ এতে ট্রান্সফ্যাটের পরিমাণ থাকে বেশি। ট্রান্সফ্যাটের কারণেই পাকস্থলী, লিভার, গলব্লাডারসহ অন্ত্রের বিভিন্ন সমস্যা এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে। ...

লিপস্টিক আকর্ষণীয় করার উপায়

Image
লিপস্টিক আকর্ষণীয় করার উপায়   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে ত্বক এবং মেইকআপের সঙ্গে মানানসই রং বেছে নেওয়া খুবই জরুরি। কারণ লিপস্টিকের রং যদি ত্বকের ও মেইকআপের সঙ্গে না মানায় তবে দেখতে দারুণ বেমানান মনে হতে পারে। তবে শুধু লিপস্টিক লাগালেই চলবে না, ত্বক সুন্দর না হলে যেমন মেইকআপ সুন্দর হয় না, তেমনি ঠোঁটের ত্বক যদি সুন্দর না হয় তাহলে লিপস্টিকও ঠোঁটে বসবে না। শীতের শুষ্ক আবহাওয়ায় ঠোঁটফাটা, চামড়া ওঠার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই শীতে ত্বকের মতো ঠোঁটের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। আর ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঠোঁটে মরা চামড়া না থাকে এবং ঠোঁট আদ্রতা বজায় থাকে। রূপচর্চাবিষয়ক একটি সাইটে লিপস্টিক দেওয়ার কিছু নিয়ম উল্লেখ করা হয়। আর সেই ধাপগুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হল। — ত্বকের মতোই ঠোঁটের যত্ন নিতে হবে। সারাদিন পর ঘরে ফিরে যেমন ত্বকের মেইকআপ উঠানো হয় তেমনি ঠোঁটের মেইকআপও যত্নের সঙ্গে পরিষ্কার করতে হবে। এরপর এক্সফলিয়েটর এবং ময়েশ্চারা...

ত্রিশের কোঠায় জরুরি স্বাস্থ্য পরীক্ষা

Image
ত্রিশের কোঠায় জরুরি স্বাস্থ্য পরীক্ষা   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বৃদ্ধ বয়সে যথাসম্ভব সুস্থ্য থাকার প্রয়াস শুরু করতে হবে মধ্যবয়স থেকেই। রোগ প্রতিষেধনের চাইতে প্রতিরোধ সর্বদাই ভালো। আর স্বাস্থ্যের সুরক্ষায় প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। তাই শারীরিক অবস্থা সম্পর্কে আগেভাগেই জানার জন্য ‘চেক-আপ’ করানো, সুস্থ্যতা ধরে রাখার জন্য সদা সতর্ক থাকা, নিজের যত্ন নেওয়াকে হেলাফেলা করা উচিত নয়। কারণ এই অভ্যাসের মাধ্যমেই হয়ত ভবিষ্যতের প্রানঘাতি রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়বে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মুক্তি পাবেন নিশ্চিত অকাল মৃত্যুর কবল থেকে। মাঝবয়সে পৌছানোর পর এই অভ্যাসটি বিশেষ গুরুত্ব পায়। কারণ, এই বয়সেই শরীর দুর্বল হতে শুরু করে, শরীরে রোগের বাসা বাধা সহজ হতে থাকে। অনেকেই শুধু রক্তে শর্করার মাত্রা আর ‘কোলেস্টেরল’য়ের মাত্রা দেখেই ক্ষান্ত দেন, তবে শরীর প্রকৃত অবস্থা জানতে প্রয়োজন আরও কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে জানানো হলো জরুরি এই স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পর্কে। ইসিজি টে...

লিপস্টিক দেওয়ার নিয়ম

Image
  লিপস্টিক দেওয়ার নিয়ম লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনেক সময় লিপস্টিক ব্যবহারের পর রং দেখতে অন্য রকম দেখায়। আবার ঠোঁটের চামড়া উঠে আসা, ভিতরের দিকের অংশ সাদা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তবে কিছু সাধারণ টোটকা জানা থাকলে এই সমস্যাগুলো এড়িয়ে চলা যায়। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে লিপস্টিক লাগানোর কিছু নিয়ম উল্লেখ করা হয়। এক্সফলিয়েট করা: ত্বকের যেমন যত্ন নেওয়া হয় একইভাবে ঠোঁটেরও আলাদা যত্ন নেওয়া জরুরি। নিয়ম করে এক্সফলিয়েট করা হলে ঠোঁটের মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে এবং এরপর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সামঞ্জস্যতা বজায় রাখা: মেইকআপের ক্ষেত্রে চেহারার যে কোনো একটি অংশকে ফুটিয়ে তোলা উচিত। তাই যদি ঠোঁটে গাঢ় রংয়ের লিপস্টিক লাগাতে চান হবে অবশ্যই মুখ এবং চোখের মেইকআপ হালকা করতে হবে। অন্যদিকে চোখে গাঢ় মেইকআপ করলে ঠোঁটে হালকা রংয়ের লিপস্টিক ব্যবহার করতে হবে। বাড়তি চকচকে ভাব এরিয়ে চলুন: ঠোঁটে আলগা চকচকে উপাদানের ব্যবহার দেখতে বেশ বাজে লাগে। লিপস্টিকে...

চুল ও নখের খাদ্য

Image
চুল ও নখের খাদ্য লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সুন্দর চুল সবাই চায়। অন্যদিকে হাতের সৌন্দর্য্য বাড়াতে প্রয়োজন সুন্দর নখ। ত্বক, চুল এবং নখের সৌন্দর্য্য বাড়াতে অনেক রূপচর্চা করলেও সঠিক পুষ্টির অভাবে ত্বকের উজ্জ্বলতা কমে যায়, চুল পড়ে যায় এবং নখ ভেঙে যাওয়াসহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। শরীরের প্রতিটি অংশের পুষ্টির জন্য প্রয়োজন বিশেষ খাদ্য উপাদান। তাই সুন্দর চুল ও নখের জন্য বাহ্যিক পরিচর্যার পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবার। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে চুল এবং নখের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজনীয় খাদ্য উপাদানের একটি তালিকা উল্লেখ করা হয়।       রেড মিট চুল এবং নখের পুষ্টির জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদানটি হল প্রোটিন। আর প্রোটিনের দারুণ একটি উৎস হল রেড মিট বা গরু ও খাসির মাংস। তবে এর মানে এই নয় যে প্রতিদিনের খাবারের তালিকায় রেড মিট থাকতে হবে। কারণ রেড মিট বা গরু ও খাসির মাংস অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাওয়াসহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাজুবাদাম প্র...

লিপস্টিক যাতে মুছে না যায়

Image
লিপস্টিক যাতে মুছে না যায় লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দাওয়াতে গিয়ে খাওয়ার সময় লিপস্টিকও খেয়ে ফেলার বিড়ম্বনায় অনেকেই পড়েছেন। বারবার ঠোঁটে রং দেওয়াও অনেক সময় সম্ভব হয় না। তাই রাঙানো অধর দীর্ঘক্ষণ রঙিন রাখার উপায় জানা থাকা ভালো। সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে লিপস্টিক দীর্ঘস্থায়ী করার পন্থা নিয়ে এই আয়োজন। এক্সফলিয়েট করা: শুষ্ক ও নির্জীব ঠোঁটে কোনো লিপস্টিকই দীর্ঘস্থায়ী হয় না। তাই ঠোঁট এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করুন ও ময়েশ্চারাইজিং লিপ বাম লাগান। এটা ঠোঁটের বেইজ রং হিসেবে কাজ করবে এবং ঠোঁটে লিপস্টিকের রং সারাদিন স্থায়ী হবে। লিপ লাইনার দিয়ে রেখা টেনে নিন: লিপ পেন্সিলে আছে মোমের মতো ফর্মুলা যা ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এই উপায় সংযুক্ত করা হলে লিপস্টিক দীর্ঘস্থায়ী করে। আর সারাদিন মেইকআপ নিখুঁত রাখে। চাইলে যে রংয়ের লিপস্টিক লাগাবেন সেই একই রংয়ের লিপ লাইনার ব্যবহার করুন। অথবা প্রাকৃতিক রংয়ের লাইনারও বেছে নিতে পারেন। প্রথমে ঠোঁটের চারপাশে লাইন...

চিনির আকর্ষণ কমাতে

Image
চিনির আকর্ষণ কমাতে   মামুনুর রশীদ শিশির,  আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চিনি বা মিষ্টিজাতীয় খাবার পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা এই ধরনের খাবারের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তাই মাঝেমধ্যে মিষ্টিজাতীয় খাবার খেয়ে চিনির প্রতি আকর্ষণ কমানো যেতে পারে। ফিমেলফার্স্ট ডটকো ডটইউকে’র এক প্রতিবেদনে মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ কমাতে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞরা পরামর্শ দেন। - এড়িয়ে যাওয়া মোটেই সমাধান নয় বরং মিষ্টি খাওয়ার ইচ্ছে আরও বাড়িতে দেয়। তাই পরিতৃপ্ত থাকতে অল্প পরিমাণ মিষ্টি খাওয়া যেতে পারে। প্রতিদিনে খাবারের সঙ্গে অল্প মিষ্টি খেলে রক্তে চিনির প্রভাব কম পড়ে। - ‘হোয়াই অ্যাম আই সো এক্সহাসটেড’ বইয়ের লেখক ও নিউট্রোপাথ মারটিন বাডের মতে, ক্লান্ত হলেই সাধারণত আমরা চিনি খাই। তবে ক্লান্তি কাটাতে বেশি দরকারি হল পর্যাপ্ত ঘুম। ৩. চিনির চাহিদা কমাতে পানীয়তে ভিন্ন স্বাদ আনতে ব্যবহার করা যেতে পারে ভ্যানিলা বা খাবারে মসলা হিসেবে ব্যবহার করা যেতে পারে জায়ফল, দারুচিনি বা এলাচ। ৪. পেটপূজা শেষে মিষ্টিজাতীয় খাবার খা...

ন্যুড লিপস্টিক ব্যবহারের ৫ নিয়ম

Image
ন্যুড লিপস্টিক ব্যবহারের ৫ নিয়ম লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঠোঁটের স্বাভাবিক রংয়ের সঙ্গে মিলিয়ে লিপস্টিক দেওয়ার মানেই হল ‘ন্যুড’ রংয়ের ব্যবহার। তবে মানানসই ‘শেইড’ বেছে নেওয়ার জন্য জানা থাকা চাই কিছু পন্থা। সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘ন্যুড’ লিপস্টিকের রং নির্বাচনের পাঁচটি পন্থা এখানে দেওয়া হল। ঠোঁট এক্সফলিয়েট করা: ‘ন্যুড’ লিপস্টিক মূলত ঠোঁটের আসল রংয়ের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। তাই প্রথমে ঠোঁট ভালোভাবে এক্সফলিয়েট করে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। রুক্ষ ও মলিন ঠোঁটে এই ধরনের লিপস্টিক দেখতে ভালো লাগে না।  সঠিক শেইড বাছাই করা: নিজের ঠোঁটের আসল রংয়ের চেয়ে এক শেইড গাঢ় রং বাছাই করুন, এটাই আপনার জন্য মানানসই রং। চাইলে কেবল নিচের ঠোঁটে লাগিয়েও লিপস্টিকের রং যাচাই করতে পারেন। মলিন চেহারা: অনেক সময় ন্যুড লিপস্টিক ব্যবহারে চেহারা মলিন লাগে, এক্ষেত্রে গ্লসি লিপ কালার ব্যবহার করতে পারেন, চেহারা উজ্জ্বল লাগবে। চেহারার সঙ্গে মানানসই: অনেক সময় ...

কিছু কিছু খাবার ত্বকে বয়সের ছাপ ফেলতে পারে

Image
বয়স বাড়ানোর খাবার   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ত্বকে ক্লান্তির ছাপ পড়ে। অথবা ত্বক দেখলে মনে হয় হুট করেই বেড়ে গিয়েছে বয়স। এমন ঘটতে পারে আগের দিনের খাবারের তালিকায় থাকা খাবারের কারণে। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি যে, কিছু কিছু খাবার ত্বকে বয়সের ছাপ ফেলতে পারে। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আমেরিকান একাডেমি অফ ডার্মটলজির চিকিৎসক আরিয়েল ওস্ট্যাড এমনই কিছু খাবারের নাম উল্লেখ করেন।       মিষ্টি অতিরিক্ত মিষ্টি বা চিনি গ্রহণ করার ফলে চিনির অণুর সঙ্গে প্রোটিনের মিশ্রণে একটি বিশেষ প্রক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় গ্লাইকেশন। আর এই প্রক্রিয়া ত্বকের জন্য ক্ষতিকর। এজন্য অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাসের কারণে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে। শুধু ত্বক নয়, দাঁতের জন্যও মিষ্টি ক্ষতিকর। চিনির কণা দাঁতের সঙ্গে আটকে থাকে, আর সেখান থেকে ব্যাকটেরিয়া জন্মায়, দাঁত ক্ষয় করে আর বিবর্ণ করে দেয়। তাই মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর পানি দিয়ে মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার ক...

অভ্যাসে ব্রণের সমস্যা

Image
অভ্যাসে ব্রণের সমস্যা   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাধারণ ত্বক পরিচর্যার ভুল ছাড়াও নিত্য অভ্যাসের কারণে মুখে ব্রণ হতে পারে। সঠিক প্রসাধনী ব্যবহার না করার কারণে অনেক সময় ব্রণেসহ ত্বকে নানান সমস্যা দেখা দেয়। অনেকেই দিনের পর দিন একই পণ্য ব্যবহার করেন। তবে মনে রাখতে হবে বয়সের সঙ্গে মানানসই প্রসাধনী ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকের সমস্যায় রূপ-বিশেষজ্ঞের পাশাপাশি চর্মরোগ-বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া উচিত। ভুল প্রসাধনী ব্যবহার ছাড়াও প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে ত্বকে ব্রণ, ফুসকুড়ি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই বিষয়ে জানানো হল বিস্তারিত। সাবান ব্যবহার: ভারতীয় ত্বক-বিশেষজ্ঞ ডা. নিবেদিতা দাদু জানান, সাবানে আছে ক্ষতিকারক রাসায়নিক উপাদান। এতে থাকা সকল উপাদানই ত্বক পরিষ্কারে ভূমিকা রাখে না। ত্বকের সমস্যায় ত্বকের পিএইচ বা ক্ষারীয় অবস্থা মূল ভূমিকা পালন করে। সাধারণ সাবানে পিএইচের মাত্রা ৯ থেকে ১১, যা ত্বকে ক্ষারের মাত...

ওজন কমাতে রাতে করণীয়

Image
ওজন কমাতে রাতে করণীয়   মামুনুর রশীদ শিশির,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাতে তো কতকিছুই করা হয়— বন্ধুর সঙ্গে ফোনে আড্ডা, ফেইসবুকিং, বইপড়া ইত্যাদি। তবে ঘুমানোর আগে কিছু অভ্যেস গড়লে কমাতে পারেন বাড়তি ওজন। রাতে দেহে যাতে বাড়তি চর্বি না জমে এই বিষয়ে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে কিছু পন্থা উল্লেখ করা হয়। রাতের খাবারে লবণ কম খান রাতের খাবারে লবণের পরিমাণ বেশি হলে তা সারারাত শরীরে থেকে যায়। ফলে সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকের তুলনায় শরীর বেশি ফুলে যায়। তাই রাতের খাবারে সিদ্ধ শাকসবজি ও হালকা প্রোটিনযুক্ত খাবার খাওয়াই উত্তম। তবে খেয়াল রাখতে হবে কোনোটিতেই যেন অতিরিক্ত লবণ না থাকে। রাতে ব্যায়াম ওজন কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। তবে অনেকেই মনে করেন ঘুমানোর আগে ব্যায়াম করলে রাতে ঘুম কম হয়। আসলে ব্যাপারটি পুরো উল্টো। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের ২০১৩ সালের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, কর্মচঞ্চল মানুষের মধ্যে শতকরা ৫৬ থেকে ৬৭ জন রাতে ভালো ঘুম হয় বলে জানিয়েছেন। যে সময়ই ব্যায়াম করেন না কেন তাতে রাতে ঘুমের উপর তে...

রূপচর্চায় চালের পানি

Image
রূপচর্চায় চালের পানি লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ত্বক পরিচর্যায় নতুন পদ্ধতি, ভাতের মাড় আর চাল ধোয়া পানি। ওজন বাড়ানোতে ভূমিকা রাখায় অনেকেই ভাত এড়িয়ে চলেন। তবে ত্বক ও চুল ভালো রাখতে এর উপকারিতা সম্পর্কে জানলে কেউই এড়িয়ে যেতে পারবেন না। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘কসমেটোলজিস্ট’ ভার্তি তানেজা বলেন, “ত্বকে ব্যবহারের ফলে ভাতের বার্ধক্যরোধী উপাদান দারুণ কাজ করে। রোদপোড়ায় যে ক্ষতি হয় সেটা পুষিয়ে ত্বকে নবযৌবন দান করতে পারে ভাত। সেই সঙ্গে উজ্জ্বলতাও বাড়ায়। আর স্বল্প মাত্রার এক্সফলিয়েটর হিসেবে প্রতিদিনই ব্যবহার করা যায়।” ভারতীয় রূপবিশেষজ্ঞ এবং ‘নেইচারোপ্যাথিক’ ডা. নিবেদিতা মাহান্দ্রু জানান, ভাতের মাড় বা চালের পানি ব্যবহার করা একটি প্রাচীন পদ্ধতি যা জাপান, চায়না এবং কোরিয়ানরা জনপ্রিয় করে। আর বর্তমানে এই পদ্ধতি জনপ্রিয় করেছে দক্ষিণ কোরিয়ার রূপবিশেষজ্ঞরা। রাইস বা ভাত দিয়ে তৈরি সিরাম, ক্রিম, টোনার, স্ক্রাবার প্রতিদিন ব্যবহার করা যায়। আর ফ্রিজারে রাখা যায় ১০ থেকে ১৫ দিন। সঠিকভ...

মেদ ঝরানোর খাবার

Image
মেদ ঝরানোর খাবার   ইরা ডি. কস্তা,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওজন বা মেদ কমাতে হলে কম থেয়ে থাকতে হয়। আবার ঘুমালে ওজন বাড়ে, এমন বদ্ধমূল ধারণা বহুদিনের। তবে অনেকেরই জানা নেই বেশ কিছু খাবার আছে যেগুলো ওজন এবং মেদ কমাতে দারুণ কার্যকর। আর প্রতিদিনের পর্যাপ্ত পরিমাণ ঘুমও সুস্বাস্থ্যের জন্য জরুরি। তাছাড়া ওজন কমানোর ক্ষেত্রে সব থেকে বেশি বেগ পেতে হয় পেটের মেদ নিয়ে। একটি নারী বিষয়ক ওয়েবসাইটের এক প্রতিবেদনে গবেষকরা জানায়, সঠিক খাদ্যাভাস এবং নিয়ম করে ঘুম— পেটের মেদ কমাতে কার্যকর। ৩টি খাবার পেটের মেদ কমাতে দারুণ কার্যকর। পাশাপাশি এ খাবারগুলোর ভালো ঘুমের জন্য সহায়ক। মাছ প্রতিদিনের খাদ্যাভাসে ওমেগা থ্রি নামক এসিডের অভাবের কারণে ঘুমে সমস্যা হয়ে থাকে। ওমেগা থ্রি-এর অভাবে শরীরে ঘুমের হরমোন তৈরির পরিমাণ কমে যায়। এতে করে অনেকেরই রাতে ঘুম হয় না, আর রাত জেগে খাওয়ার অভ্যাস তৈরি হয়। ওমেগা থ্রি এসিডের একটি প্রধান উৎস হল মাছ। তাই প্রতিদিনের খাদ্যাভাসে মাছ থাকা জরুরি। তাছাড়া প্রোটিনজাতীয় খাবার হিসেবে দারুণ একটি খাবার মা...