www.bdmassmedia.blogspot.com is the most popular and largest Newspaper and Media websites which known as BD Mass Media. If you looking for a list of the most popular Bengali & English Newspaper, Online and Local News Portals, Job Sites, Health, Sports, Educational and Share News Site, TV Station, FM Radio and Media sites in Bangladesh, even worldwide, then you are in the right place. Happy Browsing.
বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন। বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
সরকারের ইচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
সরকারের ইচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না: মওদুদ আহমদ
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সরকারের ইচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি কোনোদিন হবে না। সরকার ইচ্ছা করলে আদালত তাকে জামিন দিয়ে দেবে। কারণ আদালত এখন আর স্বাধীন নেই, সরকারের ইচ্ছায় চলে। পিরোজপুরের ঘটনা তাই প্রমাণ করে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
মওদুদ আহমদ বলেন, এখন বিকল্প হল আন্দোলন। আমি বিশ্বাস করি, আন্দোলন হবে। কেননা বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, স্বাধীনতাপ্রিয়। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক, রাজনীতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
দুদকের এক মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেয়ার পর জেলা ও দায়রা জজ আবদুল মান্নানকে প্রত্যাহার করে নেয়ার ঘটনা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা চলে যাওয়ার পর গত ১১ ডিসেম্বর প্রকাশিত গেজেটে নিু আদালতকে প্রশাসনের অধীনে করা হয়েছে। একেবারে লিখিতভাবে আইন করে। এখন নিু আদালত প্রশাসনের অধীনে অর্থাৎ রাজনৈতিক ইচ্ছায় চলে।
বিএনপির এই নেতা আক্ষেপ করে বলেন, আমার কাছে সবচেয়ে বেদনার ১১ বছরে একটা রায়েও উচ্চ আদালত বা নিু আদালত থেকে আমাদের দ্বিতীয় শ্রেণির কোনো নেতা রিলিফ পায়নি।
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আইন ও বিচার বিভাগ দুটোই নিহত, আমরা আহত। কোর্টে গিয়ে দেন-দরবার করে খালেদা জিয়ার মুক্তি হবে না। রাষ্ট্র আর রাষ্ট্র নেই। রাষ্ট্র ও জনগণ এখন প্রশাসনিক বিভাগের অধীনে। সংবিধান বহাল রেখে সামরিক শাসন জারি করেছিল মোশতাক, আর বর্তমান সরকার সংবিধান বহাল রেখে অলিখিত সামরিক শাসন জারি করেছে।
সরকারের উদ্দেশে জেএসডি সভাপতি বলেন, জনগণ প্রস্তুত হয়ে আছে। কিন্তু নেতৃত্বের সংকট। বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি মারা গেছে, তার জানাজায় এক লাখ লোক হয়েছে। এটা একটা মেসেজ। আপনি যতই উন্নয়নের কথা বলেন না কেন, মানুষের মন ভোলাতে পারবেন না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে না গেলে সরকার পরিবর্তনের উপায় কী? জনগণ বলছে, আপনারা রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নেন, আমরা প্রস্তুত আছি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রাস্তায় নামেন, আমরা আপনাদের সঙ্গে আছি। বাংলাদেশের বুকে আর যেন এ রকম কোনো স্বৈরশাসক না আসে সেই ব্যবস্থা করেন। শুধু এই সরকার বদলালে হবে না। শাসন পদ্ধতিও বদলাতে হবে। এই ধরনের ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন : এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, দলের জন্য রিজভীর অবদান অনেক। দিনের পর দিন সে পল্টন অফিসে দিন কাটায়। সে দলটাকে পাহারা দিচ্ছে। ভাবিও তাকে সমর্থন দেন, উৎসাহ দেন। না হলে কীভাবে সে এখানে দিন কাটায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে রুহুল কবির রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনিতে মিশে গেছে। শত অত্যাচার-নিপীড়ন-নির্যাতন ও জেল-জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা, তাদের তো দেখি না। সময়ের স্বরলিপি লেখার সময় পেল কোথায়। রিজভীর এই অবদান দলের কোনো নেতাকর্মী ভুলতে পারবে না। তিনি আরও বলেন, আমাদের দেশে পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটি যেন পড়ে। বইটি খ্যাতিলাভ করবে। বিএনপির সবস্তরের নেতাকর্মীকে এই বইটি পড়ার আহ্বান জানান তিনি। মওদুদ বলেন, আমি লিখেছি, কিন্তু ছাপতে পারছি না। নিষেধাজ্ঞা আছে।
‘সময়ের স্বরলিপি’ বইটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশন্স। অনুষ্ঠানে নিজের লেখা বইয়ের আয়ের টাকা খালেদা জিয়া ফাউন্ডেশনে দেয়ার ঘোষণা দেন রুহুল কবির রিজভী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল, রুহুল কবির রিজভীর স্ত্রী আনজুমান আরা আইভি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাসাসের জাহেদুল আলম হিটো প্রমুখ।
সয়াবিন মোগলাই কারি ক্যানভাস ম্যাগাজিন প্রোটিনের উৎস হিসেবে সয়াবিন মাছ-মাংসের সমতুল্য। এর বড়ি দিয়ে কাবাব থেকে শুরু করে তরকারি পর্যন্ত রান্না করা যায়। সয়াবিনে তৈরি বিভিন্ন খাবার খেতে সুস্বাদু ও পুষ্টিকর। এর মোগলাই কারি তেমনই একটি পদ। উপকরণ: সয়াবিন নাগেটস ২৫০ গ্রাম, মাঝারি আকারের পেঁয়াজ ৩টি (বেটে নিতে হবে), রসুন ও আদাবাটা দেড় চা-চামচ করে, টমেটো পিউরি পরিমাণমতো, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া প্রয়োজনমতো, হলুদগুঁড়া দেড় চা-চামচ, দুধ পরিমাণমতো, ধনেপাতাকুচি পরিমাণমতো, লবণ স্বাদমতো, ছোট এলাচি ২টি, লবঙ্গ ৪টি, দারুচিনি আধা ইঞ্চি মাপের ১টি, তেজপাতা ২টি, সয়াবিন তেল পরিমাণমতো এবং ঘি ১ টেবিল চামচ। প্রণালি: সয়াবিনের বড়ি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিন। তাতে ঘি মেশাতে পারেন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গরমমসলা দিন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজবাটা দিতে হবে। এরপর টমেটো পিউরি যোগ করে ভালোমতো কষান। এবার রসুনবাটা দিয়ে আরও কষিয়ে নিন। আদাবাটা মেশান। তাতে সয়াবিনের বড়িগুলো যোগ করুন। কিছুক্ষণ নেড়ে লবণ, হলুদ ও মরিচ...
এইজলেস বিউটি A টু Z ক্যানভাস ম্যাগাজিন বয়স বেড়ে যাওয়া আর বুড়োটে দেখানো সমার্থক নয়। যদিও একটির সঙ্গে রয়েছে আরেকটির সম্পর্ক। তা ছিন্ন করে নিজেকে তরুণ দেখানোর চেষ্টায় কতই না নতুন নতুন কৌশল আর উপাদান খুঁজেছি আমরা। সেসবের তালিকা আর কার্যকারিতা হাজির করেছেন জাহেরা শিরীন A তে ভিটামিন ‘এ’ অ্যান্টি এজিংয়ের পাওয়ারহাউস হিসেবে প্রসিদ্ধ রেটিনল। এর মূল উৎসই ভিটামিন ‘এ’। যা কোলাজেন শুধু সৃষ্টিই করে না, এর ক্ষতি সারাইয়েও সাহায্য করে। ত্বকরঙের সমানুপাত বজায় রাখে। রক্ষাও করে। তাই রাতে রেটিনলের নাইট ক্রিমের নিয়মিত ব্যবহার যেমন বয়স রুখতে সহায়ক, তেমনি সবুজ শাকসবজি আর ফলমূল সমৃদ্ধ ব্যালেন্সড ডায়েট সরাসরি শরীরে ভিটামিন ‘এ’র জোগানদাতা। যা রুখে দেয় বয়সের বাড়ন্ত ভাব। এ ছাড়া ভিটামিন এ যুক্ত মাল্টিভিটামিন আর সাপ্লিমেন্ট যথেষ্ট কার্যকর। এএইচএ গ্লাইকোলিক কিংবা ল্যাকটিকের মতো আলফা হাইড্রোক্সি অ্যাসিডগুলো এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে চমৎকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বককোষের কার্যক্ষমতা কমতে থাকে। ফলে মৃতকোষ উৎপাদনের মাত্রা বাড়ে। এর পরতে ঢাকা পড়ে যায় তারুণ্যোজ্জ্বলতা। সে ক্ষেত্রে আলফ...
ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা কালের কণ্ঠ অনলাইন ২৯ ফেব্রুয়ারি, ২০২০ বাংলাদেশ-পাকিস্তানের অত্যাচারিত ভীত সন্ত্রস্ত হিন্দুদের জন্য ভারত তার উদার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানেরও উচিত ভারতের অত্যাচারিত ভীত সন্ত্রস্ত মুসলমানের জন্য নিজেদের দরজা খুলে দেওয়া। ভালো হতো মানুষের সত্যিকার ধর্ম যদি মানবতা হতো। সব ধর্মের, সব জাতের , সব বর্ণের , সব শ্রেণীর মানুষ যদি মিলে মিশে সুখে শান্তিতে বাস করতে পারতো, সবার মধ্যে যদি সহমর্মিতা হৃদ্যতা থাকতো। কিন্তু বারবারই দেখছি ঘৃণা মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। অমানবতাই এখন ধর্মের অপর নাম। যারা ধর্মের উর্ধে উঠতে পেরেছে, তাদের মধ্যেই কিছুটা মানবতা দেখি। ধর্ম, ধর্মের রাজনীতি অরণ্যের আগুনের মতো বাড়ছে। একে রোধ করার চেষ্টা করে যাচ্ছি ক্ষমতাহীন প্রভাব-প্রতাপহীন কিছু অসহায় নিরীহ মানুষ। আমাদের দিয়ে কিচ্ছু হবে না। দিল্লির দাংগাবিধ্বস্ত এলাকা থেকে গত দুদিন মুসলমানরা ঘটিবাটি লেপ তোশক কাঁধে করে নিয়ে যখন পালাচ্ছিল, কেউ ওদের প্রশ্ন করেছিল, কোথায় যাচ্ছে তারা, তারা তখন জানে না ক...
Comments
Post a Comment