বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

তিনি নিজেই নিজেকে বললেন ‘সর্বকালের সেরা’

তিনি নিজেই নিজেকে বললেন ‘সর্বকালের সেরা’

  
আপডেট: ২৫ মার্চ ২০২০
সর্বকালের সেরা ফুটবলার বেছে নিলেন পেলে। ছবি: টুইটারসর্বকালের সেরা ফুটবলার বেছে নিলেন পেলে। ছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদোকে বর্তমানের সেরা ফুটবলার বলে মনে করেন পেলে। সর্বকালের সেরা হিসেবে তিনি বেছে নিয়েছেন নিজেকে


এই বিতর্ক আজকের না। বলা যায় শুরু থেকেই এ বিতর্ক চলে আসছে। কে সর্বকালের সেরা ফুটবলার? আর এ বিতর্ক যখনই উঠেছে তখনকার সেরা ফুটবলার কে—সে প্রশ্নও জেগেছে। বহুল আলোচিত এ দুটি প্রশ্নের জবাব দিলেন পেলে। এমন নয় যে এই প্রথম, এর আগেও এ নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সর্বকালের সেরা নিয়ে এ পুরোনো প্রশ্নের জবাবে পেলে অবশ্য নতুন কিছু বলেননি। তাঁর কাছে সর্বকালের সেরা তিনি নিজেই।

তিনবার বিশ্বকাপজয়ী সাবেক এ ফরোয়ার্ড ইউটিউব চ্যানেল ‘পিলহাদো’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বর্তমানের সেরা ফুটবলার কে—এ প্রশ্নের জবাবে পেলে বলেন, ‘এখন বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আমার কাছে সে-ই সেরা। কারণ সে অনেক বেশি ধারাবাহিক। কিন্তু মেসিকে ভুলে গেলে চলবে না। তবে সে স্ট্রাইকার নয়।’ এর আগে অবশ্য মেসিকেও সেরা বলেছেন পেলে।

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে পেলের ভাষ্য, ‘এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। জিকো, রোনালদিনহো ও রোনালদোকে ভুলে গেলে চলবে না। ইউরোপে আছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুয়েফ। তবে পেলে যে বাকিদের চেয়ে এগিয়ে সে ভুলটা তো আর আমার না।’

সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে পেলে-ম্যারাডোনার নামই বেশি উচ্চারিত হয়। এ নিয়ে দুই কিংবদন্তির মাঝে যুক্তি-তর্কও নতুন কিছু না। পেলের তালিকা থেকে ডিয়েগো ম্যারাডোনার বাদ পড়া তাই মোটেও আশ্চর্যকর কিছু না। সাম্প্রতিক সময়ে পেলের শরীরটা ভালো যাচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ৮০ বছর বয়সী কিংবদন্তি নিজেকে ঘরবন্দী রেখেছেন। তাঁর সামনে বেশ কিছু ইভেন্ট রয়েছে। এসব সূচি খুব দ্রুত বাতিল করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পেলের ছেলে এডিনহো কয়েক সপ্তাহ আগে জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে তাঁর বাবার স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা