বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ত্বকের ধরন বুঝে লিপস্টিকের রং


ত্বকের ধরন বুঝে লিপস্টিকের রং

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের ধরন যাচাই ও সে অনুযায়ী লিপস্টিক নির্বাচনের উপায় সম্পর্কে জানানো হল।

শীতল বর্ণ: যারা শীতল বর্ণে অধিকারী তাদের লাল, গোলাপি বা নীলচে ধরনের লিপস্টিক নির্বাচন করুন। ত্বকের শীতল বর্ণ যাচাই করার জন্য রুপার গহনা পরে দেখুন। যদি তা সোনালি গহনার চেয়ে দেখতে ভালো লাগে অথবা হাতের কবজির ধমনী রং যদি নীলচে দেখায় তাহলে বুঝতে হবে আপনি শীতল টোনের অধিকারী।

সেক্ষেত্রে নীলচে বা বেগুনিধর্মী লিপস্টিক বেছে নেওয়া ভালো। ত্বকের সঙ্গে মানানসই লাল লিপস্টিক বাছাই করতে কমলা বা কমলাটে লাল রং এড়িয়ে চলুন বরং গাঢ় রং বাছাই করুন। হাল্কা রংয়ের লিপস্টিক এড়িয়ে চলুন, নাহলে দেখতে নির্জীব লাগবে।

উষ্ণ চাপা-বর্ণ: গায়ের রং সোনালি, জলপাই ধর্মী হওয়া মানে হল উষ্ণ চাপা-বর্ণের অধিকারী। যদি সোনালি গহনা মানিয়ে যায় এবং ধমনীর রং সবুজাভ হয়ে থাকে তাহলে আপনি এই বর্ণের অধিকারী। উষ্ণ রং যেমন- লাল, কমলাটে লাল ইত্যাদি রং বাছাই করতে পারেন। উজ্জ্বল রং এই ধরনের ত্বকে সঙ্গে ভালো মানিয়ে যায়। তাই যে কোনো উজ্জ্বল রং নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

স্বাভাবিক রং: যাদের রূপালি ও সোনালি দুই রংয়ের গহনাতেই মানিয়ে যায় তারা যে কোনো রংয়ের লিপস্টিক নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তবে ‘ওয়াইন’ শেইডের লিপস্টিক দেখতে বেশি ভালো লাগে। 

আসল কথা হল
গায়ের রংয়ের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করতে দেখতে ভালো লাগে। যদি, গায়ের রং ফর্সা হয় তাহলে গাঢ় রংয়ের লিপস্টিক বেছে নিন। জলপাই বা সোনালিধর্মী গায়ের রং হলে উজ্জ্বল রংয়ের লিপস্টিক বেছে নিন। আর গায়ের রং খানিকটা শ্যামলা হলে বেরি ও গাঢ় রংয়ের লিপস্টিক ব্যবহারে দেখতে ভালো লাগবে।


ছবি: রয়টার্স।

Comments

Popular posts from this blog

এইজলেস বিউটি A টু Z

সয়াবিন মোগলাই কারি

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন