বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

কলামের ল্যাপিং কোন পজিশনে দেয়া যৌক্তিক?

 

কলামের ল্যাপিং কোন পজিশনে দেয়া যৌক্তিক?

একতলা কিংবা হাইরাইজ যে কোন ধরনের ভবনেই রড টু রডের সংযোগ করাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ল্যাপিং বলা হয়।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, রডের ল্যাপিং পজিশন নিয়ে বেশির ভাগ ইঞ্জিনিয়ার বা ভবনের মালিক পক্ষ অতটা গুরুত্ব প্রদান করেন না। তাদের ধারনা, ল্যাপিং যেখানে ইচ্ছে পড়ুক সমস্যা কি? কিন্তু অগোছালোভাবে প্রদানকৃত ল্যাপিং দ্বারা আপনি নিম্নোক্ত সমস্যার মুখোমুখি হতে পারেন। যেমনঃ

ফ্লোর বীমের সাথে কলামের রডের ল্যাপিং চলে আসলে কিংবা কলামের রডের সবগুলো ল্যাপিং একই স্থানে পড়লে, রডের পজিশনগুলো ঠিক রাখাটা দূরহ হয়। আবার, এই ক্ষেত্রে কনক্রিট সঠিকভাবে ভাইব্রেটিং করাও সম্ভব হয় না এবং যার ফলে কলামে ভয়েড থাকার সম্ভবনা থেকে যায়। ভয়েড দূরীকরণে যদি মাইক্রো কনক্রিট ব্যবহার করি সেটা হবে প্রচন্ড ব্যয়বহুল।

মাঝে মাঝে ছাদ ঢালাইয়ের পরে দেখা যায়, কিছু কিছু কলামের রডের ক্ষেত্রে পর্যাপ্ত ল্যাপিং লেন্থ নেই। তখন টানা ওয়েল্ডিং করে ল্যাপিং দিতে হয়, যেটা আবার রডের টান শক্তিকে অনেকটা হ্রাস করে।

ল্যাপিং কলামের টেনশন জোন বাদ না দিয়ে প্রদান করলে স্ট্রাকচারালভাবে ভবনের ক্ষতি হয়।

যথাযথভাবে এস্টিমেট বা বিল করা সম্ভব হয়না।

কাজ চলাকালীন প্রজেক্টের সৌন্দর্য মান উভয়ই নষ্ট হয়।

দ্রুত কাজের ক্ষেত্রে রডের অপচয় রোধ করা সম্ভব হয়না।

তাই, সার্বিক বিষয়গুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং গাইড লাইন আমার অভিজ্ঞতা থেকে রডের ল্যাপিং পজিশন নিয়ে আজকে আলোচনা করবো। আর, আপনারা রডের ল্যাপিং লেন্থ বের করতে *সুতা বা 40D বা 60D বা ডিজাইনারের গাইডলাইন অনুসরন করুন।

পজিশন অনুযায়ী রডের ল্যাপিং দিতে হবে মূলত কলামের মিড জোনে। কারন, কলামের ক্ষেত্রে মিড জোনে বেন্ডিং মোমেন্ট শূণ্য।

তাই, সচারচর হিসেবে আপনি কলামের প্রতিটি ফ্লোরের উচ্চতাকে সমান চারটি ভাগে ভাগ করুন। এক্ষেত্রে, উচ্চতা হবে ঢালাইকৃত একটি ছাদের টপ থেকে, যে ছাদ পরবর্তীতে ঢালাই হবে সেই ছাদের বীমের বটম পর্যন্ত। ফ্ল্যাট প্লেট ছাদ হলে একটি ছাদের টপ টু আরেকটি ছাদের বটম পর্যন্ত উচ্চতা হিসেবে ধরতে হবে।

আমরা উদাহরন হিসেবে, ১০ ফুট উচ্চতার একটি বীম ছাদ বিবেচনা করবো, যেখানে বীমের ডেপথ ফুট। তাহলে এখানে কলামের উচ্চতা হবে ফুট। এবার ফুটকে দ্বারা ভাগ করলে ফলাফল আসবে ফুট। এবার, সবচেয়ে নিচের এবং সবচেয়ে উপরের ফুট + ফুট= ফুট হবে টেনশন জোন।

এই, টেনশন জোনে কোন প্রকার ল্যাপিং দিলে সেটা হবে স্ট্রাকচারাল ক্ষতি। ল্যাপিং দিতে হবে, মাঝের ফুটের ভিতরে।

একটি কলামে যতগুলো রড আছে তার অর্ধেক রডের ল্যাপিং এক ছাদে রেখে, বাকি অর্ধেক রড পরের ছাদে মাঝের ফুটে রাখুন। প্রতিটি ফ্লোরে, প্রতিটি কলামের প্রতিটি রড, ল্যাপিং দিতে যে অতিরিক্ত রড অপচয় হয়, সেটা থেকে রক্ষা পাবেন এবং কনক্রিটে ভয়েড আসবে না। তাছাড়া, কোন ডিপার্টমেন্ট থেকে আপনি গড় হিসেবে প্রতি ফ্লোর থেকে ল্যাপিং বিল পাবেন কিন্তু বাস্তবে ল্যাপিং অর্ধেক হচ্ছে, যেখানে আর্থিকভাবে আপনাকে লাভবান করবে। আবার, বিভিন্ন সাইজের জন্য রডের যে অপচয়গুলো আসে সেখান থেকে কিছুটা হলেও সেভিংস হবে।

রড কাটিং হিসেবের ক্ষেত্রেও সুবিধা পাবেন এবং প্রজেক্টের সৌন্দর্যও বৃদ্ধি করবে। যেমনঃ পদ্ধতিতে আপনি একটি ১২ মিটারের রড মাঝ বরাবর কাটলেই হবে এবং ধাপে ধাপে প্রতিটি ফ্লোরে রডের ল্যাপিং মাঝ বরাবর অর্ধ সংখ্যাই থাকবে।

এছাড়াও, বীম  কলামের সংযোগস্থলে ল্যাপিং আসার কোন সম্ভবনাই থাকবে না, যথাযথভাবে এস্টিমেট করতে পারবেন  এবং পুরোপুরি ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনেই ভবন বানানো সম্ভব।

আরও, কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন ডভটেইল(Dovetail)  6D করা,  নিচের রডের চেয়ে উপরের রডের ডায়া কমলে কম ডায়ার রডকে ল্যাপিং লেন্থ বিবেচনা করা, ১০ ফুটের অধিক উচ্চতার ফ্লোরের ক্ষেত্রে ল্যাপিং জোনে টি ল্যাপিং সেন্টার থেকে আরেকটি ল্যাপিং সেন্টার Lap Length*1.33 দূরত্বে রাখা, ইমিডিয়েট পাশাপাশি রডে ল্যাপিং না দেয়া ইত্যাদি।

তবে, ফুটিং থেকে এই পদ্ধতি অনুসরন না করলে পরবর্তীতে মিড জোনে ল্যাপিং কনফার্ম করাটা একটু কষ্টকর।

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা