Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ভবিষ্যতের ভ্রমণ নিয়ে পরিকল্পনা করুন

Image
ভবিষ্যতের ভ্রমণ নিয়ে পরিকল্পনা করুন সজল জাহিদ প্রথম আলো     মানালিতে, ২০১৪। ছবি: লেখক বন্দিত্ব কারও জন্যই সুখকর নয়, কাম্য নয়, হোক সে মানুষ বা পশুপাখি। ছোট্ট একটা জীবনে কেউই চায় না বন্দিত্বের স্বাদ নিতে। তবুও মাঝেমধ্যেই নানা কারণে আমরা বন্দী হয়ে পড়ি সমাজ, সংসার আর জীবনের নানা প্রয়োজনে। তবে সেটা সাময়িক। নিজেরাই নিজেদের সাময়িক সময়ের জন্য হয়তো বন্দী করে রাখি ঘরে, অফিসে বা সামাজিক কোনো কাজে, এই ভেবে যে ব্যস্ততা শেষ করেই ছুটে পালাব প্রিয় কোনো গন্তব্যে। পাহাড়ে, অরণ্যে বা সমুদ্রে অথবা নির্জন কোনো গ্রামে। এমন সুখস্বপ্ন নিয়ে আমরা মাঝেমধ্যে সাময়িক ...

করোনা রোগী শোবেন যেভাবে

Image
করোনা রোগী শোবেন যেভাবে এহসানুর রহমান প্রথম আলো     প্রোন পজিশনিং বা উপুড় করে শোয়া এবং হাফ লায়িং পজিশনিং বা আধশোয়া অবস্থা হলো করোনার চিকিৎসায় স্বীকৃত এক ধরনের পদ্ধতি। ফুসফুস পেছনের দিকে বিস্তৃত হওয়ায় বন্ধ শ্বাসনালি খুলতে এই পদ্ধতি বেশ সহায়ক। এতে ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বাড়ে।  এহসানুর রহমান, সহকারী অধ্যাপক, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, সিআরপি, সাভার, ঢাকা করোনাভাইরাসে সংক্রমিত অনেক রোগীই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কারও জটিলতা বেশি হলে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তবে যে যেখানেই চিকিৎসা নিন না কেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি রোগীর সের...

করোনা মহামারি: দীর্ঘ মেয়াদে যা করতে হবে

Image
করোনা মহামারি: দীর্ঘ মেয়াদে যা করতে হবে ডা. মুহম্মদ মুকিত ওসমান চৌধুরী প্রথম আলো করোনাভাইরাস। ছবি: রয়টার্স করোনাভাইরাসের কারণে হওয়া কোভিড-১৯ সংক্রমিত একটি রোগ, যা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। বারবার নিজের গঠন পরিবর্তন করে সংক্রমিত হওয়ার হার প্রায় অপ্রতিরোধ্য করে এই রোগ এখন জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বাস্তবতা হলো এ ধরনের সংক্রামক ব্যাধি বা মহামারি থেকে আমরা কখনোই পুরোপুরিভাবে মুক্ত হব না। কালে কালে নতুন নামে, নতুনভাবে নানা ধরনের সংক্রামক রোগ আসবে। সেগুলোকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। কোভিড-১৯–এর বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী টিকা না এলেও অল্প পরিমাণ ওষুধ বাজারে আসতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের আরও দুই থেকে তিনটি ওয়েভ বা স্রোত মানবজাতিকে আঘাত হানতে পারে। তাই অন্তত আগামী দুই বছরের জন্য নিজেদের যতটুকু পারা যায়, ততটুকু নিরাপদ রাখতে জীবনযাত্রায় অল্প কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে...

এখন সন্তান নেওয়ার ক্ষেত্রে সচেতনতা

Image
এখন সন্তান নেওয়ার ক্ষেত্রে সচেতনতা ডা. শামীমা ইয়াসমিন প্রথম আলো সন্তানপ্রত্যাশী অনেকেই এখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। তাঁদের মনে প্রশ্ন, করোনাভাইরাসের মহামারির এ সময় সন্তান নেওয়া ঝুঁকিপূর্ণ হবে কি না। কিছু বিষয় বিবেচনায় নিলে এ ব্যাপারে সহজেই সিদ্ধান্তে পৌঁছানো যায়। এগুলো হলো: • সন্তান নিতে নিজে শারীরিক ও মানসিকভাবে কতটা প্রস্তুত। • কোনো ঝুঁকিপূর্ণ রোগ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা বা কিডনির সমস্যা) আছে কি না। • নিজের কিংবা স্বামীর অথবা পরিবারের অন্য কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না। • গর্ভবতীর অন্য কোনো শারীরিক অসুবিধা না থাকলে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের মতোই। • সব ধরনের সাবধানতার পরও অন্তঃসত্ত্বা নারী করোনায় সংক্রমি...

করোনার সময় ডেঙ্গু

Image
করোনার সময় ডেঙ্গু অধ্যাপক খাজা নাজিমুদ্দিন প্রথম আলো প্রথম আলো ফাইল ছবি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই দেশে ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। করোনাভাইরাস ছড়ায় মানুষের হাঁচি-কাশি ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে, হাত ও বস্তুর স্পর্শে। এটি বেশি সংক্রামক। প্রাথমিকভাবে সব ভাইরাসজনিত রোগের উপসর্গ শুরু হয় জ্বর দিয়ে। সবগুলোতেই জ্বর, শরীরব্যথা বা শরীর ম্যাজম্যাজ, অরুচি, বমিভাব, বমি, ক্লান্তি হতে পারে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা আর করোনায় গলাব্যথা ও শুকনো কাশিও থাকে। করোনার সংক্রমণের মৃদু উপসর্গ সাধারণ ফ্লুর মতই । কিন্তু এ সময় এই সাধারণ উপসর্গকেও আমলে নিতে হবে, করোনা পরীক্ষা করাতে হবে। এদিকে ডেঙ্গুর উপসর্গগুলোর মধ্যে রয়েছে প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র‍্যাশ। তবে প্রতিবছর ডেঙ্গুর ধরন খানিকটা পাল্টায়। ফলে কাশি হওয়াও বিচিত্র নয়। বমি, ডায়রি...

করোনা ঠেকাতে ভিটামিন ডি

Image
করোনা ঠেকাতে ভিটামিন ডি অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলো     করোনভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি অবশ্যই প্রয়োজন। ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস সূর্যালোক। কিন্তু সংক্রমণ মোকাবিলায় এখন ঘরেই থাকতে হচ্ছে সবাইকে। কাজেই এ সময় ভিটামিন ডি-এর চাহিদা পূরণে এই ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। ত্বকের ওপর সূর্যরশ্মি পড়লে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফুসফুসের সংক্রমণ যেমন যক্ষ্মা, নিউমোনিয়া ইত্যাদি প্রতিরোধে এই ভিটামিন ...

অফিস যখন অন্দরে

Image
অফিস যখন অন্দরে বিপাশা রায় Prothomalo বাসার কোনো একটি জায়গা কাজের উপযোগী করে নিতে পারেন বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সংক্রমণ ঠেকাতে এই সময় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া প্রায় সব অফিসই বন্ধ। অনেক অফিসের কর্মীদের বাসা থেকে অফিসের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বাসায় বসে অফিস করা বা হোম অফিসের ধারণাটি আমাদের দেশের বেশির ভাগ মানুষের কাছে একেবারেই নতুন। কাজের অগ্রগতি বাড়াতে, একঘেয়েমি ভাব দূর করতে তাই বাড়িতে আনতে হবে নির্বিঘ্নভাবে কাজ করার উপযুক্ত পরিবেশ। স্থাপত্য প্রতিষ্ঠান হাইভের স্থপতি রাফিয়া মারিয়াম আহমেদও কাজ করছেন বাসায় বসে। বলছিলেন, হোম অফিসের জন্য প্রথমেই বাসার একটি উপযুক্ত স্থান বেছে নেওয়া জরুরি। তবে জায়গাটা যেন বাসার কমন স্পেসে না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কমন স্পেস বলতে সাধারণত বাসার বসার ঘর ও খাবার ঘরকে বোঝায়। যেহেতু সবাই এখন বাসায় থাকছে, তা...

বাড়িতে ব্যথা-বেদনার চিকিৎসা

Image
বাড়িতে ব্যথা-বেদনার চিকিৎসা উম্মে শায়লা রুমকি Prothomalo     করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এখন অনেকেই বাড়িতে থাকছেন, কেউ বাসা থেকেই অফিসের কাজ করছেন, কেউবা স্রেফ অলস সময় কাটাচ্ছেন। কিন্তু একটানা দীর্ঘসময় কম্পিউটার বা ল্যাপটপে কাজ করায়, লম্বা সময় বসে টিভি দেখায় কিংবা ঘাড় ঝুঁকে অনেকক্ষণ মুঠোফোনে ব্যস্ত থাকায় অনেকেরই শরীরে ব্যথা-বেদনা বাড়ছে। আবার কারও কারও অস্থিসন্ধির ব্যথার সমস্যা আগে থেকেই রয়েছে। ভিটামিন ডি স্বল্পতা, ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি, অতিরিক্ত ওজন, ডায়বেটিস বা থাইরয়েডের মতো হরমোন জটিলতাও ব্যথার কারণ হতে পারে। তবে নানা রকম অস্থিসন্ধির ব্যা...

করোনায় নিজেকে হারিয়ে ফেলছেন না তো?

Image
করোনায় নিজেকে হারিয়ে ফেলছেন না তো? লিটন বড়ুয়া প্রথম আলো প্রতীকী ছবি আমরা আধুনিক বা উত্তর-আধুনিক মানুষ এবং আধুনিক যুগে বাস করি। আধুনিক চিন্তা, সংস্কৃতি, ইন্ডাস্ট্রি, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের ভেতর একধরনের আধুনিক বাস্তবতা তৈরি করে দিয়েছে। যে বাস্তবতার আওতায় আধুনিক মানুষেরা একে অপরের ওপর তীব্রভাবে নির্ভরশীল, একে অপরের তীব্র প্রতিযোগী, একে অপর থেকে মানসিকভাবে প্রায় বিচ্ছিন্ন। সর্বোপরি আধুনিক মানুষ প্রকৃতির সঙ্গে তৈরি করেছে এক দীর্ঘ নেতিবাচক সম্পর্ক, যেখানে সামগ্রিক প্রকৃতিকে সে নিজের লাভের জন্য নির্বিচার শোষণ করতে অভ্যস্ত হয়ে পড়েছে। অথচ প্রকৃতিতে ইকোলজি/বাস্তুসংস্থান নামক একটা সিস্টেম আছে যেখানে গাছপালা, পশুপাখি ও মানুষের মধ্যে কে কতটুকু প্রকৃতির ...

করোনাকালে পারিবারিক সম্পর্ক

Image
করোনাকালে পারিবারিক সম্পর্ক আহমেদ হেলাল প্রথম আলো ঘরবন্দী সময়ে সম্পর্কের বাঁধন জোরালো করার সুযোগই বেশি। মডেল: রিয়াদ ও জেরিন, ফাইল ছবি: সুমন ইউসুফ করোনাভাইরাসের সংক্রমণকালে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে। কোভিড-১৯–মুক্ত থাকতে বিশ্বজুড়ে মানুষ ঘরে থাকতে চেষ্টা করছে। বাইরের করোনাবন্দী পৃথিবী থেকে ঘরে নিরাপদে থেকে পরিবর্তন হচ্ছে সম্পর্কের অনুষঙ্গগুলো। কখনো মানসিক চাপের কারণে খিটখিটে মেজাজ আর সহনশীলতা কমে যাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব–সংঘাত বাড়ছে, আবার কখনো সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আগেকার ফাটল ধরা সম্পর্কগুলো ঝালাই হচ্ছে কখনো কখনো। বলিউড তারকা ঋত্বিক রোশন আর স্ত্রী সুসানে খানের প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক এই লকডাউনের সূত্র ধরেই কিন্তু আবার নতুন করে জোড়া লাগছে। বিশেষজ্ঞদের মতে, এই কোভিড-১৯ মহামারির শঙ্কা এবং লকডাউনে ঘরে থাকতে থাকতে মানুষের মানসিক চাপ বাড়ছে। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক বা প্যানিক, মানিয়ে চল...

গোছানো থাকুক আলমারি

Image
গোছানো থাকুক আলমারি নকশা প্রতিবেদক প্রথম আলো অবসরে গুছিয়ে ফেলুন আলমারি। ছবি: নকশা নেই বাইরে যাওয়ার তাড়া, নেই কর্মব্যস্ততা। এখন সময়টা এমনই। তাই নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া যায় চাইলেই। ঘরের যে কাজগুলো অন্য সময় করা হয়ে ওঠে না, এ সময় সেগুলোই হয়ে উঠতে পারে সময় কাটানোর আদর্শ উপায়। জনপ্রিয় মডেল ও উপস্থাপক জান্নাতুল পিয়া বছর জুড়েই থাকেন ব্যস্ত। ঘরে থাকার এই সময়ে একটু একটু করে সেরে নিচ্ছেন ঘরের প্রয়োজনীয় কাজগুলো। বছরের এই সময়টাতে আলমারিতে রাখা কাপড়গুলো হয়ে পড়ে অনেকটাই স্যাঁতসেঁতে। তাই ঘরে বসে নিজের আলমারিটি সাজিয়ে নিচ্ছেন পিয়া। আলমারি গোছানোর জন্য প্রথমেই প্রয়োজনীয় বা প্রায় ব্যবহার করা হয়, এমন কাপড়, জুতা, ব্যাগ ও গয়না আলাদা করে ফেলা য...

চলুন শুনি ভর্তার বার্তা

Image
চলুন শুনি ভর্তার বার্তা জাহীদ রেজা নূর প্রথম আলো     ছবি : নকশা   ভর্তাকে একবার গরিবের খাবার বলে দেখুন তো, কিল একটাও মাটিতে পড়বে না। যখন ছোট ছিলাম, তখন চোখের খিদে ছিল বেশি। চোখ চকচক করত পোলাও–মাংসের দিকে তাকিয়ে। বাজার থেকে বড় মাছ আনা হলে ভিড় হয়ে যেত বঁটির সামনে। যিনি ছাই দিয়ে মাছটি কাটবেন, তাঁর চোখেমুখে বেশ একটা গর্বের ভাব ফুটে উঠত। এই মাছ–মাংসের রমরমার মধ্যে ভর্তার কোনো দাম ছিল কি? আমার মতো খাদ্য বিষয়ে তখন পর্যন্ত অজ্ঞ অনেকের কাছে ছিল না। প্রচলিত ছিল, ভর্তা গরিবের খাবার। কথাটা খুব একটা মিথ্যে নয়। ডলে, পিষে, দলাই-মলাই করে তৈরি হচ্ছে যে খাবার, ভাতের সঙ্গে মিশে তা যে অমৃতের স্বাদ দেবে, সে কথা শৈশবে জানতামই না। যেদি...

ঘরেই ঈদের উদ্​যাপন

Image
ঘরেই ঈদের উদ্​যাপন বিপাশা রায় প্রথম আলো     ঘর সুন্দর করে সাজিয়ে সেখানে আনবেন ঈদ উৎসবের আমেজ। মডেল হয়েছেন অভিনয়শিল্পী দম্পতি টয়া ও শাওন। ছবি: সংগৃহীত দোরগোড়ায় ঈদুল ফিতর। অনেক দম্পতির বেলাতেই এবার বিয়ের পর প্রথম ঈদ। যেমন অভিনয়শিল্পী টয়া ও শাওন। এই ঈদ উদ্​যাপন নিয়ে নানা পরিকল্পনা ছিল দুজনার। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যেহেতু ঘরেই থাকতে হবে, তাই এখন বাড়িতেই নিজেরা করবেন ঈদের আনন্দ–উদ্​যাপন। বিয়ের পর অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সাইফ জামান শাওনের এবার প্রথম ঈদ। গত ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তাঁরা। বিবাহিত জীবনের প্রথম ঈদ ঘিরে ...

এ সময়ে চুলের যত্নে

Image
এ সময়ে চুলের যত্নে রিফাত পারভীন Prothomalo     ঘরোয়া উপাদানের ব্যবহারেই সুন্দর হবে চুল। ছবি: নকশা করোনার সংক্রামণকালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সময় কাটছে নিজ ঘরেই। সাধারণ সময়ে সৌন্দযর্চচা কেন্দ্রে চুলের যত্ন নেওয়া হতো। নিয়মিত চুল কাটা কিংবা পরিচর্যার সেই সুযোগ এখন বন্ধ। কিছুটা দুশ্চিন্তায় বাড়ছে কি চুলপড়ায়ও? বাড়িতেই শুরু হয়ে যাক চুল সুন্দর রাখার চর্চা। সে ক্ষেত্রে ঘরোয়া উপাদানগুলোই যথেষ্ট। একবার ব্যবহারের পর ফেলে দেওয়া উপাদানগুলোও হতে পারে চুলের যত্নের জন্য উপকারী উপকরণ। এই সময়ে চুলের যত্নের উপকরণ হওয়া চাই সহজলভ্য, যা সহজেই ঘরে পাওয়া যাবে। যেহেতু এখন গরম ও বৃষ্টি দুইই দেখা যাচ্ছে তাই উপকরণগুলো বেছে নিতে হবে চুলের ধরন বুঝে। তৈলাক্ত, শুষ্ক ...

পরিবেশনায় পরিপাটি

Image
  পরিবেশনায় পরিপাটি   প্রথম আলো ঘরে থাকা বাসনকোসন দিয়েই খাবার টেবিল সেজে উঠতে পারে নান্দনিক সাজে। ছবি: নকশা এই করোনাকালে ঈদের দিন ঘরোয়া আমেজে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট আয়োজন তো থাকতেই পারে। ঈদের দিন বাড়িতে থাকা বাসনকোসন ও টেবিল সজ্জার উপকরণ দিয়েই আপনি নান্দনিক পরিবেশ তৈরি করতে পারেন। টেবিল সাজানোর জন্য প্রথমেই কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে থাকা উপাদানে সাজাতে পারেন ঈদের দিনের টেবিল। খাবার টেবিলের আকার ও রঙের ওপর নির্ভর করে তার সজ্জার বিষয়গুলো নির্ধারণ করতে হবে। খাবার ঘরে বেশি জায়গা থাকলে টেবিলের স্থান পরিবর্তন করলেও আসবে ভিন্নতা—এমনটাই জানালেন অন্দরসজ্জাবিদ গুলশান নাসরীন চৌধুরী। এ ছাড়া ঘরে থাকা...