বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন। বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...
পরিচ্ছন্ন নান্দনিক অন্দর
- Get link
- X
- Other Apps
পরিচ্ছন্ন নান্দনিক অন্দর
নান্দনিক তার পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন অভিনেত্রী স্পর্শিয়া।ছবি: সংগৃহীতকরোনাকালে
ঘরেই কাটছে সময়। এখন সচেতনতার বড় এক বিষয় পরিচ্ছন্নতা। ঘরদোর পরিষ্কার আর
পরিপাটি রাখলে অন্দরও হয়ে ওঠে নান্দনিক। ঘরের থাকা আসবাবসহ নানা উপকরণের
স্থান বদল করলেও অন্দরসাজে আসে নতুনত্ব।একটানা অনেক দিন ঘরে বসে থাকতে থাকতে কি একঘেয়েমিতে পেয়ে বসেছে? এবার তাহলে ঘরের সাজের দিকে বিশেষ মনোযোগ তো দিতেই পারেন। এতে যেমন অন্দরসাজে আসবে নতুনত্ব তেমনি একই ঘরে থাকতে যে বিরক্তি আপনাকে ঘিরে ধরেছিল তারও খানিকটা হবে অবসান। আর সামনেই ঈদুল ফিতর। নাই–বা হলো এবার বাইরে ছুটে বেড়ানো, তাই বলে কি ঘরে আনা যাবে না উৎসবের আবহ।
যেহেতু বাড়িতে বসে আছেন তাই ঘর সাজাতে বসে গেছেন অভিনেত্রী অর্চিতা স্পশিয়া। জানালেন, শুধু ঘরের নান্দনিকতার দিকেই নয়, পরিচ্ছন্নতার দিকে সব সময়ই মনোযোগ দিয়ে থাকেন তিনি। ‘আর এখন তো করোনাভাইরাস সংক্রমণের ভয়ে সবকিছুতেই মেনে চলতে হচ্ছে বাড়তি সতর্কতা। জীবাণুনাশক দিয়ে নিয়মিত ঘর তো পরিষ্কার করছিই পাশাপাশি সুইচ বোর্ড, দরজার হাতল, ছিটকিনি—এসব পরিষ্কার করছি নিজ হাতেই।’ বলছিলেন স্পর্শিয়া। আমাদের দেশে ধুলার পরিমাণ এত বেশি যে নিয়মিত ঘরের আসবাব ও অন্যান্য উপকরণ পরিষ্কার না করলে ঘরটাই যেন কেমন হয়ে ওঠে। তাই স্পর্শিয়া এ কাজটা সব সময়ই করেন। ঘর মানেই তো নিজস্ব জায়গা। সেটা যদি পরিচ্ছন্ন না হয়, ঘরের সাজ যদি মনের মতো না হয় তাহলে তো সেই ঘরকে আপন বলে মনে হয় না। এমনটাই ভাবনা অর্চিতা স্পর্শিয়ার। হালকা আসবাব ভালোবাসেন। ঘরে অপ্রয়োজনীয় জিনিস একেবারেই তাঁর অপছন্দ। পুরোনো দিনের কিছু জিনিসপত্র আর নিজের আঁকা ছবি, ঘরে শুধু এটুকুই। মায়ের সঙ্গে থাকেন স্পর্শিয়া। মা–মেয়ে দুজনেরই পছন্দ নান্দনিক অন্দরসাজ। স্পর্শিয়া বলছিলেন, এই বাসার মূল প্রাণ হচ্ছে বই ও গাছ। আর এ কারণে এই বন্দী সময়েও একঘেয়েমি পেয়ে বসেনি তাঁদের। ঈদের দিন বাড়িতে কী করবেন, তা নিয়ে এখন থেকেই চলছে পরিকল্পনা। ‘আসলে ঘরে যা যা আছে সেসবের মধ্যে একটু অদল–বদল করব আর কী।’ উত্সবে–আয়োজনে ফুল দিয়ে ঘর সাজাতে ভালো লাগে স্পর্শিয়ার। এবার যদি সুযোগ মেলে তবে দোলনচাঁপায় সাজাবেন ঘর। মোমের আলো আর ল্যাম্পশ্যাডের আলো–ছায়ার খেলায় ঘরগুলো সেজে উঠবে নতুন সাজে। এদিকে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে নতুনত্ব আনার কথা বললেন স্থপতি ও অন্দরসজ্জাবিদ রাফিয়া মারিয়াম আহমেদ। যেমন আলমারিতে অনেক শাড়ি থাকে, যেগুলো হয়তো আর পরা হবে না। এখন সেখান থেকে কিছু শাড়ি বেছে নেওয়া যেতে পারে ঘর সাজানোর জন্য। এবার আসবাব ও দেয়ালের সঙ্গে মিলিয়ে এসব শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন জানালার পর্দা। সঙ্গে ম্যাচিং কুশন কভারও বানিয়ে নিতে পারেন। যদি পুরোনো জামদানি থাকে তাহলে ঘরের জানালায় থাকা পর্দার চারধারে সেই জামদানির পার জুড়ে নিন। এসব বানাতে যে সব সময়ই সেলাই মেশিন লাগবে, তা কিন্তু নয়। সুই–সুতা দিয়েও নিজ হাতেই আপনি কাপড় জোড়া লাগাতে পারেন পর্দায়। যদি বসার ঘরে কুশন থাকে সেখানেও কাভারের চারদিকে এমন কাপড় জুড়ে দিতে পারেন। অনেকের বাড়িতে শীতল পাটি থাকে, এমন পাটিতেই বসার আয়োজন করতে পারেন। এখানেও পাটির
ছবি: সংগৃহীত
এই সময়ে ঘর পরিচ্ছন্ন রাখা জরুরি।স্পর্শিয়া নিজেই তা করে থাকেন
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
এইজলেস বিউটি A টু Z
এইজলেস বিউটি A টু Z ক্যানভাস ম্যাগাজিন বয়স বেড়ে যাওয়া আর বুড়োটে দেখানো সমার্থক নয়। যদিও একটির সঙ্গে রয়েছে আরেকটির সম্পর্ক। তা ছিন্ন করে নিজেকে তরুণ দেখানোর চেষ্টায় কতই না নতুন নতুন কৌশল আর উপাদান খুঁজেছি আমরা। সেসবের তালিকা আর কার্যকারিতা হাজির করেছেন জাহেরা শিরীন A তে ভিটামিন ‘এ’ অ্যান্টি এজিংয়ের পাওয়ারহাউস হিসেবে প্রসিদ্ধ রেটিনল। এর মূল উৎসই ভিটামিন ‘এ’। যা কোলাজেন শুধু সৃষ্টিই করে না, এর ক্ষতি সারাইয়েও সাহায্য করে। ত্বকরঙের সমানুপাত বজায় রাখে। রক্ষাও করে। তাই রাতে রেটিনলের নাইট ক্রিমের নিয়মিত ব্যবহার যেমন বয়স রুখতে সহায়ক, তেমনি সবুজ শাকসবজি আর ফলমূল সমৃদ্ধ ব্যালেন্সড ডায়েট সরাসরি শরীরে ভিটামিন ‘এ’র জোগানদাতা। যা রুখে দেয় বয়সের বাড়ন্ত ভাব। এ ছাড়া ভিটামিন এ যুক্ত মাল্টিভিটামিন আর সাপ্লিমেন্ট যথেষ্ট কার্যকর। এএইচএ গ্লাইকোলিক কিংবা ল্যাকটিকের মতো আলফা হাইড্রোক্সি অ্যাসিডগুলো এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে চমৎকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বককোষের কার্যক্ষমতা কমতে থাকে। ফলে মৃতকোষ উৎপাদনের মাত্রা বাড়ে। এর পরতে ঢাকা পড়ে যায় তারুণ্যোজ্জ্বলতা। সে ক্ষেত্রে আলফ...
বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন
বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন। বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...
সয়াবিন মোগলাই কারি
সয়াবিন মোগলাই কারি ক্যানভাস ম্যাগাজিন প্রোটিনের উৎস হিসেবে সয়াবিন মাছ-মাংসের সমতুল্য। এর বড়ি দিয়ে কাবাব থেকে শুরু করে তরকারি পর্যন্ত রান্না করা যায়। সয়াবিনে তৈরি বিভিন্ন খাবার খেতে সুস্বাদু ও পুষ্টিকর। এর মোগলাই কারি তেমনই একটি পদ। উপকরণ: সয়াবিন নাগেটস ২৫০ গ্রাম, মাঝারি আকারের পেঁয়াজ ৩টি (বেটে নিতে হবে), রসুন ও আদাবাটা দেড় চা-চামচ করে, টমেটো পিউরি পরিমাণমতো, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া প্রয়োজনমতো, হলুদগুঁড়া দেড় চা-চামচ, দুধ পরিমাণমতো, ধনেপাতাকুচি পরিমাণমতো, লবণ স্বাদমতো, ছোট এলাচি ২টি, লবঙ্গ ৪টি, দারুচিনি আধা ইঞ্চি মাপের ১টি, তেজপাতা ২টি, সয়াবিন তেল পরিমাণমতো এবং ঘি ১ টেবিল চামচ। প্রণালি: সয়াবিনের বড়ি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিন। তাতে ঘি মেশাতে পারেন। তেল গরম হলে তাতে তেজপাতা ও গরমমসলা দিন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজবাটা দিতে হবে। এরপর টমেটো পিউরি যোগ করে ভালোমতো কষান। এবার রসুনবাটা দিয়ে আরও কষিয়ে নিন। আদাবাটা মেশান। তাতে সয়াবিনের বড়িগুলো যোগ করুন। কিছুক্ষণ নেড়ে লবণ, হলুদ ও মরিচ...





Comments
Post a Comment