বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

রিমুভার ছাড়াই মেইকআপ তোলার পন্থা

রিমুভার ছাড়াই মেইকআপ তোলার পন্থা

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মেইকআপ তোলার নানান সহজ সমাধান সম্পর্কে জানানো হল।

তেল: মেইকআপ তুলতে মেইকআপ রিমুভারের পরিবর্তে তেল ব্যবহার করা যেতে পারে। নারিকেল তেল বা জলপাইয়ের তেল চোখের মেইকআপ তুলতে সাহায্য করে। তুলার প্যাডে কয়েক ফোঁটা তেল নিয়ে আলতোভাবে ঘষে চোখ ও ঠোঁটের মেইকআপ তুলে নিন।

পেট্রোলিয়াম জেলি: মেইকআপ তোলার আরেকটা সহজ উপায় হল পেট্রোলিয়াম জেলির ব্যবহার। এটা মেইকআপকে গলাতে সাহায্য করে এবং খুব সহজেই চোখের চারপাশের মেইকআপ তুলতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার: যদি হাতের কাছে তেল বা পেট্রোলিয়াম জেলি না থাকে তাহলে মেইকআপ তুলতে প্রতিদিনের ব্যবহৃত ক্রিম ব্যবহার করতে পারেন। তেল বা জেলির মতো ক্রিমও কোনো রকম অস্বস্তি ছাড়া মেইকআপ তুলতে সহায়তা করে।

‘বেবি অয়েল’ ব্যবহার: এই তেলও মেইকআপ তুলতে ব্যবহার করা হয়। তুলার বল বা প্যাডে কয়েকফোঁটা বেবি অয়েল নিয়ে মেইকআপ তুলে ফেলুন।

তেল ক্রিম বা পেট্রোলিয়াম জেলি দিয়ে মেইকআপ তোলার পরে ভালো মতো মুখ ধুয়ে নিতে হবে। মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন এবং নিজের ত্বক পরিচর্যার নিয়ম মেনে চলুন।

ছবি: রয়টার্স।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা