Posts

Showing posts with the label men's care

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

পুরুষের প্রয়োজনীয় প্রসাধনী

Image
পুরুষের প্রয়োজনীয় প্রসাধনী   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: রয়টার্স। কর্মক্ষেত্র থেকে কোনো অনুষ্ঠানে যেতে চট করে তৈরি হতে ব্যাগেই রাখুন প্রয়োজনীয় প্রসাধনী। সব সময় আলাদাভাবে তৈরি হয়ে যাওয়ার মতো সময় বা সুযোগ হাতে থাকে না। তাই নিজের কাছে কিছু প্রসাধনী রাখলে চটজলদি তৈরি হওয়া যায়। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে পুরুষের তৈরি হওয়ার জন্য আনুষঙ্গিক কয়েকটি প্রসাধনীর নাম এখানে দেওয়া হল যা অফিসে হাতের কাছে রাখা সুবিধাজনক। ফেইস ওয়াশ: অফিসে ত্বক পরিষ্কার করার সব চেয়ে ভালো উপায় হল ফেইস ওয়াশ ব্যবহার। ত্বক অনুযায়ী মৃদু ফেইস ওয়াশ বেছে নিন। প্রাকৃতিক উপাদানে তৈরি ফেইস ওয়াশ ত্বকের জন্য ভালো। বিবি ক্রিম: ত্বকে কোনো সমস্যা যেমন- দাগ বা ব্রণ থাকলে তা তাৎক্ষণিকভাবে ঢাকতে বিবি ক্রিম ব্যবহার করা যায়। পুরুষের জন্য তৈরি বিবি ক্রিম ব্যবহারে ত্বকে রংয়ের অসামঞ্জস্যতা, দাগ, ছোপ বা রুক্ষতা ঢেকে ফেলা যায়। ময়েশ্চারাইজার: ত্বক সবসময় আর্দ্র নাও থাকতে পারে। এমনকি তৈলাক্ত ত্বকও দেখায় মলিন। আর শীতকালে...

রেজর ব্যবহারে লক্ষণীয় বিষয়

Image
রেজর ব্যবহারে লক্ষণীয় বিষয়   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাহুমূলের লোম দূর করতে ওয়াক্সিং নিরাপদ। তবে সময়ের অভাবে শেইভ করতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ত্বকবিষয়ক শল্যচিকিৎসক ডা. মোহান থমাসের দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল। - বহুমুখী ব্লেড ব্যবহার না করাই ভালো। এতে ত্বকের কাছাকাছি ছোট লোম কেটে যেতে পারে। ফলে অবাঞ্ছিত লোম বৃদ্ধি পেতে পারে।   - কম ধারালো রেজর ব্যবহার করা যাবে না। মসৃণ শেইভের জন্য ধারালো অথবা বৈদ্যুতিক ট্রিমার ব্যবহার করা ভালো। যদি মনে হয়, রেজর ঠিক মতো কাজ করছে না তাহলে বুঝতে হবে এটা পরিবর্তন করার সময় হয়েছে।  - শুকনা অবস্থায় শেইভ করা উচিত না। বাহুমূল শেইভ করার আগে গরম পানিতে দুতিন মিনিট ভিজিয়ে নিন। এতে শেইভ মসৃণ হবে। - শেইভিং জেল ব্যবহার করা যেতে পারে। এতে মসৃণভাবে শেইভ হবে। আর কোনো রকমের জ্বলুনির সৃষ্টি হবে না। - বাহুমূলের লোম বিভিন্ন দিকে বৃদ্ধি পায়। সেই দিক অনুসারেই শেইভ করা উচিত। শেইভ করার সময়...

দাড়ির সৌন্দর্য রক্ষার কৌশল

Image
দাড়ির সৌন্দর্য রক্ষার কৌশল   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: রয়টার্স। দাড়ি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা শক্ত ও রুক্ষ হয়ে যায়। সঠিক পরিচর্যা করলে বড় দাড়িও মসৃণ রাখা সম্ভব। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে দাড়ি সুন্দর রাখার সাধারণ কিছু কৌশল সম্পর্কে জানানো হল। সঠিকভাবে ছেঁটে রাখা: প্রথমেই ট্রিমার পরিষ্কার কিনা দেখে নিন। একটা চিরুনি ও ব্রাশ দিয়ে দাড়ি সঠিক দিকে আঁচড়ে নিন। এরপর ট্রিমার বা কাচির সাহায্যে ছোটবড় দাড়ি কেটে সমান করে নিন। এটা কোনো রকম রুক্ষতা ছাড়াই দাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে। ‘বিয়ার্ড শ্যাম্পু’: চুলের ধরণ অনুযায়ী একটা ‘বিয়ার্ড শ্যাম্পু’ বাছাই করুন। শুষ্কতা এড়াতে সপ্তাহে তিনবার এই শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু গোলাকারভাবে দাড়িতে মালিশ করে, ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। সবশেষে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিরুনি ব্যবহার: দাড়ি যেন দেখতে এলোমেলো না লাগে তাই চিরুনি দিয়ে দাড়ি আঁচড়ে নিন। এরপর যদি দাড়ি ছোটবড় হয় তাহলে কাঁচির সাহায্যে তা সমান করে নিন। তেল ব্যবহার: ‘বিয়ার...

শেইভের কারণে জ্বালাভাব থেকে বাঁচতে

Image
শেইভের কারণে জ্বালাভাব থেকে বাঁচতে লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনেকেই দাড়ি রাখেন শখে। অনেকে আবার শেইভ করেন না ত্বকে জ্বালাপোড়ার ভয়ে। সঠিকভাবে শেইভ না করলে ত্বকের যেমন ক্ষতি হয় তেমনি দাড়ি ওঠার ধরনও বদলে যায়। এসব সমস্যা এড়াতে ও ত্বক ভালো রাখতে শেইভ করার সঠিক উপায় সম্পর্কে জানানো হল ত্বকবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে। গরম পানিতে গোসল: ত্বক ও চুল নরম অবস্থায় থাকলে শেইভ করতে সুবিধা হয়। তাই শেইভ করার পরিকল্পনা থাকলে আগে কুসুম গরম পানিতে গোসলে করে নিন। গরম পানি ত্বক ও চুল নরম করে এবং রেইজরের কারণে হওয়া জ্বালাপোড়া ভাব থেকে রক্ষা করে। গোসল না করতে চাইলে শেইভের আগে হালকা গরম পানি দিয়ে মুখ ও দাড়ি ভালো মতো ভিজিয়ে নিতে পারেন। লেদার আপ: শুষ্ক অবস্থায় শেইভ করা হলে ত্বকে জ্বলুনি ও ‘রেইজর বাম্প’য়ের সৃষ্টি হয়। তাই শেইভ করার আগে ত্বক প্রস্তুত করা উচিত। ভালো শেইভিং ক্রিম ব্যবহার এবং ত্বক দুয়েক মিনিট ধরে ভালো মতো মালিশ করুন। এতে ত্বক মসৃণ হয় এবং শেইভ করা অপেক্ষাকৃত সহজ ও নিরাপদ হয়। রেইজর পর...

পুরুষের ত্বক ভালো রাখতে

Image
পুরুষের ত্বক ভালো রাখতে লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুরুষের ত্বক ভালো রাখতেও ঠিকঠাক পরিচর্যা করা প্রয়োজন। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা.বাটুল প্যাটেলের দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল। পরিষ্কার করা: মৃদু এক্সফলিয়েটর বা আর্দ্র পরিষ্কারক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সাবান ত্বকের স্বাভাবিক তেল শুষে নিয়ে ত্বককে রুক্ষ করে ফেলে। মিশ্র ও তৈলাক্ত ত্বকের অধিকারী পুরুষেরা মাইসেলার ওয়াটার সমৃদ্ধ টোনার পরিষ্কার হিসেবে ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকে ‘ক্লে মাস্ক’ খুব ভালো কাজ করে। শেইভ করা: ত্বকের সমস্যা এড়াতে শেইভ করার জন্য সঠিক পণ্য ব্যবহার করুন। শেইভ করার ৩০ মিনিট আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পরে উন্নত ক্রিম ব্যবহার করা উচিক। দাড়ি থাকলে নিয়মিত ফেইসওয়াস বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজিং ক্রিম বা তেল ব্যবহার করুন। রৌদ্র থেকে সাবধান: সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে যতটা সম্ভব কম রোদে বের হওয়ার চেষ্টা করতে হবে। আর বাইরে গেলেও ২০ মিনিট আগ...

পুরুষের চোখের কালো দাগ দূর করার উপায়

Image
পুরুষের চোখের কালো দাগ দূর করার উপায়   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কড়া রোদ, নির্ঘুম রাত বা রাতে ঠিক মতো ঘুম না হলে পুরুষের চোখের নিচে দেখা দিতে পারে ‘ডার্ক সার্কেল’। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ‘ডার্ক সার্কেল’ দূর করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল। চোখের নিচে আই-প্যাচ ব্যবহার করা: চোখের নিচের মৃত কোষ দূর করে উজ্জ্বল ভাব আনতে ‘আন্ডার আই প্যাচ’ ব্যবহার করা হয়। এটা ব্যবহার করাও সহজ। মাত্র ২০ মিনিট ব্যবহারেই এর তাৎক্ষণিক ফলাফল দেখা যায়। আন্ডার আই ক্রিম ব্যবহার: এই ধরনের ক্রিমে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ফর্মুলা যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও মসৃণ রাখে। অ্যামিনো অ্যাসিড ও খনিজ সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা উচিত। শসার টুকরা: আরামদায়ক ক্ষমতার সঙ্গে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের নিচের কালো দাগ দূর করে। সপ্তাহে তিনবার ১৫ মিনিট ব্যবহারেই এর ভালো ফলাফল দেখা যায়। চোখের নিচের সিরাম ব্যবহার: ত্বক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে উন্নত মানের চোখের সিরাম ব্যবহার করা যেতে পারে। এতে চোখে...