বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন। বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...
যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন
- Get link
- X
- Other Apps
যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন
- প্রথমে কংক্রিট কাজের আয়তন বের করতে হবে
ধরি,
দৈঘ্য=৪০ ফুট
প্রস্থ= ২০ ফুট
থিকনেস=৫ ইঞ্চি
ভিজা আয়তন =(৪০*২০*৫/১২) বা ৩৩৩.৩৩ ঘনফুট
[ইঞ্চি কে ফুটে কনর্ভাট করার জন্য ১২ দিয়ে ভাগ করতে হবে ]
- এবার ভিজা আয়তন কে ১.৫৫ দিয়ে গুণ করে ভিজা আয়তন বের করতে হবে।
শুষ্ক আয়তন =(৩৩৩.৩৩*১.৫৫) বা ৫১৬.৬৬ ঘনফুট
- এখন কংক্রিট মিশ্রণের অনুপাতের যোগফল বের করতে হবে।
ধরি,
অনুপাত =১:২:৪
যোগফল=(১+২+৪)বা ৭
- সর্বশেষে শুষ্ক আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল কে নির্দিষ্ট আনুপাতিক সং খ্যা দিয়ে গুণ করে মালামাল এর পরিমাণ নির্ণয় করতে হবে।
সিমেন্ট =(৫১৬.৬৬÷৭)*১*.৮০= ৫৯.০৪ ~৬০ ব্যাগ
বালি = (৫১৬.৬৬÷৭)*২=১৪৭.৬২ সিএফটি
খোয়া=(৫১৬.৬৬÷৭)*৪=২৯৬.২৩ সিএফটি
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment