বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বায়ু দূষণ থেকে ত্বক সুরক্ষার উপায়

বায়ু দূষণ থেকে ত্বক সুরক্ষার উপায়

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বায়ু দূষণ থেকে ত্বক রক্ষার উপায় সম্পর্কে জানানো হল।

ত্বক পরিষ্কার রাখা: বাতাসে উচ্চ মাত্রায় ক্ষার থাকার কারণে, ত্বকে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে ত্বক শুষ্ক ও মলিন হয়ে যায়। তাই, ত্বক সুন্দর রাখতে তা ঠিক মতো পরিষ্কার রাখা উচিত।

টোনার ব্যবহার: ত্বক পরিষ্কার করার পরে তা পরিশোধিত করতে উন্নত মানের টোনার ব্যবহার করুন। আরামদায়ক টোনার ত্বকের তেল, ময়লা ও জীবাণু দূর করে। ত্বকে আর কোনো ক্ষারীয় উপাদান অবশিষ্ট নেই তা নিশ্চিত করে।

স্ক্রাব: টোনার ত্বককে আলতোভাবে পরিষ্কার করে। তাই মৃদু স্ক্রাব ব্যবহার করে ত্বকের মৃত কোষ দূর করুন।

ফেইশল তেল ব্যবহার: ময়েশ্চারাইজার ব্যবহারের পরিবর্তে ‘ফেইশল অয়েল’ ব্যবহার করা বেশি উপকারী। এটা ত্বকে বাইরের ময়লা প্রবেশে প্রতিরক্ষা স্তর সৃষ্টি করে। ত্বক ভালো মতো পরিষ্কার করে উন্নতমানের ‘ফেইশল অয়েল’ ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং দূষণ থেকে রক্ষা পায়।

করণীয়
- বায়ু দূষণ থেকে ত্বক বাঁচাতে সান ব্লক ব্যবহার করুন।

- বেবি ওয়েল বা নারিকেল তেল তুলার বলে নিয়ে তা দিয়ে মুখ পরিষ্কার করুন এবং পরে ঠাণ্ডা পানি ও ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। লোমকূপ টানটান করতে এবং আর্দ্র রাখতে টোনার ব্যবহার করুন।   

- ভিটামিন সি এবং ই সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূরক খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এটা ত্বকে খুব ভালো কাজ করে।

- হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে মুখে ফেইস মাস্ক ব্যবহার করুন। যেমন- ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপের মাস্ক ব্যবহার করা যেতে পারে। হলুদের মাস্ক ত্বক পরিষ্কার রাখতে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে। আলুর তৈরি মাস্ক চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়তা করে।


ছবি: রয়টার্স।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা