বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ভারতের সঙ্গে খেলতে ‘ঘৃণা’ তাঁর

ভারতের সঙ্গে খেলতে ‘ঘৃণা’ তাঁর

খেলা ডেস্ক
অস্ট্রেলিয়ার পেসার মেগান স্কাট। ছবি: মেগানের টুইটার পেজঅস্ট্রেলিয়ার পেসার মেগান স্কাট। ছবি: মেগানের টুইটার পেজ


ভারতের মুখোমুখি হতে ‘ঘৃণা’ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পেসার মেগান স্কাটের



অস্ট্রেলিয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ স্বাগতিকদের মুখোমুখি হবে ভারত। জমজমাট এ ম্যাচ সামনে রেখে মেগান স্কাটের একটি মন্তব্যকে লড়াইয়ের প্রেরণা হিসেবে নিতে পারেন হারমনপ্রীত কাউর-শেফালি ভার্মারা। ভারতের বিপক্ষে খেলতে নাকি ‘ঘৃণা করেন’ অস্ট্রেলিয়ান পেসার মেগান।
 
মেগান অবশ্য প্রতিদ্বন্দ্বিতার সুরেই কথাটা বলেছেন।এর পেছনে রয়েছে তাঁর তিক্ত স্মৃতি। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনার কাছে বেধড়ক মার খেয়েছিলেন মেগান। প্রথম ওভারেই তাঁকে চারটি বাউন্ডারি মারেন শেফালি। ফাইনালে এ দুই ব্যাটসম্যানকে বল করতে হবে মেগানকে। এ কারণে একটু চিন্তা হওয়াই স্বাভাবিক।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নেওয়া এ পেসার অবশ্য কোনো রাখঢাক না রেখে সরাসরিই বলেছেন, ‘আমি ভারতের বিপক্ষে খেলতে ঘৃণা করি—ওরা আমার কাছ থেকে অনেক রান নিয়েছে। স্মৃতি ও শেফালি আমাকে শেষ করে দিয়েছে। ত্রিদেশীয় সিরিজে শেফালি আমাকে যে ছক্কাটা মেরেছিল, কখনো অতবড় ছক্কা হজম করিনি।’

ভারতের এ দুই ওপেনারের বিপক্ষে পাওয়ার প্লেতে বল করতে হবে মেগানকে। টুর্নামেন্টে প্রথম প্রথম মুখোমুখিতে পাওয়ার প্লেতে মেগানের কাছ থেকে প্রচুর রান নিয়েছিলেন তারা। সে স্মৃতি মনে করে মেগান বেশ হতাশ কন্ঠেই বললেন, ‘বোলার হিসেবে আবার মুখোমুখি হওয়ায় অবশ্যই কিছু পরিকল্পনা তো থাকেই। তবে পাওয়ার প্লেতে আমি ওদের বিপক্ষে লড়াইয়ে পিছিয়ে। ওরা আমাকে বেশ সহজেই খেলে।’


গত মাসে ত্রিদেশীয় টুর্নামেন্টে মেগানের ওপর দিয়ে ঝড় তুলেছিলেন শেফালি ও স্মৃতি মন্ধনা। আজ ফাইনালে কী ঘটবে কে জানে!

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা