Posts

Showing posts with the label Bangladesh

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

এপ্রিলের শুরুতে দেশের করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ

Image
মেয়র সাঈদ খোকনের আশঙ্কা এপ্রিলের শুরুতে দেশের করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ, ২০২০ Kalerkantha ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এপ্রিল মাসের শুরু থেকে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাথে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পর তিনি এমনটাই মনে করছেন। আজ রবিবার দুপুরে নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সভাকক্ষে সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল। এ প্রসঙ্গে তিনি সিটি কর্পোরেশন এলাকার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি। মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি য...

মিরপুরে করোনাভাইরাসে বাবার মৃত্যু নিয়ে তাঁর ছেলে নিজের ফেসবুকে যা জানালেন

Image
মিরপুরে করোনায় মৃত ব্যক্তির ছেলে ফেসবুকে যা জানালেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা   Prothom Alo   আপডেট: ২২ মার্চ ২০২০, ১৮:১৭     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিরপুরের এক বাসিন্দা গতকাল শনিবার মারা গেছেন। এরপর তিনি যে বাসাটিতে থাকতেন সেটি লকডাউন করা হয়েছে। করোনাভাইরাসে বাবার মৃত্যু নিয়ে তাঁর ছেলে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এই ছেলে প্রথম আলোকে বলেন, তাঁর বাবার মৃত্যু নিয়ে নানা ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ দেওয়া হচ্ছে। এটি পরিষ্কার করতে তিনি ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন। তাঁর পরিবার এখন বাসায় কোয়ারেন্টিনে আছেন। পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো: পিতার মৃত্যু এবং সন্তানের ব্যর্থতা আমি কখনো ভাবিনি যে আমার পিতার মৃত্যুর ঘটনা আমাকে এই ভাবে লিখতে হবে। কিন্তু কিছু মিডিয়ার মিথ্যা রিপোর্ট দেখে আমি...

ঢাবি ছাত্রদলের ১২টি হলের কমিটিতে আছেন যারা

Image
ঢাবি ছাত্রদলের ১২টি হলের কমিটিতে আছেন যারা   যুগান্তর রিপোর্ট ২২ মার্চ ২০২০, ১১:৫৯ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ১২ টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত নেতাদের আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমান উল্লাহ আমান এই কমিটির অনুমোদন দিয়েছেন। শনিবার মধ্যরাতে সংগঠনটির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আছেন- হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রাজা, সহ-সভাপতি কাওসার আহম্মেদ আশিক, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন মঞ্জু, যুগ্ম সম্পাদক এসএম সাইফ, মিনহাজুল হক নয়ন, মাহবুব আলম মাহির, এসএম সাইফ কাদের রুবাব, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। ফজলুল হক মুসলিম হলের সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আসিফ, সহ-সভাপতি আবদুল মোতালেব হোসেন খান খোকন, স...

করোনার বন্ধে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস হবে টিভির মাধ্যমে

Image
করোনার বন্ধে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস হবে টিভির মাধ্যমে মোশতাক আহমেদ, ঢাকা     আপডেট: ২২ মার্চ ২০২০, ০৯:২৯     Prothom Alo   করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই ধরনের চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের বিষয়ে আজ রোববার আলোচনা করে করণীয় ঠিক করা হবে। মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের কারণে প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রায়...

অফিস ও কর্মীদের যেভাবে করোনামুক্ত রাখবেন

Image
অফিস ও কর্মীদের যেভাবে করোনামুক্ত রাখবেন কালের কণ্ঠ অনলাইন    মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনার সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে বিশ্বের বেশিরভাগ মানুষ। মারাত্মক এই ছোঁয়াচে রোগের বিস্তার রোধে সহজ কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি। এই সচেতনতাগুলো অবলম্বন করা হলে সহজেই করোনার বিস্তার রোধ করা সম্ভব হবে। এর মধ্যে রয়েছে হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে দেওয়া, সাধারণভাবে ব্যবহৃত জিনিসপত্রগুলো জীবাণুমুক্ত করা এবং আপনার হাত ভাল করে ধুয়ে বা স্যানিটাইজ করা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে কিভাবে আপনার অফিস অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন। কিভাবে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা করবেন সেটা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক নক্স নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন। পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে সেগুলো তুলে ধরা হল- ১) অসুস্থ হলে বাড়িতে থাকুন অসুস্থ কর্মীকে বাড়িত...

করোনাভাইরাস মহামারী সংক্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রায় ঝুঁকিতে আছে বাণিজ্যিক ও বন্দরনগরী এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল।

Image
করোনা ঝুঁকিতে চট্টগ্রাম     সমুদ্র বন্দরে সতর্কতা বৃদ্ধি শফিউল আলম | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০ Daily Inqilab করোনাভাইরাস মহামারী সংক্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রায় ঝুঁকিতে আছে বাণিজ্যিক ও বন্দরনগরী এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এ নিয়ে উদ্বিগ্ন। অবশ্য স্বাস্থ্য বিভাগ এখন থেকে সমন্বিত উপায়ে সম্ভাব্য ঝুঁকি পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নিয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত্রদের সঠিক পরীক্ষার জন্য চট্টগ্রামে বিভিন্ন প্রস্তুতি এগিয়ে চলেছে। ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা হবে। এরজন্য প্রয়োজনীয় শণাক্তকরণ কিট পৌঁছাবে আজ রোববার। গতকাল সন্ধ্যায় আংশিক আসে ঢাকা থেকে। পরীক্ষার জন্য হাসপাতাল আজ পুরোপুরি প্রস্তত থাকার কথা। অন্যদিকে বৃহত্তর চট্টগ্রামের প্রচুর সংখ্যক লোক থাকেন বিদেশের বিভিন্ন অঞ্চলে। ইতালী ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও বিশে^র অনেক দেশে তারা থাকেন। এই বিদেশফেরত ব্যক্তিদের নিয়েই যত মাথাব্যথা। কেননা ইতো...

করোনায় দেশে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

Image
করোনায় দেশে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪ নিজস্ব প্রতিবেদক, ঢাকা   Prothom Alo     আপডেট: ২১ মার্চ ২০২০, ১৪:৫৯       স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে দুজন মারা গেলেন। এ ছাড়া নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনে মৃত্যুর খবর জানানো হয়। মন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন হচ্ছে। তিনি জানান, চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে। নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। সংবাদ...

বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Image
বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কালের কণ্ঠ অনলাইন    ২১ মার্চ, ২০২০ ১৬:০৬  করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ শনিবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনেকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান। শনিবার ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে করোনা মোকাবিলায় এক বৈঠকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

Image
এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে শরীফুল আলম সুমন    ২১ মার্চ, ২০২০ Kalerkantho আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী সোমবার অথবা মঙ্গলবারে এই পরীক্ষা পেছানোর ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার খাতা, প্রশ্নপত্র সব কিছু সংশ্লিষ্ট জেলায় পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এর পরও ১ এপ্রিল পরীক্ষা শুরু করার বাস্তব অবস্থা নেই বলে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। বোর্ডগুলো পরীক্ষা শুরুর ব্যাপারে পূর্ণ প্রস্তুতিও নিতে পারছে না। এ ছাড়া একটি উপজেলায় ওষুধ, মুদি দোকান ছাড়া অন্য সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা জানা যায়নি। সেখানেও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। যেহেতু পরীক্ষা শুরু হতে এখনো ৯ দিন বাকি আছে, তাই আরেকটু পরে সিদ্ধান্ত জানাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, গত বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এইচএসসি ...

করোনা মোকাবেলায় সরকার যে ১৪টি পদক্ষেপ নিয়েছে

Image
করোনা মোকাবেলায় সরকার যে ১৪টি পদক্ষেপ নিয়েছে কালের কণ্ঠ অনলাইন    ১৯ মার্চ, ২০২০ ১৫:১৯ | করোনাভাইরাস প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি। বিশ্বের উন্নত দেশগুলোও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সরকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের পাঠানো ১৪টি  কালের কণ্ঠের পাঠকদের জন্য তুলে ধরা হলো। ১। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পৃথক বেড রাখা হয়েছে। করোনার লক্ষণ দেখা দিলে হট লাইন নম্বরে যোগাযোগ করার জন্য নির্ধারিত নম্বর দেয়া হয়েছে। ২। রাজধানীতে করোনা রোগীদের জন্য ৪টি হাসপাতাল বরাদ্ধ রাখা হয়েছে। মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতাল। ৩। করোনাভাইরাস শনাক্ত করার জন্য আগামী দুই দিনের মধ্যেই আসছে আরো দুই হাজার কিট। এছাড়া চীন সরকার কাছ থেকে আসছে আরো ১০ হাজার কিট ১৫ হাজার সার্জিকেল মেডিকেল মাস্ক ১০ হাজার মেডিকেল প্রটেকটিভ ড্রেস এবং ১ হাজার ইনফারেড থার্মোমিটার। ৪। বিদেশ থেকে যারা আসছেন তাদের তালিকা ঠিকানাসহ...

রোগ সংক্রমণ ও মহামারী নিয়ে রাসূলের (সা.) নির্দেশনা

Image
রোগ সংক্রমণ ও মহামারী নিয়ে রাসূলের (সা.) নির্দেশনা   ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর  Jugantor ছবি: সংগৃহীত ছোঁয়াচে রোগ বা রোগের সংক্রমণ নিয়ে বাড়াবাড়ি করতে হাদিসে নিষেধ করা হয়েছে। আমরা বাস্তবেও দেখতে পাই যে, রোগীর কাছে, বা চারপাশে থেকেও অনেক মানুষ সুস্থ রয়েছেন। আবার অনেক সতর্কতার পরেও মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। বস্তুত শুধু রোগজীবাণুর সংক্রমনেই যদি রোগ হতো তাহলে আমরা সকলেই অসুস্থ হয়ে যেতাম; কারণ প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রোগজীবাণু আমাদের দেহে প্রবেশ করছে। রোগজীবাণুর পাশাপাশি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ জীবাণুর কর্মক্ষমতা ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে মানুষের দেহে রোগের প্রকাশ ঘটে। আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বললেন, সংক্রমনের অস্তিত্ব নেই। তখন এক বেদুঈন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটগুলো হরিনীর ন্যায় সুস্থ থাকে। এরপর একটি চর্মরোগে আক্রান্ত উট এগুলোর মধ্যে প্রবেশ করার পরে অন্যান্য উটও আক্রান্ত হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেন, তাহলে প্রথম ...

হাসপাতালের ব্যবহৃত রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বাজারে বিক্রি (ভিডিও)

Image
হাসপাতালের ব্যবহৃত রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বাজারে বিক্রি (ভিডিও)   যুগান্তর ডেস্ক ১৮ মার্চ ২০২০ বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পরার পর চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। মাস্কের মূল্যবৃদ্ধির ঘটনাকে ছাড়িয়ে এবার গাজীপুর হাসপাতালের ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে যমুনা টিভি একটি ভিডিও প্রকাশ করেছে। জানা যায়, হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছেন নাসির। স্থানীয় একটি দোকানে এসব জিনিস আয়রন করতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তবে মূলহোতা নাসিরকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীতে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস কালোবাজারি নাসির নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া...

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু: আইইডিসিআর

Image
করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু: আইইডিসিআর নিজস্ব প্রতিবেদক, ঢাকা Prothom Alo  আপডেট: ১৮ মার্চ ২০২০, ১৬:১৪   আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা। ফাইল ছবি বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আইইডিসিআরর বিকেল সাড়ে তিনটায় এই সংবাদ ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক। মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল। মীরজাদী বলেন, ‘আমরা বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার জন্য...

করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু

Image
করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু কালের কণ্ঠ অনলাইন    ১৮ মার্চ, ২০২০ ১৫:৪৪ করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে তিনি জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন। তিনি বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন বলেও আইইডিসিআর-এর পরিচালক জানান। বিস্তারিত আরো পড়ুনঃ  করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু: আইইডিসিআর

স্যার, কী শহর কী হইল

Image
স্যার, কী শহর কী হইল শরিফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা   Prothom Alo   আপডেট: ১৮ মার্চ ২০২০, ১৩:০০       কর্মদিবসেও ঢাকার রাস্তা প্রায় ফাঁকা। মালিবাগ, ঢাকা, ১৮ মার্চ। ছবি: আবদুস সালাম ঢাকার এই আবহাওয়া একেবারেই অচেনা। চৈত্র মাস এসে গেল, অথচ ভোরের হিমেল ভাবটা গেল না। এখনো যেন শীত শীত আমেজ। রাস্তায় বেরোলে এ নগর আরও অচেনা। এত মানুষ বাস, তারা গেল কই? পথচারী কম, যানবাহনও হাতে গোনা। সাতসকালে বেরিয়ে একটা রিকশা নিই। রিকশাচালক আমার অফিসের দিকে প্যাডেল মারতে মারতে বলেন, ‘দেখিছেন স্যার, কী শহর কী হইল!’ আমি বলি, ‘কী হইল?’ ‘মানুষজন সব হারায় গেছে।’ ‘হারাবে না? করোনা বলে কথা! একবার ধরলে উপায় আছে?’ ‘আমাগের এসব ধইরলে চলে না, স্যার। প্যাটের দায়। করোনায় কী করবে? কাজকাম কম থাইকলে তো এমনেই না খাইয়ে মরতে হবে।’ রিকশাচালকের নাম শাহীন মিয়া। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। বয়স হলেও দিব্যি সুঠাম শরীর। বাড়ি নাটোরের লালপুর...

টাঙ্গাইলে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন

Image
টাঙ্গাইলে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০ Daily Inqilab   কোয়ারেন্টাইনে না থাকায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে এখন পর্যন্ত ১০২ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। আজ ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছে। এদিকে জেলার সখীপুর উপজেলায় কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান জানান, গত ৭ মার্চ উপজেলার কাকরাজান ইউনিয়নের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এর পর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থ...

গাজীপুরে করোনাভাইরাস শনাক্ত !

Image
গাজীপুরের কোয়ারেন্টিনে রাখা একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত   Prothom Alo   প্রতিনিধি, গাজীপুর     আপডেট: ১৮ মার্চ ২০২০, ১৩:৩৫     ছবি: রয়টার্স গাজীপুরের কোয়ারেন্টিন থেকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আটজনকে পাঠানো হয়। তাঁদের সবার শরীরে জ্বর ছিল। তাঁদের পরীক্ষা-নিরীক্ষার পর একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ও গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গতকাল মঙ্গলবার জানায়, দেশে মোট ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর গাজীপুরে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে এই সংখ্যা ১১ জন হলো। গাজীপুরের ডিসি বলেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা সবাই ইতালিফেরত ছিলেন। গত রবি...

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের যেখানে যেখানে শাটডাউন করা দরকার তা করা হবে: কাদের

Image
করোনায় শাটডাউন প্রয়োজন হলে করা হবে: কাদের   যুগান্তর রিপোর্ট ১৮ মার্চ ২০২০, ১২:২৬ |  ওবায়দুল কাদের। ফাইল ছবি   করোনাভাইরাসের কারণে বাংলাদেশের যেখানে যেখানে শাটডাউন করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যদি শাটডাউন করতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে শাটডাউন (কাজ বন্ধ করে দেয়া) করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সে জন্য যা যা করণীয় করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটিই ছিল– টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছে। তিনি বলেছেন– টেস্টের ওপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাব। প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ...

‘নবাবজাদা’ আসলে কে?

Image
‘নবাবজাদা’ আসলে কে? মারুফ মল্লিক Prothom Alo আপডেট: ১৬ মার্চ ২০২০, ১৪:৫৪ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ফাইল ছবি একজনের গল্প দিয়েই শুরু করি। কয়েক বছর আগের ঘটনা। ভদ্রলোক একজন বাংলাদেশি। ইউরোপের এক শহরে থাকেন। সেই শহরে কোনো এক গ্রীষ্মের বিকেলে আমার সঙ্গে তাঁর দেখা ও পরিচয়। আমি সাইকেল চালাচ্ছিলাম। পরিচিত হওয়ার পর আমাদের কথা এগোতে থাকে। নানা প্রসঙ্গে আলাপের পর কী করেন জিজ্ঞাসা করতেই দেখি একটু কাঁচুমাচু করছেন। আমি খুব বেশি চাপাচাপি করলাম না। আমরা দেশ নিয়ে কথা বলি। পরিবার নিয়ে আলাপ করি। ভদ্রলোক আগে মধ্যপ্রাচ্যে থাকতেন। সেখান থেকে দালাল ধরে ইউরোপে ঢুকেছেন। সৌদি আরবের আয় দিয়ে পরিবারের ব্যয় সংস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তাই জল-জঙ্গল পাড়ি দিয়ে ইউরোপ গমন। দেশে স্ত্রী, দুই সন্তান ও মা-বাবার ভরণপোষণের খরচ তাঁকেই জোগাতে হয়। ছয় সদস্যের পরিবারের জোয়াল বইতে না পেরে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ২২ বছর আগে। সেই থেকে বিদেশেই আছেন। জীবন-যৌবনের বড় একটা সময় বিদেশ-বিভুঁইয়ে কাটিয়ে অর্জন কী? তিনি খুব বেশি শিক্ষিত না। শহুরে ভাষায় ...