বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

করোনা মোকাবেলায় ঘরেই তৈরি করুন হ্যান্ডওয়াশ

করোনা মোকাবেলায় ঘরেই তৈরি করুন হ্যান্ডওয়াশ

করোনা মোকাবেলায় ঘরেই তৈরি করুন হ্যান্ডওয়াশ, ছবি সংগৃহীত
সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। তবে এই রোগের কোনো টিকা বা প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি।

এই রোগ থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে দুই হাত ধোয়া। করোনা ঠেকাতে হাত ধোয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা-হু।

আর করোনাভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক পরে থাকতে বলছেন চিকিৎসকরা। পাশাপাশি ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

হ্যান্ড স্যানিটাইজার সাধারণত আমরা বাজার থেকে কিনে থাকি, তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে হাত ধুতে বলছেন চিকিত্সকরা। কারণ ধুয়ে ফেললেই ভাইরাস নষ্ট হয়ে যায়। এর জন্য খুব শক্তিশলী কোনো জীবাণুনাশক লাগবে না। শুধু সাবান দিয়ে ধুলেই হবে। এ ছাড়া ব্যবহার করা যেতে পারে হ্যান্ড স্যানিটাইজার।

ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কীভাবে তৈরি করবেন


চায়ের কাপে দুই-তৃতীয়াংশ রাবিং অ্যালকোহল, একটি কাপে এক-তৃতীয়াংশ অ্যালোভেরা জেল, ৮-১০ রোজ ব্যবহার হয় এমন তেল, এ ছাড়া নেয়া যেতে পারে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা ভ্যানিলার তেল।
এসব উপকরণ একটি পাত্রে মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এর পর ঢেলে রাখুন বোতলে। বোতল থেকে নিয়ে ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: জিনিউজ

আরো পড়ুনঃ বাড়িতে তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা