বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

চকচকে জটহীন চুলের জন্য

চকচকে জটহীন চুলের জন্য

ফোলানো ঢেউ খেলানো চুলের সৌন্দর্য একরকম। আবার লেপটে থাকা জটহীন ঝলমলে ‘স্ট্রেইট’ চুলের কারণে সজ্জায় নিয়ে আসে আলাদা শোভা।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঝটপট চুলে চকচকে ভাব আনার উপায় সম্পর্কে জানানো হল ।

- সঠিক শ্যাম্পু ব্যবহার করুন। যেসব শ্যাম্পু মসৃণ ও উজ্জ্বলতার জন্য বিশেষভাবে তৈরি সে ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

- শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করুন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল উপর থেকে নিচের দিকে আঁচড়ে নিন কয়েকবার।

- চুল শুকাতে হাল্কাভাবে তোয়ালে দিয়ে ওপর থেকে নিচের দিকে মুছে নিন। মনে রাখতে হবে, চুল খুব বেশি জোরে ঘষে মোছা ঠিক নয়। চুলের কোঁকড়া-ভাব দূর করতে মিহি তন্তু বা ‘মাইক্রোফাইবার’ তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন।            
                           
- চাইলে চুলে উজ্জ্বলতা বৃদ্ধিকারী সিরাম ব্যবহার করে চুল ‘ব্লো ড্রাই’ করতে পারেন। পন্থাটা হচ্ছে হেয়ার ড্রায়ারের মুখ নিচের দিকে করে চুল শুকাতে হবে। ফলে চুলে দেখতে হবে সোজা ও জট মুক্ত।

- সম্পূর্ণ শুকনা চুলে স্ট্রেইটনার ব্যবহার করতে হবে। চুল কয়েক ভাগে ভাগ করে ‘ফ্ল্যাট আয়রন’ দিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত চুলে ব্যবহার করুন। ‘আয়রন’ ব্যবহারের সময় এর তাপ মাত্রা কমিয়ে নিন। এতে চুল ফাটার সম্ভাবনা কমে যাবে।

- চুলে সমতলভাব ধরে রাখতে দাঁত মাজার ব্রাশের ওপর ‘সেটিং স্প্রে’ নিয়ে তা প্রয়োজনীয় অংশে ব্যবহার করতে পারেন। এতে অতিরিক্ত স্প্রে ব্যবহারের সম্ভাবনা কমবে।


ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। 
বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। 
সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা