Posts

Showing posts with the label Showbiz

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

‘কাজের জন্য সব করতে পারি’

Image
‘কাজের জন্য সব করতে পারি’ বিনোদন ডেস্ক Manabzamin নিজেকে কোন দিনই তারকার মতো মনে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। নিজের শৈশবের অন্যরকম অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। তারকাখচিত পরিবারের মেয়ে সারা। ছোট বেলা থেকেই মা ও বাবাকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু কোনদিনই গ্ল্যামার ওয়ার্ল্ডের স্টারডাম কী তা বুঝে উঠতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, আমার বাবা-মা দু’জনেই অভিনয়শিল্পী। কিন্তু আমার মনে হয় না যে আমি তারকাদের পরিবারে বড় হয়েছি। আমার বাবা যেমন সব সময়ে পড়াশোনার বিষয় খুব গুরুত্ব দিয়েছেন। আর মা সব সময়ে বলেছেন, মাথা সব সময়ে নীচু রাখবে, কথা বলবে তোমার কাজ। এই জন্যই কোনদিনই বলিউডের তারকার সন্তান বলে নিজেকে মনে করতে পারেননি তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিং-এর মেয়ে সারা আরো বলছেন, আমি বলিউডের কাছাকাছি ছিলাম না। আমার মনেই হয় না যে আমি তারকা পরিবারের মানুষ। আমি নিজেকেও তারকা হিসেবে দেখি না।  আমি ছোটবেলায় খুব দুষ্টু ছাত্রী ছিলাম। সবার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতাম। একবার মনে আছে স্কুলে  ফ্যান...

শেখ হাসিনার চরিত্রে অভিনয় আমার জীবনের বড় প্রাপ্তি : হিমি

Image
শেখ হাসিনার চরিত্রে অভিনয় আমার জীবনের বড় প্রাপ্তি : হিমি কালের কণ্ঠ অনলাইন     ৫ মার্চ, ২০২০ ১১:২৬ |    আমি তখন বিটিভির একটি নাটকের শুটিং করছিলাম। আমি জানতাম না অডিশন হচ্ছে। তখনই বিটিভির মাহবুবা ফেরদৌস আপা বললেন, হিমি, তুমি অডিশন দিয়ে দেখতে পারো। চলচ্চিত্রে অনেক বড় একটা কাজ হচ্ছে। যদি অডিশন দিয়ে নির্বাচিত হও, তাহলে তো ইতিহাসের অংশ হতে পারবে। এরপর অডিশন দিই। ভয়ে ভয়েই দিলাম। ফাইনালি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছি এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে- কথাগুলো বলছিলেন হিমি। মুজিববর্ষের সূচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-নির্ভর কাহিনিচিত্র বা বায়োপিকের শুটিং শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। ছবির শেখ মুজিব কন্যা শেখ হাসিনার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া হিমি। ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ ক...

‘বঙ্গবন্ধু’ সিনেমায় ৫০ তারকা

Image
‘বঙ্গবন্ধু’ সিনেমায় ৫০ তারকা   ইত্তেফাক ডেস্ক ১৯:৩৫, ০৩ মার্চ, ২০২০   ছবি: সংগৃহীত।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘বঙ্গবন্ধু’ সিনেমার প্রাথমিকভাবে ৫০ জন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। ছবিটির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালকে। ১৭ মার্চ থে‌কে এফডিসিতে ছ‌বি‌টির শুটিং শুরু হবে। ২০২১ সা‌লের মা‌র্চের ম‌ধ্যে ছ‌বিটি মু‌ক্তি দেওয়া কথা রয়েছে। তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়াকে চূড়ান্ত করা হয়েছে। আর শেখ রেহানার চরিত্রে থাকছেন সামান্তা রহমান। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করবেন। আরও পড়ুন: হৃদি হকের চলচ্চিত্রে পরীমনি এছাড়া আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ, শেখ কামাল চরিত্রে কামরুল ...