বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

টাঙ্গাইলে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন

টাঙ্গাইলে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০
Daily Inqilab

কোয়ারেন্টাইনে না থাকায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা



টাঙ্গাইলে এখন পর্যন্ত ১০২ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। আজ ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে আছে।

এদিকে জেলার সখীপুর উপজেলায় কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান জানান, গত ৭ মার্চ উপজেলার কাকরাজান ইউনিয়নের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এর পর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার সকালে জনসন্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারনে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা