বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

জি কে শামীমের জামিন

জি কে শামীমের জামিন

রাষ্ট্রপক্ষ আবেদন করবে বাতিল চেয়ে

কালের কণ্ঠ অনলাইন   
৮ মার্চ, ২০২০ ১২:২২ |




রাষ্ট্রপক্ষ আবেদন করবে বাতিল চেয়ে



যুবলীগ থেকে বহিষ্কৃত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়া হাইকোর্টের জামিন প্রত্যাহারে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই তথ্য জানিয়েছেন।

মাহবুবে আলম বলেন, এই জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে। তিনি বলেন, এই জামিনের কোনো তথ্য এর আগে আমাকে জানানো হয়নি। সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবীর কোনো গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে মাদক মামলায় গত ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এবং অস্ত্র মামলায় গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের জামিন মঞ্জুর করেন। এই দুই মামলায় জামিন হওয়ায় হাইকোর্টে আরো দুটি দুর্নীতির মামলায় জামিন আবেদন করা হয়েছে। যেকোনো দিন ওই আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানান জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান।


আদালত ওই দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের পাশাপাশি রুল জারি করেছেন। রুলে জি কে শামীমকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই দুই মামলায় এরই মধ্যে নিম্ন আদালতে জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলা দুটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

দেশে ক্যাসিনোবিরোধী অভিযানে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতন থেকে জি কে শামীমকে আটক করা হয়। পরদিন ২১ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়। এই মামলায় নিম্ন আদালত জামিনের আবেদন খারিজ করার পর হাইকোর্টে জামিন আবেদন করেন জি কে শামীম।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা