বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

হাসপাতালের ব্যবহৃত রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বাজারে বিক্রি (ভিডিও)

হাসপাতালের ব্যবহৃত রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বাজারে বিক্রি (ভিডিও)

  যুগান্তর ডেস্ক ১৮ মার্চ ২০২০



করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পরার পর চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস।

মাস্কের মূল্যবৃদ্ধির ঘটনাকে ছাড়িয়ে এবার গাজীপুর হাসপাতালের ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে যমুনা টিভি একটি ভিডিও প্রকাশ করেছে।

জানা যায়, হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছেন নাসির। স্থানীয় একটি দোকানে এসব জিনিস আয়রন করতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তবে মূলহোতা নাসিরকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীতে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস কালোবাজারি নাসির নামের এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালের ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছেন নাসির।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

এলাকাবাসী জানায়, এক মাস ধরে এই ব্যবসা করছেন নাসির। করোনাভাইরাস আতঙ্কের সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছেন তিনি।


Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা