বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

বাড়িতে তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার


বাড়িতে তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার


Daily Janakantha

প্রকাশিত : ১৮ মার্চ ২০২০





বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের সঙ্কট তৈরি হয়। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে মূল্যবান এই জিনিসটির দাম বাড়িয়ে দেন। যদিও এর বিকল্প অনেক কিছু ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করা যায়, কিন্তু জনমনে বিষয়টি নিয়ে আতঙ্ক কমেনি। চলুন জেনে নিই বাড়িতেই কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। তৈরি হ্যান্ড স্যানিটাইজারগুলো শুষ্ক এবং ঠাণ্ডা জায়গায় রাখলে বছর দুয়েক কার্যকর থাকবে।

হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরির পদ্ধতি

উপকরণ

ক) আইসোপ্রোপাইল অ্যালকোহল (স্যানিটাইজারের মিশ্রণটিতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকতে হবে, বেশি অ্যালকোহল ব্যবহার করাও ক্ষতিকর)
খ) অ্যালোভেরা জেল
গ) টি ট্রি অয়েল

পদ্ধতি

৩ ভাগ আইসোপ্রোপাইল অ্যালকোহল, ১ ভাগ অ্যালোভেরা জেলে মিশ্রিত করুন। খ) তাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিন। গ) ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে ব্যবহার করুন।
হ্যান্ড স্যানিটাইজার স্প্রে (WHO দ্বারা প্রস্তাবিত)

উপকরণ

ক) আইসোপ্রোপাইল অ্যালকোহল
খ) গ্লিসারল
গ) হাইড্রোজেন পারঅক্সাইড
ঘ) ডিস্টিল ওয়াটার
ঙ) স্প্রে বোতল

পদ্ধতি

২ টেবিল চামচ গ্লিসারলের সঙ্গে অ্যালকোহলটি মিশ্রিত করুন। এরপর তাতে ১ টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড মেশান এবং ডিস্টিল ওয়াটার বা ফোটানো পানি দিন, ঠাণ্ডা করে দেবেন। এরপর, মিশ্রণটি স্প্রে বোতলের মধ্যে ঢালুন।
যেভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন-

ঘন ঘন এবং ভালো করে হাত ধোবেন।

দোকান থেকে কেনা হ্যান্ড স্যানিটাইজারে ৬০ শতাংশের বেশি অ্যালকোহল রয়েছে কি না তা নিশ্চিত করুন।

হ্যান্ড স্যানিটাইজার প্রয়োগ করার আগে আপনার হাত শুকিয়ে নিন।

যা করবেন না

চিটচিটে বা নোংরা হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন না।

হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড স্যানাইটাইজারের পাশাপাশি বেবি ওয়াইপসও সমান কাজ করবে, এটা আশা করবেন না।

হাত না ধুয়ে আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।

৬০ শতাংশ অ্যালকোহলের বেশি ব্যবহার করবেন না। ১০০ শতাংশ অ্যালকোহল ব্যবহার করলে অ্যালকোহল খুব দ্রুত বাষ্প হয়ে যায়। তখন এটি আপনার ত্বকে খুব দ্রুত শুকিয়ে যাবে এবং জ্বালা-পোড়ায় পরিণত হবে।

আরো পড়ুনঃ  করোনা মোকাবেলায় ঘরেই তৈরি করুন হ্যান্ডওয়াশ

Comments

Popular posts from this blog

সয়াবিন মোগলাই কারি

এইজলেস বিউটি A টু Z

ভারতের মুসলিমদের আশ্রয় দিক বাংলাদেশ-পাকিস্তান : তসলিমা