Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বাড়ির নির্মাণের জন্য বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন

  বাড়ির নির্মাণের জন্য বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন।   বাড়ি নির্মানে বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন ।   ( ক) উপদেষ্টা ফি বাবদ যা প্রকৌশলী , স্থাপতি , ইলেকট্রিক্যাল , ভূমি নকশা , স্যানিটেশন , পানি সরবরাহ , এই গুলির ডিজাইন ইষ্টিমেট টেন্ডার তৈরী , নকশা , নির্মাণ সামগ্রীর পরিমাণ বস্তুর সার ইত্যাদি নির্মান বাবদ খরচ .........৬% তদারকি বাবদ..........................................১% ( খ) নির্মান সামগ্রীর ব্যয় বাবদ............৭% ( গ) শ্রমিক মজুরী বাবদ............ ৬০% ( ঘ) যন্ত্রপাতি মিক্সার মেশিন............২০% ( ঙ) ঠিকাদার লাভ বাবদ............১০% ( চ) কার্য নির্বাহী ষ্টাফ ও প্রতিষ্ঠানিক ব্যয় বাবদ ............ ৪.৫% ( ছ) আকস্মিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ............২.৫% .........................................................................................................................................................                ...

ছাদ ঢালাই করার নিয়ম, ছাদ ঢালাই এর স্থান ও সময়

  ছাদ ঢালাই করার নিয়ম। আর সি সি কাজের জন্য কংক্রিট মিশ্রণ সাধারনত ১:২:৪ অনুপাতে হওয়া ভালো। ১ ভাগ সিমেষন্ট , ২ ভাগ বালু এবং ৪ ভাগ খোয়া ওজন হিসেবে মাপা হবে। এ রকম মিশ্রণ প্রতি বস্তার হিসেবে বানানো উচিত এবং পানি সর্বাধিক ২৫ লিটার হবে। মূলত: ওজনভিত্কি মাপ নেওয়া উচিত হলেও সাধারণ কাজের জন্য আয়তন হিসাবেও মাপা যায়। খোয়া অথবা বালুর জন্য কাঠের ফর্মা ব্যবহার করা উচিত। ফর্মার আকার হবে , ৩৫ সেমিল্প২৫ সেমিল্প৪০ সেমিল্প ৩৫ লিটার। যেটা কিনা একবস্তার হিসাব , এই হিসেবে বানালেই সুবিধে। এবার একবস্তা সিমেন্টে ১.৫ ফর্মা বালু এবং ৩ ফর্মা খোয়া ঢালুন। ১:৫:৩ মশলা তেরী হয়ে যাবে ; । ছাদ ঢালাই করার নিয়ম। যদি মিকচার মেশিন দিয়ে তৈরী করা হয় তাহলে কমপক্ষে ২ মিনিট মশলাটা মিশাতে হতে যতক্ষন পানির সাথে মশলা একেবারে মিশে না যায়। যদি মিশ্রণ হাত দিয়ে তৈরী করা হয় তাহলে পাকা মেঝেতে সিমেন্ট বালুর মিশ্রণ ভাল করে তৈরী করে নিন , তারপর খোয়া মিশিয়ে পানি মিশিয়ে মশলা তৈরী করুন। যদিও এটি গুণগত মানসম্পন্ন কংক্রিট পাওয়ার ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ন। সেটিং শুরু হওয়ার আগে ঢালাই হয়ে যাওয়া উচিত। আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে ...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ছাদ টালাইয়ের হিসাব

  সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ছাদ টালাইয়ের হিসাব। প্রশ্নঃ- ধরে নিন আপনি একটা কোম্পানীতে সাইট ইঞ্জিনিয়ার পদে চাকরী করছেন। আগামীকাল সাইটে প্রথম স্লাব ঢালাই দিতে হবে। আপনার বস আপনার থেকে প্রয়োজনীয় সিমেন্ট , বালি , পাথরের খোয়ার সঠিক হিসাব চাইছেন। তখন আপনি হিসাবটা কিভাবে করে দিবেন। স্লাবের সাইজের পরিমাপ ( 150'-0"x120'-0" ) । পুরুত্ব T= 7.5" স্লাব ঢালাইয়ের অনুপাত হবে ( 1:2:4). মোট বীম আছে 4000'-0" যার সাইজ হবে 12"x24" স্লাবসহ। বালির FM এর পরিমান হবে 1/3 সিলেট বালি । এবং 2/3 লোকাল বালি। আর পাথরের মধ্যে 1/3 হবে 12mm পাথর , 2/3 হবে 20mm পাথর। RCC ratio আপনি ডিজাইনের মধ্য দেখতে পাবেন। এখানে। , ✓ Estimate for RCC ratio (1:2:4) ✓ ছাদের জন্য ( For Slab) = (1x150'-0"x120'-0"x0'-7.5" ) = 11250.0 Cft. ✓ বীমের জন্য ( For Beam) = ( 1x4000'-0"x1'-0"x1'-4.5" ) = 5500 Cft. Total Casting = 16750.00 Cft.   Materials Calculation. ✓ Wet Volume = 16750.00 Cft. ✓ Dry Volume. = 1.5x1675...

১০" ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব

  ১০" ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব। একটা ফ্লাটে কিছু কিছু জায়গায় ১০" গাথুনী ব্যবহার করা হয়। অনুপাত ১:৬ যেমন সিড়ির দুই পাশের ওয়াল দুই ফ্লাটের মাঝের ওয়াল আবার কখন ও বাহিরের ওয়াল ডিজাইন ওয়াল ইত্যাদি।   ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব।   ১০" গাথুনী আমরা ঘনফুটে হিসাব করি । ধরি একটি ফ্লাটে ৫ টি ১০" ওয়াল গাথুনী আছে = ১৫ '- ০ 'x ৮ '- ৬" x ০ '- ১০"= ১০৫.৮৩ = ৮ '- ৯" x ৯ '- ৬ ''x ০ '- ১০" = ৬৮.৯৯ = ১১ '- ০" x ৯ '- ৬" x ০ '- ১০" = ৮৬.৭৪ = ৭ '- ০" x ৮ '- ৬" x ০ '- ১০" = ৪৯.৩৯ = ৫ '- ৬" x ৮ '- ৬ ''x ০ '- ১০" = ৩৮.৮০ মোট ৩৪৬.৭৫ ঘনফুট । মালামাল আমরা জানি গাথুনীর কাজে ৩৫% শুকনা মাসলা লাগে তাহলে ? শুকনা মসলার পরিমান = ৩৪৬.৭৫ x ৩৫ ÷ ১০০ = ১২১.৩৬ ঘনফুট । অনুপাতের যোগফল = (১+৬) = ৭ সিমেন্ট = (১২১.৩৬ x ১ ÷ ৭) ÷ ১.২৫ = ১৩.৮৭ ব্যাগ বালি = ১২১.৩৬ x ৬ ÷ ৭ = ১০৪.০২ ঘনফুট ইট আমরা জানি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫ টা ইট লাগে। ইট...

দেয়াল ইটের গাঁথুনি করার নিয়ম, গাঁথুনী কেমন হবে এবং কি রকম হবে?

  দেয়াল ইটের গাঁথুনি করার নিয়ম। ( ক) গাঁথুনিতে দেয়ালে ফাঁকা অংশের পরিমাণ বিয়োগ করার নিয়মাবলীঃ ✓ ০.১০ বর্গমিটার পরিমাণ ফাঁকা অংশের জন্য কোন বিয়োগ হবে না। ✓ ০.০৫ বর্গমিটার প্রস্থছেদ বিশিষ্ঠ বিম , পারলীন , র‍্যাফটার এর প্রচ্ছেদের জন্য কোন বিয়োগ দিতে হবে না।   ইটের গাঁথুনি করার সঠিক নিয়ম গুলো। কাজ শুরুর আগে ইটগুলোকে অন্তত: ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালভাবে পরিস্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভাল হয় এবং ফাঁটল ধরার সম্ভাবনা কম থাকে। এছাড়া ভাল করে না ভেজালে প্লাস্টারে সমস্যা হতে পারে।   ইটের গাঁথুনী কেমন হবে এবং কি রকম হবে ? ✓ ইট গাঁথার সময় প্রত্যেকবার সুতা এবং শল দেখেনিতে হবে গাঁথনী সোজা রাখতে হলে। ✓   গাঁথুনির সময় দেখতে হবে দুটো ইটের মধ্যের ফাঁক যেন ১ সে. মিটার থেকে বেশী না হয় এবং জোড়ার উপর জোড়া যেন অবিরাম না হয়। ✓ অধিকাংশ ব্যবসায়ীরা বেশী লাভ করার জন্য ইটের আকার আকৃতি ঠিক থাকেনা ফলে ইট ব্যবহার করা ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। গাঁথনী সোজা হয় না গাঁথনীর একপাশ মেলালে আরেক পাশ মিলে না। ✓ ইটের আকার ঠিক না থাকা কারনে অনেক বেশী মসলার ব্যবহা...

কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়

  কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়   সমস্যাঃ- আপনি যখন কোন নির্মাণ সাইটের একজন নতুন সাইট ইঞ্জিনিয়ার। তখন অপচয় রোধ করার জন্য আপনাকে একটু সচেতন হতে হবে। ধরুন আজ আপনার সাইটে মোট 15 টি কলাম ঢালাই দিতে হবে , যার সাইজ 20"x25" আর উচ্চতা 8'-3". উচ্চতা 5'-0" এর বেশি হলে দুই লিফটে ঢালাই করা উচি ৎ ।   অনুপাত হবে ( 1:1.5:3) পাথরের ঢালাই , সাথে 100% সিলেট বালি। কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়। ✓ কলামের ক্ষেত্রে প্রথম আসে কলাম কিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিবেন। কিকারের ঢালাই অবশ্যই নিচ্ছিদ্র ও টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পরিয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে 6 মিঃমিঃ কম হবে। ✓ পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটা মিস করবেন না। ✓ এইবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিং গুলো বাধতে নির্দেশ দিন। তাকে ড্রইং মোতাবেক রড বাধতে সহায়তা করুন। ✓ সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চারপার্শ্বে ফোম লাগিয়ে নিন ডাকু ...