বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’


৫ মার্চ, ২০২০ 




বঙ্গবন্ধুর উক্তি নিয়ে চলচ্চিত্র ‘চল যাই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। আজ (৬ মাচর্) বসুন্ধরা স্টার সিনে প্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি মুক্তি পাচ্ছে। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।
খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। এই প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেন,‘ কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ চলচ্চিত্রে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
তার মতে, ‘ অনেক সুন্দর একটি গল্পের উপর ভিত্তি করে এই ছবিটি নির্মান করা হয়েছে। এখানে বেশ কিছু তরুণ অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। অনেক ভালো অভিনয় করেছেন তারা। আর চলচ্চিত্রের গল্প নিয়ে যদি বলতে চায়, তবে বলতে হবে আসাধান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি নিয়ে এতো সুন্দর ছবি হতে পারে তা না দেখলে বুঝা যাবে না। এর আগে বুধবার (৪মার্চ) বারিধারার একটি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা