বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

‘ওর ফাঁসির আগে ডিভোর্স চাই’, আদালতে আসামির স্ত্রী

‘ওর ফাঁসির আগে ডিভোর্স চাই’, আদালতে আসামির স্ত্রী

Jugantor   আন্তর্জাতিক  ১৮ মার্চ ২০২০, 
অক্ষয় সিং




ভারতের দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি আগামী ২০ মার্চ কার্যকর হওয়ার কথা রয়েছে। তিহার জেলে ভোর ৫টা ৩০ মিনিটে তাদের ফাঁসি হওয়ার কথা।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং ও পবন গুপ্তা।

তবে ফাঁসির আগেই এই চারজনের অন্যতম অক্ষয় সিং স্ত্রী দাবি করেছেন, তার স্বামীর ফাঁসির আগে তাকে ডিভোর্স দিতে হবে।
ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বিহারের আওরঙ্গাবাদের একটি স্থানীয় আদালতে এ আবেদন করেছেন অক্ষয় সিং স্ত্রী পুনিতা।

নিজের আবেদনে তিনি বলেছেন, একজন বিধবার জীবন নিয়ে তিনি বাঁচতে চান না। তাই ২০ মার্চ তার স্বামীর ফাঁসির আগে তিনি ডিভোর্স চান। আগামী ১৯ মার্চ এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।

পুনিতার আইনজীবী মুকেশ কুমার সিং জানিয়েছেন, স্বামী ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ডিভোর্স চাওয়ার অধিকার আছে তার স্ত্রীর। হিন্দু বিবাহ আইনের ১৩(২)(II) ধারা বলছে– যে কোনো নারী স্বামী যদি ধর্ষণ বা বিকৃতকামে দোষী সাব্যস্ত হয়, তা হলে তার স্ত্রী চাইলে ডিভোর্স পেতে পারে।

প্রসঙ্গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের ওই তরুণী তার বন্ধুর সঙ্গে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিল্লিতে।

ফেরার পথে তারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ফাঁকা বাসে তাদের তুলে নেয়া হয়। বাসে ছিল ছয়জন ব্যক্তি।
এর পর তারা ওই তরুণীকে ধর্ষণ ও লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে।

তার পর রাস্তায় ছুড়ে ফেলে দেয়। তার সঙ্গীও আহত হন। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। গোটাভারত ক্ষোভে গর্জে উঠেছিল এমন অমানুষিক বর্বরতার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা