Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

নার্গিসি গোস্ত রেসিপি

Image
নার্গিসি গোস্ত by admin   Hangla   উপকরণঃ- মাটন (১ কিলো), ঘি (১ কাপ), গোটা গরম মশলা (৮-১০ টা), টকদই (১ কাপ), চন্দনের গুঁড়ো (আধ চামচ), আদা-রসুন বাটা (৪ চামচ), নুন-চিনি (স্বাদমতো), পেঁয়াজ স্লাইস করা (২ টো), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (২ চামচ), হলুদ গুঁড়ো (আধ চামচ), জিরে গুঁড়ো (দেড় চামচ)। প্রণালীঃ- মাংস পরিষ্কার করে নিন। মোটা একটা পাত্র আঁচে বসিয়ে তাতে ঘি গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কষান। মাংসের টুকরো দিন। ফেটানো টকদই এবং চন্দন বাদে বাকি সব মশলা দিয়ে মাংসটা কষান। তেল ছেড়ে আসলে ওর মধ্যে টকদই দিয়ে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে পাত্রের মুখ আটকে এক ঘণ্টা রান্না করুন। পরে চন্দনের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন নার্গিসি গোস্ত।

ডাকঘর সঞ্চয়ে মুনাফা ১১ দশমিক ২৮ শতাংশ

ডাকঘর সঞ্চয়ে মুনাফা ১১ দশমিক ২৮ শতাংশ প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম  Copyright: Daily Inqilab  অটোমেশনের শর্তে ১৭ মার্চের মধ্যে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের মতো ১১ দশমিক ২৮-এ আবারও ফিরে যাবে। এ সিদ্ধান্ত প্রথম পর্যায়ে বাস্তবায়ন হবে জেলা পর্যায়ে, এরপর উপজেলা পর্যায়ে। চলতি বাজেটের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন ধরনের আইন করতে যাচ্ছি। তবে আমরা করতে চাই এক রমক কিন্তু প্রচার অন্য রকম আর এতে মানুষের মাঝে দুশ্চিন্তা বাড়ে, হাতাশাগ্রস্থ হয় জনগণ। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অটোমেশন সম্পন্ন হয়েছে। তাই এখানে সেভিংসের অপব্যবহারের সুযোগ নেই। কিন্তু পোস্ট অফিসে অটোমেশন নেই। এখানে অপব্যবহারের সুযোগ আছে। এজন্য সুদের হার বেশি হওয়ায় অনেক ধনী এখানে এসেছে। তাই সাময়িক সময়ের জন্য এ স্কিমে সুদহার কমানো হয়ে। আ হ ম মুস্তফা কামাল বলেন, পোস্ট অফিসের অটোমেশন হয়ে গেলে ডাকঘর স্কিমে সুদের হার ১১ দশম...

বিউটি: ডাবল চিন

Image
বিউটি: ডাবল চিন February 9, 2020 Copyright: Canvas Magazine চিবুকের দ্বিগুণ হয়ে ওঠা দৃষ্টিকটুই বটে। একে আড়াল করে চেহারায় সৌন্দর্য সৃষ্টিতে চাই কিছু কৌশল সামনে থেকে মোটামুটি ঠিকঠাকই দেখায়। কিন্তু পাশ থেকে দেখলেই মনে হবে চিবুকের নিচে জমে আছে মেদের আলাদা আস্তর। অনেকের তো আরও বেহাল দশা। তাদের চেহারাই বেঢপ হয়ে যায়। দেখায় আকারহীন। যা খালি চোখে ধরা না পড়লেও স্পষ্ট ফুটে ওঠে সাধের সেলফি আর ছবিগুলোতে। সাবমেন্টাল এ ফ্যাট পরিচিত ডাবল চিন হিসেবে। এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমটি, ওজন বেড়ে যাওয়া। এতে শরীরের অন্যান্য অংশের মতো চেহারায়ও বাজে প্রভাব পড়ে। চিবুক আক্রান্ত হয় সবার আগে। মেদের আস্তর জমে তৈরি হয় ডাবল চিন। তবে যদি ভাবা হয় বাড়ন্ত ওজনই এর মূল কারণ, ভুল। জিনগত কারণেও বাড়ে এর প্রকোপ। পরিবারে মানুষদের ডাবল চিন থাকলে এ আশঙ্কা প্রবল হয়ে ওঠে। ওজনের পাশাপাশি বয়সের ভার বাড়লেও চেহারায় দেখা দেয় ডাবল চিন। ইলাস্টিসিটি কমে ত্বকের ঝুলে যাওয়াই এর প্রধান কারণ। কারণ যেমনই হোক, প্রয়োজন প্রতিকার। সঠিক ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস আর নিয়ন্ত্রিত জীবনযাপনে ডাবল চিন কমানো সম্ভব। তবে সেই প্রক্রিয়...

সুদহার ৯ শতাংশ বেঁধে দিয়ে সার্কুলার জারি

Image
সুদহার ৯ শতাংশ বেঁধে দিয়ে সার্কুলার জারি ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০ সূত্রঃ যায়যায়দিন  ১ এপ্রিল হতে এ নির্দেশনা কার্যকর হবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হলো ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ঋণের সুদহার ৯ শতাংশ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। 'ঋণ/বিনিয়োগ এর সুদ/মুনাফা হার যৌক্তিকীকরণ' শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে যে, বর্তমানে ব্যাংকের ঋণ/বিনিয়োগের উচ্চ সুদ/মুনাফা হার দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পসহ ব্যবসা ও সেবা খাতের বিকাশে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। ব্যাংক ঋণ/বিনিয়োগের সুদ/মুনাফা হার উচ্চমাত্রার হলে সংশ্লিষ্ট শিল্প, ব্যবসা ও সেবা খাতের প্রতিষ্ঠানসমূহের উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রতিযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত হয়। 'ফলে শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানসমূহ কখনো কখনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় বিধায় সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ গ্রহীতাগণ যথাসময়ে ব্যাংক ঋণ/বিনিয়োগ পরিশোধে সমর্থ হয় না। ব্যাংকিং খাতে ঋণ-শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং সার্বিকভাবে দেশের অর্...

ব্যাংক বন্ধ হলেও সব টাকা ফেরত পাবেন আমানতকারী ॥

সব টাকা ফেরত পাবেন আমানতকারী ॥ ব্যাংক বন্ধ হলেও প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী ২০২০  সূত্রঃ  দৈনিক জনকন্ঠ ‘আমানত সুরক্ষা আইন’ খসড়া চূড়ান্ত আমানত নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল ॥ বাংলাদেশ ব্যাংক রহিম শেখ ॥ কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অবসায়িত হলে সবার আগে টাকা ফেরত পাবেন ব্যক্তিশ্রেণির আমানতকারীরা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবশিষ্ট সম্পদ হতে সকল আমানতকারীর পাওনা পরিশোধ করা হবে। এরপর ফেরত দেয়া হবে বন্ড ইস্যুকারী বন্ডহোল্ডার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা। এরপরও যদি টাকা থাকে তবে সেখান থেকে কোম্পানির উদোক্তা পরিচালক ও শেয়ারহোল্ডার টাকা ফেরত পাবেন। এছাড়া বীমা তহবিল থেকে ৬ মাসের মধ্যে দুই লাখ টাকা ফেরত পাবেন সকল আমানতকারী। এমন বিধান রেখে ‘আমানত সুরক্ষা আইন’ এর প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ‘এ আইনের ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীগণ সুরক্ষিত হবেন। কিন্তু বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। যা সঠিক নয়।’ জানা যায়, ব্যাংক কোম্পানি আইনের ৭৪ ধারায় বলা আছে, আদালত কোন ব্যাংকের অবসায়নের...

ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়

Image
ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয় ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০ সূত্রঃ যায়যায়দিন  ব্রেস্ট লাম্প বা ব্রেস্টে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়। তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও ব্রেস্টে বিভিন্ন কারণে চাকা হতে পারে। ব্রেস্টে চাকা হওয়ার কিছু পরিচিত কারণগুলো হচ্ছে ফাইব্রএডিনসিস সাধারণত ২৫-৩৫ বছর বয়সে হয়ে থাকে। এর কারণে মাসিকের আগে বুকে চাকা চাকা এবং ব্যথা অনুভব হয়, যা মাসিক হওয়ার পর কমে যায়। মাসিকের সময় যে হরমোন নিঃসরিত হয় তার কারণে ব্রেস্টের টিসু্যতে কিছু পরিবর্তন হয়, ফলে এই ধরনের অনুভূতি হয়। ফাইব্র এডিনোমা এটি একটি বিনাইন লাম্প। ১৫ থেকে ২৫ বছর বয়সে বেশি হয়। সাধারণত হঠাৎ করে বুকে এই চাকা ধরা পরে- যা সহজেই নড়াচড়া করে এবং ব্যথাহীন হয়ে থাকে। এ জন্য এ ধরনের চাকাকে ব্রেস্ট মাউস বলা হয়। সাইজ ছোট হলে আপনা আপনি মিলিয়ে যেতে পারে, তবে বড় হলে অপারেশন করে অপসারণ করতে হয়। ব্রেস্ট সিস্ট সিস্ট হচ্ছে পানি ভর্তি টিউমার। এগুলো যে কোনো বয়সে হতে পারে, তবে মহিলাদের মনপোজের আগে বেশি হয়। সিস্টগুলো মসৃণ ও গোলাকার হয়ে থাকে। এর চিকিৎসা হচ্ছে নিডে...

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Image
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর   ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০ সূত্রঃ  যায়যায়দিন    ভূমিকম্প কেন হয়?   প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে মডেল টেস্ট দেওয়া হলো ২১। বাংলাদেশর নদীর নাব্যতা হারানোর প্রধান কারণ? ক. নদীর ভাঙন খ. নদী দখল গ. প্রাকৃতিক বিপর্যয় ঘ. মাছের বিলুপ্তি সঠিক উত্তর: খ. নদী দখল ২২। বাংলা ভাষার দাবি আদায়ে সবাই ঐক্যবদ্ধ হলো- এর মাধ্যমে বাঙালির কোনটি প্রকাশ পায়? ক. জাতীয়তাবোধ খ. ঐক্যবদ্ধতা গ. স্বাধীনতাবোধ ঘ. অসাম্প্রদায়িকতা সঠিক উত্তর: ক. জাতীয়তাবোধ ২৩। সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি ? ক. শিক্ষা খ. নদীভাঙন গ. জনসংখ্যার ঘনত্ব ঘ. মূল্যবোধ সঠিক উত্তর: গ. জনসংখ্যার ঘনত্ব ২৪। কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন প্রভৃতি কোন পরিবেশের উদাহরণ ? \হক. অর্থনৈতিক খ. রাজনৈতিক গ. সামাজিক ঘ. মনস্তাত্ত্বিক সঠিক উত্তর: ক. অর্থনৈতিক ২৫। 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো'- উক্তিটির মাধ্যমে কী প্রকাশ পেয়...

ছিমছাম ছোট বাসা

Image
ছিমছাম ছোট বাসা ঘরের সৌন্দর্যের সঙ্গে আয়তনের কিন্তু কোনও সম্বন্ধ নেই। ঘর যতই ছোট হোক, ঘর সাজানোর মুন্সিয়ানা থাকলে, দুই কামরার ফ্ল্যাটও হয়ে উঠতে পারে ঈর্ষার কারণ! এক্ষেত্রে ষোলআনা সফল হয়েছেন ইএম বাইপাসের অধিবাসি লোপামুদ্রা। তাঁর ছোট, ছিমছাম ফ্ল্যাটের বাহার দেখলে তারিফ করতেই হয়! Copyright : Sananda দু’কামরার ফ্ল্যাট। আয়তনে সাকুল্যে ১২০০ স্কোয়ার ফিট। আর তাই নিয়ে আপনাদের যত আক্ষেপ। ইস! আর ২০০ স্কোয়ার ফিট যদি থাকত, তা হলে একেবারে মনের মতো সাজাতাম। অথচ দেখুন অন্দরসাজের সঙ্গে আয়তনের প্রত্যক্ষ যোগাযোগ কিন্তু নেই। মানছি জায়গা বড় হলে দু’টো আসবাব বেশি রাখা যায়, কিন্তু ছোট জায়গা যে সুন্দর করে সাজানো যায় না, এ যুক্তি মানতে পারলাম না। বাড়ি সাজানোর মূল অস্ত্র তো আপনার হাতে। আর তা হল আপনার রুচিবোধ, ইচ্ছে আর প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা। ঠিক যেমনটা করেছেন লোপামুদ্রা। বাড়ি সাজানোর শখ ছোট থেকেই। আসলে সৃজনশীল মানুষ তো! গান ভালবাসেন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন নিয়মিত। একটি বুটিকও আছে। ফলে নান্দনিকবোধ, পরিশীলিত রুচির অধিকারী লোপামুদ্রা। আর তার সঙ্গে সুন্দর করে থাকার ইচ্ছেটাও প্র...

দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারে আপনার কি শারীরিক সমস্যা হতে পারে এবং কী করণীয় ?

Image
দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারে আপনার কি শারীরিক সমস্যা হতে পারে এবং কী করণীয় ? আজকাল সব ধরনের পেশা/চাকরীতে ও পড়ালেখার কাজে দীর্ঘ সময় আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয়। কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে কম্পিউটার ব্যবহার না করা হলে তৈরি হতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা। আগে জেনে নেয়া যাক কী কী শারীরিক সমস্যা হতে পারে? ■ দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারে কারণে মাংসপেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। যার ফলে ঘাড়ব্যথা, কোমরব্যথা, ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, কাঁধ ও হাতব্যথা হতে পারে। ■ অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলে কনুই, কবজি, হাতব্যথাসহ ফুলে যাওয়া, সন্ধি শক্ত হয়ে যাওয়া, মাংসপেশি অবশ ও দুর্বল হতে পারে। ■ কম্পিউটারের মনিটর ও চোখের দূরত্বের অসামঞ্জস্যের জন্য হতে পারে মাথাব্যথা, চোখব্যথা, চোখে ঝাপসা দেখা, পানি পড়া ইত্যাদি সমস্যা । এবার জেনে নেয়া যাক চেয়ার ও কম্পিউটার টেবিল কেমন হওয়া উচিত? ■ অফিস সাজানোর আগে একজন এর্গোনোমিকস এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত। ■ বসার চেয়ারের ডিজাইন এমন ভাবে করা উচিত, যেখানে ঘাড় সোজা ও পিঠ বিশ্রামে থাকবে, কোমরের পেছনে সাপোর্ট থ...

এইচএসসি পরীক্ষা সূচি ২০২০, পরীক্ষা শুরু ১ এপ্রিল

Image
এইচএসসি ২০২০ পরীক্ষা শুরু ১ এপ্রিল, সময় সূ‌চি প্রকাশ | HSC exam routine 2020 আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ড রোববার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী , ১ এপ্রিল থেকে ০৪ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। এবারও প্রথমে বহুনির্বাচনী ( এমসিকিউ ) ও পরে সৃজনশীল / রচনামূলক ( তত্ত্বীয় ) পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মি ‌ নিট আগে পরীক্ষার্থী ‌ দের পরীক্ষার হ ‌ লে গি ‌ য়ে আসন গ্রহণ কর ‌ তে হ ‌ বে। সময় সূ‌চি | HSC exam routine 2020 সূত্রঃ chakrikhobor

যা ঘটেছিল সালমান শাহ’র মৃত্যুর দিন

Image
যা ঘটেছিল সালমান শাহ’র মৃত্যুর দিন কালের কণ্ঠ অনলাইন     ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৭ |   ঢাকাই সিনেমার অসাধারণ এক জনপ্রিয় অভিনেতা সালমান শাহ’র মৃত্যুর রহস্য উন্মোচন করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, সালমানকে হত্যা করা হয়নি, নায়িকা শাবনূরের সঙ্গে তার সম্পর্কের জের ধরে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেন। সোমবার এক সংবাদ সম্মেলনে সালমানের আত্মহত্যার ৫টি কারণ তুলে ধরে পিবিআই। সেগুলো হলো, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, যা জটিল সম্পর্কের বেড়াজাল তৈরি করে অভিমানে রূপ নেয় এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সালমান শাহ’র মৃত্যুর ঘটনাপ্রবাহ আঁকা ছবির মাধ্যমে তুলে ধরে পিবিআই। পিবিআইয়ের সেই সচিত্র প্রতিবেদনের লিখিত অংশ তুলে ধরা হলো। এতে দেখানো হয়, ঘটনার শুরুতে ডাবিং থিয়েটা...

পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন সালমান শাহ

Image
পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন সালমান শাহ : পিবিআই কালের কণ্ঠ অনলাইন     ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩২ | পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্তের পর জানিয়েছে, হত্যাকাণ্ড নয়, পারিবারিক কলহসহ নানা কারণে মানসিক যন্ত্রণায় বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আত্মহত্যা করেন। আজ সোমবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার। এ মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহসহ নানা কারণে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেন। কয়েক দফা তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা অদ্যাবধি মেনে নিতে পারেনি তার পরিবার ও ভক্তরা। তাদের সন্দেহ, হত্যা করা হয়েছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে। সর্বশেষ ২০১৬ সালের শেষ দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নতুন করে সালমান শাহর মৃত্যুর তদন্তভার দেওয়া হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রো...

প্রিয় নবীর প্রিয় খাবার

Image
প্রিয় নবীর প্রিয় খাবার মুহাম্মদ মিনহাজ উদ্দিন    ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | Source: Kalerkantho সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ (সা.) যেসব খাবার গ্রহণ করেছেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসুল (সা.)-এর খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। নিম্নে সংক্ষেপে রাসুল (সা.)-এর কিছু খাবারের আলোচনা বিধৃত হলো— পনির : আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসুল (সা.)-এর কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসুল (সা.) বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। (আবু দাউদ, হাদিস : ৩৮১৯) মাখন : ইবনাই বিসর আল মুসলিমাইন (রা.) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন, ‘একবার আমাদের ঘরে রাসুল (সা.) আগমন করেন। আমরা তাঁর সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন।’ (তিরমিজি, হাদিস : ১৮৪৩) মিঠাই ও মধু : আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুল (সা.) মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন।’ (বুখারি ও মুসলিম)। বুখারি শরিফের আরেকট...

করোনা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার

Image
করোনা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার, সেরে উঠছে আক্রান্তরা কালের কণ্ঠ অনলাইন    ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:০২ করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ হিসেবে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও খিঁচুনির কথা বলা হচ্ছিল। এই ভাইরাস প্রতিরোধের কোনো ভ্যাকসিন না থাকার কারণে অন্য উপসর্গ দেখে চিকিৎসা করছিলেন ডাক্তাররা। তবে চীনের ডাক্তাররা নতুন এক পদ্ধতিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা শুরু করেছেন। জানা গেছে, সুস্থ মানুষদের শরীর থেকে ব্লাড প্লাজমা নিয়ে তা করোনাভাইরাসে আক্রান্তের শরীরে দেওয়া হচ্ছে। অবশ্য শুরুতে যে ২০ জন ব্লাড প্লাজমা দিয়েছেন, তাদের সবাই ডাক্তার এবং নার্স। এই ২০ জনই করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে প্লাজমা দিয়েছেন। তাদের পথ ধরে আরো ১৪ জন প্লাজমা দেন; তারাও করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর প্লাজমা দিয়েছেন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লাড প্লাজমা দেওয়ার ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই ইতিবাচক ফল পাওয়া গেছে। এরই মধ্যে ব্লাড প্লাজমা দিয়ে চিকিৎসার জেরে রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার মতো সুসংবাদ এসেছে। আরো বলা হয়েছে, ব...

টিউশনিও হতে পারে চাকরির অভিজ্ঞতা

Image
টিউশনিও হতে পারে চাকরির অভিজ্ঞতা হাসানুল বান্না ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০   Copyright: Prothom Alo     ছাত্রজীবনে আমরা কমবেশি সবাই টিউশনি কিংবা কোচিংয়ে পড়িয়েছি। কিন্তু এ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাটি চাকরি প্রত্যাশী ফ্রেশ-গ্র্যাজুয়েট কিংবা ইন্টার্নশিপের জন্য আবেদনকারীরা সিভিতে কেউই সচরাচর উল্লেখ করেন না। করতে চানও না। এ বিষয়গুলোও যে সিভিতে যুক্ত করা যায়, তা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন অনেকেই। অথচ কিছু কৌশল খাঁটিয়ে এসবও চমৎকারভাবে রিজ্যুমিতে যুক্ত করে অভিজ্ঞতা দেখানো যেতে পারে। টিউশনির অভিজ্ঞতা কেউই যুক্ত করতে চান না। একটা বিষয় মনে রাখতে হবে, যারা ভালো ছাত্র নন তারা টিউশনি করতে পারেন না। যারা পড়াশোনায় ভালো, লিডারশিপ-মেন্টরিংয়ে ভালো তারাই কিন্তু টিউশনি করাতে পারেন। কিন্তু টিউটরিংকে পেশা হিসেবে অন্তর্ভুক্ত করা একটি চ্যালেঞ্জের কাজও বটে। তাই অতি সাবধানে এ অভিজ্ঞতা সিভিতে অন্তর্ভুক্ত ...