বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

নেইমার ‘পালিয়েছেন’


করোনা থেকে বাঁচতে ‘পালিয়েছেন’ নেইমার

খেলা ডেস্ক
 
 
আপডেট: ১৮ মার্চ ২০২০, ২২:৪১
প্যারিস ছেড়ে ব্রাজিলে উড়াল দিয়েছেন নেইমার। ছবি: রয়টার্স 
প্যারিস ছেড়ে ব্রাজিলে উড়াল দিয়েছেন নেইমার। ছবি: রয়টার্স



ফ্রান্সে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২০০ জনের কাছাকাছি। আক্রান্ত প্রায় আট হাজার। সে তুলনায় ব্রাজিলে করোনাভাইরাস এখনো তেমন ছোবল তুলতে পারেনি। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত পৌনে চার শ-র মতো মানুষ, মারা গেছেন একজন। প্রাণঘাতী করোনার ফণা তুলে ছড়িয়ে পড়ার এই সময়ে ফ্রান্সের চেয়ে ব্রাজিলই তো তুলনামূলক নিরাপদ!

নেইমার সে হিসেবে একেবারে ঠিক কাজটিই করেছেন। করোনার দাপটে ফরাসি লিগ বন্ধ হয়ে আছে বেশ কদিন হলো, কবে আবার শুরু হবে তা শুধু ভবিষ্যৎই জানে। একে তো খেলা নেই, তারওপর গৃহবন্দী হয়ে কাটছে প্যারিসিয়ানদের দিনগুলো। এমন শঙ্কার সময়ে আর প্যারিসে থেকে কী করবেন, সোমবার নেইমার উড়াল দিয়েছেন ব্রাজিলের উদ্দেশে। ফরাসি দৈনিক লা পারিসিয়েনকে উদ্ধৃত করে স্প্যানিশ দৈনিক মার্কা আজ সে খবর জানিয়ে লিখেছে, তাঁর অন্য সতীর্থরা যখন প্যারিসেই দিন কাটাচ্ছেন, তখন নেইমার ‘পালিয়েছেন’, উড়াল দিয়েছেন ব্রাজিলের উদ্দেশে।

বিশ্বজুড়ে ভয়ের চাদর বিছিয়ে রাখা করোনার আক্রমণের দিনগুলো পরিবারের সঙ্গে ব্রাজিলেই কাটাবেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ব্রাজিলে শুধু তিনি একাই যাননি। মার্কা জানাচ্ছে, পরশু তাঁর পথ ধরে ব্রাজিলে গেছেন তাঁর ক্লাব ও জাতীয় দল সতীর্থ থিয়াগো সিলভাও। তবে ভেরাত্তি-হেরেরা-সারাবিয়ার মতো পিএসজিতে তাঁর অন্য সতীর্থরা আটকে আছেন প্যারিসেই।
পিএসজির অবশ্য এখানে কিছু করার নেই। নেইমারকে প্যারিসে থাকতে বাধ্য করতে পারত না ক্লাবটি, সেই এখতিয়ার তাদের নেই। তবে প্যারিসে যাঁরা আছে, তাঁদের করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার, প্রাণঘাতী ভাইরাসটিকে বাড়ির দরজার বাইরে রাখার সব সতর্কতামূলক পদ্ধতি বলে দিয়েছে ক্লাব।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা