বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

নির্মাণ কাজের পর্যায়ক্রমিক ধাপসমূহ

নির্মাণ কাজের পর্যায়ক্রমিক ধাপসমূহ!

বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়। একটিকে কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ আর অন্যটিকে সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ বলা হয়ে থাকে। এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে-

 

ক) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ

 

পর্যায় ১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন

পর্যায় ২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা

পর্যায় ৩-আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।

পর্যায় ৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া

পর্যায় ৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা

পর্যায় ৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা

পর্যায় ৭-ফাউন্ডেশন ঢালাই

পর্যায় ৮-কলাম ঢালাই

পর্যায় ৯-বীম ও ছাদ ঢালাই

পর্যায় ১০-মেঝেতে ইটের লে-আউট দেয়া

পর্যায় ১১-ইটের গাঁথুনী করা

 

খ-সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ

 

পর্যায় ১- দরজার চৌকাঠ লাগানো

পর্যায় ২- জানালার গ্রীল লাগানো

পর্যায় ৩-বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা

পর্যায় ৪-বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশ লাগানো

পর্যায় ৫- ভিতরের প্লাষ্টার করা

পর্যায় ৬- বাইরের দিকের প্লাষ্টার করা

পর্যায় ৭-কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো

পর্যায় ৮-থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো ( গ্লাস সহ)

পর্যায় ৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের টাইলস লাগানো

পর্যায় ১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)

পর্যায় ১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা মার্বেল লাগানো

পর্যায় ১২- বৈদ্যুতিক তার টানা

পর্যায় ১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের রং এর ১ম কোট দেয়া

পর্যায় ১৪- দরজার পাল্লা ফিটিং করা

পর্যায় ১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো

পর্যায় ১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো

পর্যায় ১৭-টাইলসের পয়েন্টিং করা

পর্যায় ১৮-ছাদের উপরের বাগান মাটি ভরা ও সুইমিং পুলের টাইলস লাগনো

পর্যায় ১৯-বেজমেন্ট বা ছাদের উপর পেটেন স্টোন করা

পর্যায় ২০-কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রং করা

 

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা