বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

কয়লায় গঙ্গাজল মিশিয়ে টিপ পরলেই বাপ বাপ করে পালাবে করোনা!

কয়লায় গঙ্গাজল মিশিয়ে টিপ পরলেই বাপ বাপ করে পালাবে করোনা!

কালের কণ্ঠ অনলাইন   
২১ মার্চ, ২০২০



কয়লায় গঙ্গাজল মিশিয়ে টিপ পরলেই বাপ বাপ করে পালাবে করোনা!


 গোমূত্র-গোবরের পর এবার মারণ ভাইরাস করোনা রুখতে ভারতে নতুন দাওয়াই। কয়লার সঙ্গে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ পরলেই নাকি বাপ বাপ করে পালাবে করোনাভাইরাস! এমনি অদ্ভুত গুজব ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।
অনেকেই করোনা থেকে বাঁচতে পড়িমরি করে পরে নিচ্ছেন কয়লা-গঙ্গাজলের টিপ। ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ এর প্রতিবেদন থেকে এমন আজব খবরই জানা গেল।

শনিবার সকাল থেকেই শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার গোপালপুর বাগদী পাড়ার বাসিন্দারা বাড়ির তুলসী তলা, দরজার সামনে এমনকি হরিমন্দির সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে 'পোড়া কয়লা খুঁজে তাতে গঙ্গাজল মিশিয়ে' কপালে টিপ নিচ্ছেন। পরে তুলসী আর থানকুনি পাতা খাচ্ছেন অনেকে। এতেই নাকি করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা মিলবে।

কেউ একজন নাকি এই স্বপ্নাদেশ পেয়েছেন। কিন্তু কে সেই ব্যক্তি যিনি স্বপ্নাদেশ পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি ওই এলাকার কেউই। আর এই গুজব ছড়িয়ে পড়ছে দ্রুত। অবশ্যই এর কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই।

স্থানীয় বাসিন্দা মাম্পি বাগদী, টুম্পা বাগদীরা বলেন, 'কেউ এই বিষয়ে স্বপ্নাদেশ পেয়েছেন শুনে আমরাও নির্দিষ্ট জায়গার কয়লা খুঁড়ে তাতে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ নিয়েছি।' বিশ্বজুড়ে চলা করোনা আতঙ্ক থেকে মুক্তি পেতেই তারা এই কাজ করেছেন বলে জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে এই ভাইরাসে উপস্থিতি ধরা পরার পর থেকে শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৯৪৬ জন এবং প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৯৪৯ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।


Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা