Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ওজন কমাতে রাতে করণীয়

Image
ওজন কমাতে রাতে করণীয়   মামুনুর রশীদ শিশির,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাতে তো কতকিছুই করা হয়— বন্ধুর সঙ্গে ফোনে আড্ডা, ফেইসবুকিং, বইপড়া ইত্যাদি। তবে ঘুমানোর আগে কিছু অভ্যেস গড়লে কমাতে পারেন বাড়তি ওজন। রাতে দেহে যাতে বাড়তি চর্বি না জমে এই বিষয়ে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে কিছু পন্থা উল্লেখ করা হয়। রাতের খাবারে লবণ কম খান রাতের খাবারে লবণের পরিমাণ বেশি হলে তা সারারাত শরীরে থেকে যায়। ফলে সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকের তুলনায় শরীর বেশি ফুলে যায়। তাই রাতের খাবারে সিদ্ধ শাকসবজি ও হালকা প্রোটিনযুক্ত খাবার খাওয়াই উত্তম। তবে খেয়াল রাখতে হবে কোনোটিতেই যেন অতিরিক্ত লবণ না থাকে। রাতে ব্যায়াম ওজন কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। তবে অনেকেই মনে করেন ঘুমানোর আগে ব্যায়াম করলে রাতে ঘুম কম হয়। আসলে ব্যাপারটি পুরো উল্টো। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের ২০১৩ সালের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, কর্মচঞ্চল মানুষের মধ্যে শতকরা ৫৬ থেকে ৬৭ জন রাতে ভালো ঘুম হয় বলে জানিয়েছেন। যে সময়ই ব্যায়াম করেন না কেন তাতে রাতে ঘুমের উপর তে...

পোষা কুকুর-বিড়ালে কি ছড়াতে পারে করোনাভাইরাস

Image
পোষা কুকুর-বিড়ালে কি ছড়াতে পারে করোনাভাইরাস? যুগান্তর ।                          ছবি সংগৃহীত করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘মহামারীর চেয়েও ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করেছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে আরও আগেই। করোনাভাইরাস আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজবও। আমরা অনেকেই বাসাবাড়িতে গৃহপালিত প্রাণীর ঠাঁই দিই। করোনাভাইরাস কি গৃহপালিত পশুপ্রাণীদের মাধ্যমেও সংক্রমিত হতে পারে– এমন প্রশ্নও জাগছে মানুষের মনে। আসুন জেনে নেয়া যাক এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা– করোনা আতঙ্কের এই পরিবেশে যাতে কুকুর ও বিড়ালের মতো অবলা, গৃহপালিত পশুরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়া-অ্যানিমাল রাইটস অর্গানাইজেশন। সম্প্রতি বিবৃতি দিযে ভারতের এই সংস্থা জানিয়েছে– কুকুর ও বিড়ালের মতো পশুপ্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা এদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো সম্ভাব...

রূপচর্চায় চালের পানি

Image
রূপচর্চায় চালের পানি লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ত্বক পরিচর্যায় নতুন পদ্ধতি, ভাতের মাড় আর চাল ধোয়া পানি। ওজন বাড়ানোতে ভূমিকা রাখায় অনেকেই ভাত এড়িয়ে চলেন। তবে ত্বক ও চুল ভালো রাখতে এর উপকারিতা সম্পর্কে জানলে কেউই এড়িয়ে যেতে পারবেন না। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘কসমেটোলজিস্ট’ ভার্তি তানেজা বলেন, “ত্বকে ব্যবহারের ফলে ভাতের বার্ধক্যরোধী উপাদান দারুণ কাজ করে। রোদপোড়ায় যে ক্ষতি হয় সেটা পুষিয়ে ত্বকে নবযৌবন দান করতে পারে ভাত। সেই সঙ্গে উজ্জ্বলতাও বাড়ায়। আর স্বল্প মাত্রার এক্সফলিয়েটর হিসেবে প্রতিদিনই ব্যবহার করা যায়।” ভারতীয় রূপবিশেষজ্ঞ এবং ‘নেইচারোপ্যাথিক’ ডা. নিবেদিতা মাহান্দ্রু জানান, ভাতের মাড় বা চালের পানি ব্যবহার করা একটি প্রাচীন পদ্ধতি যা জাপান, চায়না এবং কোরিয়ানরা জনপ্রিয় করে। আর বর্তমানে এই পদ্ধতি জনপ্রিয় করেছে দক্ষিণ কোরিয়ার রূপবিশেষজ্ঞরা। রাইস বা ভাত দিয়ে তৈরি সিরাম, ক্রিম, টোনার, স্ক্রাবার প্রতিদিন ব্যবহার করা যায়। আর ফ্রিজারে রাখা যায় ১০ থেকে ১৫ দিন। সঠিকভ...

মেদ ঝরানোর খাবার

Image
মেদ ঝরানোর খাবার   ইরা ডি. কস্তা,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওজন বা মেদ কমাতে হলে কম থেয়ে থাকতে হয়। আবার ঘুমালে ওজন বাড়ে, এমন বদ্ধমূল ধারণা বহুদিনের। তবে অনেকেরই জানা নেই বেশ কিছু খাবার আছে যেগুলো ওজন এবং মেদ কমাতে দারুণ কার্যকর। আর প্রতিদিনের পর্যাপ্ত পরিমাণ ঘুমও সুস্বাস্থ্যের জন্য জরুরি। তাছাড়া ওজন কমানোর ক্ষেত্রে সব থেকে বেশি বেগ পেতে হয় পেটের মেদ নিয়ে। একটি নারী বিষয়ক ওয়েবসাইটের এক প্রতিবেদনে গবেষকরা জানায়, সঠিক খাদ্যাভাস এবং নিয়ম করে ঘুম— পেটের মেদ কমাতে কার্যকর। ৩টি খাবার পেটের মেদ কমাতে দারুণ কার্যকর। পাশাপাশি এ খাবারগুলোর ভালো ঘুমের জন্য সহায়ক। মাছ প্রতিদিনের খাদ্যাভাসে ওমেগা থ্রি নামক এসিডের অভাবের কারণে ঘুমে সমস্যা হয়ে থাকে। ওমেগা থ্রি-এর অভাবে শরীরে ঘুমের হরমোন তৈরির পরিমাণ কমে যায়। এতে করে অনেকেরই রাতে ঘুম হয় না, আর রাত জেগে খাওয়ার অভ্যাস তৈরি হয়। ওমেগা থ্রি এসিডের একটি প্রধান উৎস হল মাছ। তাই প্রতিদিনের খাদ্যাভাসে মাছ থাকা জরুরি। তাছাড়া প্রোটিনজাতীয় খাবার হিসেবে দারুণ একটি খাবার মা...

ত্বকের ধরন বুঝে লিপস্টিকের রং

Image
  ত্বকের ধরন বুঝে লিপস্টিকের রং   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গায়ের রংকে দুভাগে ভাগ করা যায়- শীতল আর উষ্ণ। এই ধরন অনুযায়ী লিপস্টিক ব্যবহার করলে দেখতেও ভালো লাগে। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের ধরন যাচাই ও সে অনুযায়ী লিপস্টিক নির্বাচনের উপায় সম্পর্কে জানানো হল। শীতল বর্ণ: যারা শীতল বর্ণে অধিকারী তাদের লাল, গোলাপি বা নীলচে ধরনের লিপস্টিক নির্বাচন করুন। ত্বকের শীতল বর্ণ যাচাই করার জন্য রুপার গহনা পরে দেখুন। যদি তা সোনালি গহনার চেয়ে দেখতে ভালো লাগে অথবা হাতের কবজির ধমনী রং যদি নীলচে দেখায় তাহলে বুঝতে হবে আপনি শীতল টোনের অধিকারী। সেক্ষেত্রে নীলচে বা বেগুনিধর্মী লিপস্টিক বেছে নেওয়া ভালো। ত্বকের সঙ্গে মানানসই লাল লিপস্টিক বাছাই করতে কমলা বা কমলাটে লাল রং এড়িয়ে চলুন বরং গাঢ় রং বাছাই করুন। হাল্কা রংয়ের লিপস্টিক এড়িয়ে চলুন, নাহলে দেখতে নির্জীব লাগবে। উষ্ণ চাপা-বর্ণ: গায়ের রং সোনালি, জলপাই ধর্মী হওয়া মানে হল উষ্ণ চাপা-বর্ণের অধিকারী। যদি সোনালি গহনা ...

মাংস খান রয়েসয়ে

Image
মাংস খান রয়েসয়ে   লাইফস্টাইল ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আসছে কোরবানির ঈদ। অন্যান্য বছরের মতো এবারও কি পণ করেছেন, 'রেড মিট' একেবারেই খাবেন না! আবার মনের কোনায় কোথাও হয়তো সন্দেহ জাগছে আগের বছরগুলোর মতো এবারও প্রতিশ্রূতি রাখাটা সম্ভব নাও হতে পারে। ঈদের দিনে তো পরিবারের সবার একত্র হওয়া, দুপুরে মাংসের রেজালা, খাবার শেষে আয়েশি বিকেলে চায়ের সঙ্গে মায়ের হাতের কাবাব, কোফতা কিংবা গ্রিল বিফ সহযোগে আড্ডার সুযোগ তো আর প্রতিদিনই আসে না। আর মাংস ছাড়া বাঙালি মুসলমানে উৎসবও পুরোপুরি জমে না। কী করার আছে তাহলে? এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য পুষ্টিবিদ আসফিয়া আজিম। কয়েকটি সাধারণ বিষয় জানা থাকলে ’রেড মিট খাবো না’- ধরনের প্রতিশ্রূতির প্রয়োজন হবে না। আসুন জেনে নেই সেই নিয়মগুলো। ১. ডায়েটেশিয়ানদের মতে দিনে ৩ আউন্স এর বেশি মাংস খাওয়া উচিত না। এই ৩ আউন্সের হিসেব কষতে 'মেজারিং টুল' জোগাড় করার দরকার নেই। একটা তাসের কার্ডের ক্ষেত্রফলের সমান মাংসের মাপ হলো ৩ আউন্স। এই পরিমাণ মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতি হও...

করোনাভাইরাসঃ হাঁচি-কাশির নিয়ম মানা জরুরি

Image
করোনাভাইরাসঃ হাঁচি-কাশির নিয়ম মানা জরুরি খায়রুল ইসলাম আপডেট:  ২৬ মার্চ ২০২০ খায়রুল ইসলাম করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া ও হাঁচি-কাশির শিষ্টাচার মানা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে, আপনজন ও সমাজের অন্যদের নিরাপদ রাখার স্বার্থেই এটি করতে হবে। বিষয়গুলো কিন্তু নতুন করে বলা হচ্ছে না। এর আগে যখন সার্স ও সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছিল, তখনো এসব বলা হয়েছে। মানুষকে ইতিবাচক বার্তা দিয়ে উদ্দীপ্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো কারণে বাংলাদেশে এমন বার্তায় কাজ হয় না। ভয়ের সংস্কৃতি বা লাঠির বাড়িতে আমাদের দেশের মানুষ তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। করোনার ভয়ে দোকান থেকে হ্যান্ড স্যানিটাইজার উধাও হওয়া এর একটি উদাহরণ। ঢাকা শহরে হ্যান্ড স্যানিটাইজার উধাও হবে, সেটি আমরা চিন্তাও করিনি। কারণ, স্যানিটাইজারকে বিলাসিতার সামগ্রী হিসেবেই ভাবা হতো। বাজারে তরল বা অন্য সাবানেরও চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু ভেজাল জিনিসও বিক্রি হচ্ছে। মনে রাখতে হবে, সাবান-পানিই করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর। কারণ, এই ভাইরাসের আবরণ চর্বিযুক্ত, সাবান-পানিতে এটি খুব দ্রুত গলে...

বিষ খাইয়ে ৩২ প্রেমিকাকে খুন!

Image
পিলের নামে বিষ খাইয়ে ৩২ প্রেমিকাকে খুন! কালের কণ্ঠ অনলাইন ২৬ মার্চ, ২০২০ ১৮:৩৩ বহুবার পাত্রপক্ষের সামনে বসেও ‘অপছন্দ’ হয়ে থেকে যাওয়া তরুণীদের নিশানা করতেন মোহন কুমার। প্রেমের ফাঁদে ভুলিয়ে মুগ্ধ করতেন তাদের। তারপর একদিন ‘হবু স্ত্রী’-র হাতে তুলে দিত গর্ভনিরোধক ওষুধের রূপে পটাসিয়াম সায়ানাইড। এভাবে ২০ জন তরুণীকে খুনের দায়ে অভিযুক্ত মোহন কুমারের আরেক নাম ‘সায়ানাইড মোহন’। ২০০৩ থেকে ২০০৯, এই ছয় বছরে ভারতের দক্ষিণ কর্নাটকের পাঁচ জেলার ছয় শহরে অস্বাভাবিক মৃত্যু হয় ২০ জন তরুণীর। সবার বয়স ২০ থেকে তিরিশের মধ্যে। প্রত্যেকের দেহ পাওয়া গিয়েছিল বাসস্ট্যান্ড লাগোয়া শৌচাগারে। দেহগুলো উদ্ধার করতে হত দরজা ভেঙে। কারণ, শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ থাকত। আরও একটি বিষয়ে মিল খুঁজে পায় পুলিশ। তা হলো- নিহতদের সবার গায়ে ছিল বিয়ের সাজ। কিন্তু কারও গায়ে ছিল না কোনও গয়না। আটটি দেহ পাওয়া গিয়েছিল মহীশূরের লস্কর মোহাল্লা বাসস্ট্যান্ডে। পাঁচটি দেহ উদ্ধার হয়েছিল বেঙ্গালুরুর ব্যস্ত কেম্পেগৌড়া বাসস্ট্যান্ডের শৌচাগার থেকে। এত সূত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই মৃত্যুগুলোকে একসঙ্গে গাঁথার ...

৫ বছরের শিশুর করোনা: মা আমি কি মারা যাব?

Image
৫ বছরের শিশুর করোনা: মা আমি কি মারা যাব? কালের কণ্ঠ অনলাইন    প্রতিদিনই করোনায় নতুন করে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ কেউই করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না।  এবার যুক্তরাজ্যের ওরচেস্টারশায়ারের এক ৫ বছরের শিশুর করোনায় আক্রান্ত হওয়ার কথা তুলে ধরছেন মা লরিন ফুলব্রুক। ৫ বছরের আলফির প্রথমে হালকা জ্বর আসে, সেই সাথে বমি এবং হ্যালুসিনেশন। এই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পজেটিভ আসে তার।  জনগণকে সচেতন করার উদ্দেশ্যে করোনাভাইরাসের ভয়াবহতা লিখে ফেসবুকে ৫১ হাজারের বেশি বার শেয়ার করেন তার মা লরিন। মার্চের ১৬ তারিখে লরিন লেখেন আলফির ব্লাড সুগার ৩.৭ এ দাঁড়িয়েছে, হার্টবিট কমে গেছে , তার শ্বাসকষ্টে সমস্যা হচ্ছে এবং সে রীতিমত কাঁপছে। সে সময়টা তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল বলে বলছেন লরিন। কিভাবে আলফি ধীরে ধীরে অসুস্থ হলো তা বর্ণনা করেছেন তার মা।  সাঁতার শিখতে যেয়ে বেশি ক্লোরিন খেয়ে ফেলে আলফি, এরপর তার কফ আসা শুরু হয়, সেই থেকে পরবর্তীতে জ্বর। এরপর তার স্কুল বন্ধ করে বাসায় রাখলে সে সুস্...

বাইরে রাখুন, জুতায় বাঁচে করোনাভাইরাস

Image
বাইরে রাখুন, জুতায় পাঁচদিন বাঁচে করোনাভাইরাস কালের কণ্ঠ অনলাইন ২৬ মার্চ, ২০২০ ১১:০৬ সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় করোনাভাইরাস পাঁচদিনের বেশি বেঁচে থাকতে সক্ষম। বাড়ির বাইরে, বিশেষ করে সুপারমার্কেট, বিমানবন্দর ও গণপরিবহণে যাতায়াত করার পর জুতা বাড়ির ভেতরে নিলেই ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় করোনাভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা আপনার ঘরে হাজির হতে পারে। জুতার তলা সচরাচর টেকসই হয়। রাবার কিংবা অন্য সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি হয় তলা। প্লাস্টিকের তৈরি হলেও উচ্চমাত্রার ব্যাকটেরিয়া বহন করে। চামড়ার জুতাগুলোেকেউ ধুয়ে দেয় না বলে জীবাণু তাতে লেগেই থেকে যায়। অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, জুতার তলায় লেগে থাকা জীবাণু হয়ে উঠতে পারে জীবননাশের কারণ। করোনা সংক্রমণ হয়নি এরকম পরিবারের লোকজনও মাস্ক কিংবা সুরক্ষা স্যুট পরে বাইরে বের হলেও কেবল জুতার কারণে ঝুঁকিতে পড়ে যায়। বিভিন্ন দেশের সংক্রামক রোগ বিশেষ...

পায়ের ঘরোয়া যত্ন

Image
পায়ের ঘরোয়া যত্ন   লাইফস্টাইলডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঘাম, পানি ও আর্দ্রতার কারণে দেখা দিতে পারে নানান সমস্যা। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় রূপবিশেষজ্ঞ রিয়া মেহতা এবং সিমা শর্মার দেওয়া পরামর্শ অবলম্বনে ঘরেই পায়ের প্রাকৃতিক যত্ন নেওয়ার কয়েকটি উপায় এখানে দেওয়া হল। মেহেদি পেস্ট: মেহেদির গুঁড়া ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি পায়ে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। মেহেদি প্রাকৃতিক আরামদায়ক এবং অ্যান্টিসেপ্টিক উপাদান সমৃদ্ধ। তাই এটা কেবল ব্যাক্টেরিয়ার বিরুদ্ধেই কাজ করে না বরং ক্ষত ও ফাটা দূর করতে সাহায্য করে।  ' মুলতানি মাটির পেস্ট: মুলতানি মাটি মৃত কোষ দূর করে। এটা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। মুলতানি মাটি, নিম এবং ল্যাভেন্ডার তেলের পেস্ট বর্ষাকালে পা পরিচর্যায় সহায়তা করে। এই মাস্ক পায়ে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে জলপাইয়ের তেল মালিশ করুন। লেবু বা পেঁয়াজের রসের লোশন: লেবু প্রাকৃতিকভাবেই সংক্রমণ দূর করে। বর্ষায় পায়ে চুল...

ঘুম নিয়ে ভুল ধারণা

Image
ঘুম নিয়ে ভুল ধারণা লাইফস্টাইল ডেস্ক,    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সুস্বাস্থ্যের জন্য ঘুম গুরুত্বপূর্ণ। তবে অনেকেই পর্যাপ্ত ঘুমাচ্ছেন না, কেউ আবার অনেক বেশি ঘুমাচ্ছেন। গবেষণা বলে, মাত্রাতিরিক্ত ঘুম স্ট্রোকের আশঙ্কা বাড়ায়। ঘুম নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা তুলে ধরেছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট। দিনের তন্দ্রায় রাতের ঘুম হারাম: এটা ঠিক নয়। বরং দিনের বেলা তন্দ্রা বা হালকা ঘুম প্রকৃতপক্ষে রাতে ঘুম ভালো হতে সাহায্য করে। মস্তিষ্কের কর্মরত ‘মেমরি’ হালকা করতে সাহায্য করে। ফলে রাতে ঘুমিয়ে পড়া সহজ হয়, ঘুমও হয় গাঢ়। তবে তন্দ্রা ২০ মিনিটের বেশি দীর্ঘস্থায়ী হওয়া উচিৎ নয়। আর হতে হবে দুপুর দুইটা থেকে বিকাল চারটার মধ্যে। ঘুমাতে হবে আট ঘণ্টা: ছয় থেকে সাত ঘণ্টা ঘুমিয়েও ভালো মতো নিজেদের কাজ চালাতে পারেন অনেকেই। তাই ঘড়ি মেপে আট ঘণ্টাই ঘুমাতে হবে এমনটা জরুরি নয়। যদি সুস্থ অনুভব করেন, তবে পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা তা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। যত খুশি তত ঘুম: গবেষকদের মতে, ১০ ঘণ্টা বা তার বেশি ঘুম ততটাই ক্ষতিকর যতটা ছয় ঘণ...

করোনা আক্রান্ত হলে যাদের ঝুঁকি বেশি

Image
করোনা আক্রান্ত হলে যাদের ঝুঁকি বেশি কালের কণ্ঠ অনলাইন    ২৫ মার্চ, ২০২০ করোনাভাইরাস বর্তমানে সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি ফ্লুর চেয়ে করোনাভাইরাস ১০ গুণ বেশি মারণঘাতী। আর আগে থেকেই যাদের শরীরে কিছু সমস্যা রয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিশেষজ্ঞরা বলছেন, ১৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর খারাপ পরিণতির শিকার হওয়ার ঝুঁকিতে আছেন। বয়স্কদের পাশাপাশি শারীরিকভাবে সমস্যাগ্রস্ত লোকজন এই তালিকায় রয়েছেন। নিচের আটটির মধ্যে কোনো সমস্যা নিজের সঙ্গে মিলে গেলে বাড়তি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেগুলো হলো- ১. ডায়াবেটিস যাদের ডায়াবেটিস রয়েছে, অন্যদের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের ডায়াবেটিস চিকিৎসক ডন হওয়ার্থ বলেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ ডায়াবেটিসে ভুগতে থাকা ব্যক্তিদের জন্য বিপজ্জনক। তিনি আরো বলেন, যদি কারো ডায়াবেটিস থাকে এবং কাশি হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়; তাহলে ব্লাড সুগার মাঝেমাঝেই...

করোনায় আক্রান্তদের সহায়তায় বেতনের অর্ধেক দেবেন ২৭ টাইগার

Image
করোনায় আক্রান্তদের সহায়তায় বেতনের অর্ধেক দেবেন ২৭ টাইগার   যুগান্তর রিপোর্ট ২৫ মার্চ ২০২০, ফাইল ছবি   বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে জ্যামিতিক হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এগিয়ে আসছেন। এই লড়াইয়ে বসে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটাররাও। কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ২৭ ক্রিকেটার মিলে তহবিল গঠন করে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও চুক্তির বাইরে থেকে সম্প্রতি জাতীয় দলে খেলা আরও ১০ ক্রিকেটার তাদের এক মাসের পারিশ্রমিকের অর্ধেক দেবেন এ তহবিলে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে যে ক্রিকেটাররা কোনো সিরিজে খেলেন, তিনিও নিজের গ্রেড অনুযায়ী ওই মাসের পারিশ্রমিক পেয়ে থাকেন। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে চুক্তির বাইরে থেকে খেলা ক্রিকেটাররা যেমন মাসিক বেতন পাবেন। চুক্তিতে না থাকলেও মাশরাফি বিন মুর্তজা শীর্ষ ক্যাটাগরির বেতন। প্রাথমিক হিসাবে সব মিলিয়ে ৩১ লাখ টাকার মতো আসবে বলে ধারণা করছেন ক্রিকেটাররা। সেই টাক...

মুক্ত হয়ে খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না

Image
মুক্ত হয়ে খালেদা জিয়া যা করতে পারবেন, যা পারবেন না যুগান্তর রিপোর্ট ২৫ মার্চ ২০২০ ফাইল ছবি   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুটি শর্তে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হচ্ছে। তার সাজা স্থগিত থাকায় অন্য বন্দির মত তিনি স্বাভাবিক চলাচলের সুযোগ পাবেন না। নিজ বাড়িতেই সীমাবদ্ধ থাকতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ডাকা এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না- এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে একটা দরখাস্ত করেছিলেন, খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়ার জন্য। সেখানে অবশ্য উনি বলেছিলেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আবেদনটি করা হয়েছে। ‘এরপরে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, তার বোন সেলিমা ইসলাম এবং তার বোনের স্বামী ...