বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

আলসেদের রূপচর্চার কৌশল

আলসেদের রূপচর্চার কৌশল

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় রূপবিশেষজ্ঞ অর্পিতা দাশের দেওয়া কয়েকটি কৌশল এখানে দেওয়া হল।


* তাৎক্ষনিক উজ্জ্বলতার জন্য ফেইস মাস্কের বদলে ব্যবহার করতে পারেন ‘শিট মাস্ক’। এগুলো ব্যবহার করা বেশ সহজ ও ভালো ফলাফল দেয়।

১০-১৫ মিনিট ত্বকে মাস্ক লাগিয়ে রাখলে তা সহজেই ত্বক শুষে নেয়। অ্যালো ভেরা বা গোলাপের তৈরি শিট মাস্ক ত্বক ঠাণ্ডা রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

* সাধারণভাবে ত্বক ঠিক রাখতে চাইলে সপ্তাহে দুতিনবার বালিশ পরিবর্তন করুন। এতে ‘ব্রেক আউট’ দেখা দেবে না। তাছাড়া এর ফলে ত্বকে অনাকাঙ্ক্ষিত ব্রণও উঠবে না।

* ত্বক ভালো রাখতে ফোন পরিষ্কার রাখা আরেকটা উপায়। আমরা অনেক বেশি ফোন ব্যবহার করি এবং ভুলে যাই যে এতে জমে থাকা ময়লা ও জীবাণু ত্বকে ব্রণ ও মলিন-ভাব সৃষ্টি করতে পারে।

ব্রণ দূর করতে ফোনের স্ক্রিনে ‘স্যানিটাইজার ক্রিম’ ব্যবহার করুন। তাছাড়া, কথা বলার সময় ‘হেডফোন’ ব্যবহার করত পারেন এতে ফোন ত্বক থেকে দূরে থাকবে।

* ত্বক উজ্জ্বল রাখার আরেকটি উপায় হল লোমকূপ পরিষ্কার রাখা। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে মেইকআপ পরিষ্কার করে নিন। যদি মেইকআপ তুলতেও আলসেমি লাগে তাহলে ভেজা কাপড় দিয়ে বা নারিকেল তেলে তুলা ডুবিয়ে সেটা দিয়ে ত্বক মুছে নিন।

নারিকেল তেল ত্বকের জন্য উপকারী। ভালো ফলাফলের জন্য এই তেল দিয়ে ত্বক গোলাকারভাবে মালিশ করুন। প্রয়োজনে হাতের কাছেই তেল ও তুলা রাখুন যেন কোনোভাবেই ভুল না হয়।

* সময় ও শক্তি বাঁচাতে শুকনা শ্যাম্পু ব্যবহার করুন। ‘ড্রাই শ্যাম্পু’ চুলে ঘনভাব আনে এবং অন্যান্য শ্যাম্পুর তুলনায় চুলে বেশি সুন্দর দেখাতে সাহায্য করে। ‘ড্রাই শ্যাম্পু‘ চুলের বাড়তি তেল দূর করে। ফলে চুল চিটচিটে হয় না।

* আর সবচেয়ে কার্যকর উপায় হল, পর্যাপ্ত পানি পান করা। পর্যাপ্ত পানি পান করলে ত্বকের বিষাক্ত উপাদান দূর হয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে। পানি শরীরকে আর্দ্র রাখে।

ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা