Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ফ্রাই জুসি রুপচাঁদা

Image
  ফ্রাই জুসি রুপচাঁদা উপকরণ রুপচাঁদা একটি (বড় সাইজের), লেবুর রস ১ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ময়দা পরিমাণমতো, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, লাল মরিচগুঁড়া আধা চা-চামচ, ভাজার জন্য তেল। মাখন ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ। প্রণালি মাছের সঙ্গে স্বাদমতো লবণ, লেবুর রস, গোলমরিচগুঁড়া, আদা-রসুনবাটা, লাল মরিচগুঁড়া ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিন। মেরিনেট করা মাছের ওপর সামান্য ময়দা মাখিয়ে বাদামি করে ভেজে তুলুন। এবার অন্য প্যানে মাখন গরম করে টমেটো সস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে নিন। এবার ভাজা মাছ দিয়ে এপিঠ-ওপিঠ করে মাছের গায়ে সস লাগিয়ে নামিয়ে নিন।  

ছুটির দিনে কত্ত মজা

Image
ছুটির দিনে কত্ত মজা নীরব মাহমুদ   প্রথম আলো     ছুটির দিনটা হাসি–আড্ডায় কেটে যেতে পারে পরিবারের সঙ্গে। ছবি: অধুনা বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছুটির দিন নিয়ে চিন্তিত ছিলেন! ভাবতেন, কীভাবে কাটাবেন দিনটি! কিন্তু আমাদের এমন হয় না। ছুটির দিনের অপেক্ষায় থাকি আমরা। কর্মদিবসের ব্যস্ততায় দম ফেলার অবসর কোথায়! সময়ের অভাবে পরিবার-প্রিয়জনদের সঙ্গে তৈরি হয় দূরত্ব। আহত হয় নাগরিক মন। ছুটির দিনে সেই ক্ষত পরিচর্যার সুযোগ পাই। কীভাবে আপনার সাপ্তাহিক ছুটির দিনটি আরেকটু আনন্দময় হয়ে উঠতে পারে, সেটা নিয়ে ভেবেছি আমরা। পরিবারের সঙ্গে সপ্তাহ শেষ হওয়ার আগেই ভেবে রাখুন কীভাবে কাটাতে চান দিনটি। পরিকল্পনা করুন। কেউ কেউ বাসায় থাকতে পছন্দ করেন। সে ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। সবাই মিলে সিনেমা দেখতে পারেন। রান্না করতে পারেন প্রিয় কোনো খাবার। পুরোনো দিনের গল্প করুন। ঘরোয়া আড্ডায় নিজেদের নতুন করে আবিষ্কার করুন। দৈনন্দিন ব্যস্ততায় আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাতে ধুলো জমে যা...

হাদিসের শিক্ষা

Image
হাদিসের শিক্ষা Kalerkantho Desk বাহন সামনে বেঁধে নামাজ পড়া ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাঁর উটনিকে সামনে রেখে নামাজ আদায় করতেন। [বর্ণনাকারী নাফি (রহ.) বলেন] আমি [আবদুল্লাহ ইবনে উমার (রা.) কে] জিজ্ঞেস করলাম, যখন বাহন নড়াচড়া করত তখন (তিনি কী করতেন?)। তিনি বলেন, তিনি তখন হাওদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন, আর তার শেষাংশের দিকে নামাজ আদায় করতেন। [নাফি (রহ.) বলেন] ইবনে উমার (রা.)-ও তা করতেন। (বুখারি, হাদিস : ৫০৭)   নামাজের সামনে দিয়ে অতিক্রম করা বুসর ইবনে সাঈদ (রহ.) থেকে বর্ণিত, জায়দ ইবনে খালিদ (রা.) তাঁকে আবু জুহায়ম (রা.)-এর কাছে পাঠালেন, যেন তিনি তাঁকে জিজ্ঞেস করেন যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি আল্লাহর রাসুল (সা.) থেকে কী শুনেছেন। তখন আবু জুহায়ম (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানত এটা কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। (বুখারি, হাদিস : ৫১০)   কাউকে সামনে রেখে নামাজ পড়া আয়েশা (রা.) বলেন, নবী (সা.)...

ব্যবসা যেভাবে ইবাদতে পরিণত হয়

Image
ব্যবসা যেভাবে ইবাদতে পরিণত হয় ড. আবু সালেহ মুহাম্মদ তোহা    Kalerkantho Desk ব্যবসা-বাণিজ্য জীবিকা উপার্জনের একটি অন্যতম মাধ্যম। ব্যবসার মাধ্যমেই মূলত একজনের পণ্যসামগ্রী অন্যের কাছে পৌঁছে এবং মানুষের প্রয়োজন পুরো হয়। সমাজের একটি বড় অংশ ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। ইসলামের নির্দেশনা অনুযায়ী সততা ও আমানতদারির সঙ্গে মানুষের কল্যাণকামী হয়ে ব্যবসা পরিচালনা করতে পারলে সন্দেহাতীতভাবে ব্যবসাও ইবাদতে পরিণত হবে, ইনশাআল্লাহ।   ১. সততা ও আমানতদারি : ব্যবসায় সততা ও আমানতদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ীদের মধ্যে সততা ও আমানতদারি থাকলে বাজার অশান্ত হবে না, কৃত্রিম সংকট তৈরি হবে না এবং ক্রেতাও প্রতারিত হবে না। সবাই তৃপ্তি ও বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করতে পারবে। অন্যদিকে ব্যবসায়ীদের উপার্জন শতভাগ হালাল ও বরকতময় হবে এবং পরকালে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে দাঁড়ানোর সুযোগ হবে। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি, হাদিস : ...

করোনা থেকে সেরে ওঠার পর যা করতে হবে

Image
  করোনা থেকে সেরে ওঠার পর যা করতে হবে Kalerkantho Desk  আপাতত সুস্থ হওয়া কভিড রোগীরাও নানা লক্ষণ নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন কভিড-১৯ পজিটিভ রোগীরা আক্রান্ত হওয়ার বেশ কিছুদিন পর নেগেটিভ হলেও মিলছে না নিষ্কৃতি। আপাতত সুস্থ হওয়া রোগীদের দেখা দিচ্ছে নানা শারীরিক উপসর্গ। কভিড-পরবর্তী শারীরিক নানা জটিলতা ও করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন মার্কস মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জুলহাস উদ্দিন জ্বর কিছু রোগী করোনা জয়ের পরও কিছুদিন ধরে জ্বরে ভুগতে পারেন, যদিও সেটি সাধারণত স্বল্পমাত্রার হয়ে থাকে। জ্বর পরিমাপ করলে হয়তো থার্মোমিটারে আসবে না; কিন্তু গায়ে জ্বর জ্বর অনুভব হতে পারে। এ ধরনের উপসর্গ থাকলে যা করতে হবে তা হলো : ► কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ► শরীর ও মাথা ব্যথা থাকলে প্যারাসিটামলজাতীয় ওষুধ একটি করে দিনে তিনবার সেবন করতে পারেন। ► জ্বর না কমলে টাইফয়েড, ইউটিআই বা প্রস্রাবের প্রদাহ হয়েছে কি না পরীক্ষা করুন। ► প্রচুর পরিমাণে পানি পান করুন। ► দেহে মোটেই ঘাম জমতে দেবেন না। ► ব্যবহার করা জামাকাপড়, বিছানাপত্র ইত্যাদি নিয়...

গ্যাসের ব্যথা, না হার্টের

Image
গ্যাসের ব্যথা, না হার্টের অধ্যাপক এস এম মোস্তফা জামান, হৃদরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়   Kalerkantho Desk     হঠাৎ বুকে ব্যথার সমস্যা অনেকেরই দেখা যায়। কিন্তু সেটি কি হার্টের সমস্যা, নাকি গ্যাসের কারণে, তা বুঝতে পারে না অনেকেই। এমন হলে প্রথমে ব্যথার ধরন বুঝতে এবং সতর্কতার সঙ্গে চিকিৎসা নিতে হবে। হার্টের ব্যথার লক্ষণ কিছু উপসর্গ আছে, যা হলে মনে করতে হবে হার্টের কোনো সমস্যার কারণে তা হচ্ছে এবং রোগী হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে। যেমন— ► হার্টের সমস্যার কারণে ব্যথা হলে তা বুকের একেবারে মাঝখানে চাপ ধরা ব্যথা বা বুকের মধ্যে কিছু চেপে আছে এমনটি মনে হবে। ► হাঁটলে বা সিঁড়ি ভাঙলে বুকের এই চাপ ধরা ভাব বেড়ে যাবে। ► ব্যথা ধীরে ধীরে চোয়াল, ঘাড় বা পিঠের দিকে চলে যেতে পারে। একে বলে অ্যানজাইনাল পেইন। ► শরীর প্রচণ্ড ঘেমে যাবে। ► কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। ► মুখের রং ফ্যাকাসে বা কালচে হয়ে যেতে পারে। ► ক্রমান্বয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে আসবে। ► এ ধরনের ব্যথা ২০ থেকে ২৫ মিনিটের মতো স্থায়ী হতে পারে। করণীয় ► এ রকম মনে হলে সঙ্গে সঙ্গে চা...

বেশি জল খাওয়ার বিপদ!

Image
বেশি জল খাওয়ার বিপদ! যদি সারাক্ষণই জল খেতে থাকেন, সেটাও কিন্তু ভাল নয়। Copyright: Sananda  জলই জীবন, এ কথা তো জ্ঞান হওয়া ইস্তকই শুনে আসছি আমরা। রোজ আটগ্লাস জল খাওয়া মাস্ট, একটু বড় হওয়ার পর থেকে সে কথাও জানি। শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়া, পাচনশক্তি ভাল রাখা, ওজনের খেয়াল রাখা, এমনকী, ত্বক-চুলের জেল্লা বজায় রাখতেও সিদ্ধহস্ত জল। কিন্তু তা বলে যদি সারাক্ষণই জল খেতে থাকেন, সেটাও কিন্তু ভাল নয়। অতিরিক্ত জল খেলে কী কী বিপদ হতে পারে? গবেষণা বলছে, বেশি জল শরীরের সোডিয়াম লেভেল নামিয়ে দিতে পারে। তার ফলে বমি-বমি ভাব, ক্র্যাম্প, ক্লান্তিবোধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। কিডনির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে বেশি জল খেলে। কিডনি সেই জল শরীর থেকে বের করতে পারে না। ফলে কোষের মধ্যে জল ঢুকে গিয়ে কোষ ফুলে ওঠে। অনেকসময় এই সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।  জল বেশি খেলে মানুষ বেশি ঘামেন, এমনও দেখা গিয়েছে। ঘুমনোর আগে বেশি জল খেলে বার বার উঠতে হয় রাতে। ফলে ঘুমে ব্যাঘাত ঘটে অনেকেরই। তাই, দিনে আটগ্লাস জল অবশ্যই খান। কিন্তু অতিরিক্ত জল খাবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে!  

কিটোজেনিক ডায়েটের সাতপাঁচ

Image
কিটোজেনিক ডায়েটের সাতপাঁচ কার্বোহাইড্রেট নয়! শুধুমাত্র ফ্যাটকে রোজকার ডায়েটে সঙ্গী করেই নিয়ন্ত্রণে রাখুন ওজন। মানে যাকে বলে, ফ্যাট দিয়েই ফ্যাট বধ! কিটোজেনিক ডায়েটের ব্যাপারে জানাচ্ছেন নিউট্রশনিস্ট হেনা নাফিস। Copyright: Sananda  আজকাল খাদ্যসচেতন মানুষের মুখে মুখে একটা শব্দবন্ধ বেশ জনপ্রিয় হয়েছে! তা হল ‘ কিটোজেনিক ডায়েট ’ । সেলেব থেকে সাধারণ মানুষ , কোমরের মাপ ইঞ্চিখানেক কমানোর জন্য অনেকেই ঝুঁকছেন এই ডায়েটের দিকে। শুধু ওজনই নয় , টাইপ টু ডায়াবিটিসের প্রকোপও অনেকটাই কমাতে সক্ষম এই ডায়েট। কিটো ডায়েট আসলে এক ধরনের হাই-ফ্যাট লো-কার্ব ডায়েট। ডায়েট প্ল্যানের প্রায় ৮০ শতাংশ জুড়েই থাকে ফ্যাটযুক্ত উপকরণ , ১৫ শতাংশ প্রোটিন আর কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত ক্যালরির পরিমাণ ৫ শতাংশ। শরীরের প্রাথমিক জ্বালানির উৎস ধরা হয় কার্বোহাইড্রেটকে। সেই কার্বোহাইড্রেটের পরিমাণ যদি নিয়ন্ত্রিত করা যায় , তাহলে শরীর এনার্জি উৎপাদনের জন্য সঞ্চিত ফ্যাটের দিকে ঝুঁকবে। এই প্রক্রিয়াকে কিটোসিস বলে। কিটোসিসের ফলে খিদে পায় কম। আবার কিছু খেলেও তা অনেকক্ষণ পেটে থাকে। ফ্যাট-ফ্রি ফুড খেলে এতক্ষণ ধরে খিদে দমিয়ে রাখ...

কোমরে ব্যথায় কি ব্যায়াম কাজে লাগে?

Image
  কোমরে ব্যথায় কি ব্যায়াম কাজে লাগে? এক্সারসাইজ কতটা কাজে দেয় কোমরে ব্যথার সমস্যায়:  Copyright: Sananda  খুব বেশি ব্যথার সময় ব্যায়াম করা সম্ভব নয়। যখনই ব্যথা একটু কমে আসতে থাকবে, তখন ব্যায়াম করা যেতে পারে। এতে উপকারও পাওয়া যাবে। এবং একথা জেনে রাখা ভাল, যে কোমরে ব্যথার ক্ষেত্রে অবশ্যই ব্যায়ামের গুরুত্ব রয়েছে। এ সময় ব্যায়াম করলে কাজে দেবে। একটু সময় অতিক্রান্ত হলে কোমরে হালকা গরম সেঁক দেওয়া যেতে পারে। এগুলো নিশ্চয়ই করা যায়। বিশেষজ্ঞর তাই মত। সাধারণত খুব বেশি রকমের ব্যথা হলে পাঁচ থেকে সাত দিন পর স্বাভাবিক জীবনযাপনে ফেরা যায়। ব্যয়াম করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। এ পদ্ধতি অনুসরণ করলে সাধারণ কারণে হওয়া কোমর ব্যথা অনেকটাই কমে। ১০ সেকেন্ডেই বাজিমাত চিত হয়ে শুয়ে হাত দুটো শরীরের দু’পাশে রেখে পা-দু’টি সোজা করে শুতে হবে। হাঁটু ভাঁজ না করে একটি পা উপরের দিকে তুলুন যতটা পারবেন। ১০ সেকেন্ড এভাবে থেকে ১০ পর্যন্ত গুনুন। অন্য পা-টি নিয়েও একই রকম করুন একই ভাবে। পরবর্তী পদক্ষেপ হল, দু’টি পা একসঙ্গে তোলা। এবার এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁট...

স্মার্ট ওয়র্কআউট টিপস

Image
স্মার্ট ওয়র্কআউট টিপস ওজন কমানোর জন্য প্রচুর পরিশ্রম নয়, বরং বেছে নিন স্মার্ট ওয়র্কআউট প্ল্যান। এতে সমস্ত শরীর থেকে ফ্যাট ঝরানো অনেক সহজ হবে। জানাচ্ছেন ফিটনেস ও লাইফস্টাইল এক্সপার্ট নওয়াজ় মোদী সিংহানিয়া। Copyright: Sananda  Date : Thursday, July 02 , 2020 মেদহীন , ছিপছিপে চেহারা পেতে এক্সারসাইজ়ের বিকল্প নেই । কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় প্রচুর ঘাম ঝরানোর পরও কাঙ্ক্ষিত ফল অধরাই থেকে যাচ্ছে । আসলে বেশি পরিশ্রম মানেই বেশি লাভ — এ ধারণা কিন্তু একেবারেই ভুল । বরং এতে হিতে বিপরীত হতে পারে । তাই পরিশ্রমের নিরিখে নয় , ওয়র্কআউট প্ল্যান করুন বুদ্ধি করে । আপনার উদ্দেশ্য যদি ফ্যাট ঝরানো এবং ইঞ্চি কমানো হয় তাহলে অন্তত ৩৫ থেকে ৪০ মিনিট কার্ডিওভাস্কুলার ওর্য়কআউট করুন । হাঁটা , অ্যারোবিক্স , সাঁতার , জগিং , স্কিপিং , সিঁড়ি বেয়ে ওঠানামা এই সবই কার্ডিওভাস্কুলার ওয়র্কআউটের আওতায় পড়ে । তবে আমাদের শরীর এমনভাবে তৈরি যে ওয়র্কআউটের প্রথম ২০ মিনিট শরীর জ্বালানি হিসেবে ফ্যাট ব্যবহার করে না । তাই ফ্যাট কমাতে চাইলে কতক্ষণ ওয়র্কআউট করছেন তা খেয়াল রাখুন ।   মেদ কমানোর জন্য একটানা ব্যা...

গর্ভাবস্থায় হঠাৎ কোনো খাবারে তীব্র আসক্তি

Image
গর্ভাবস্থায় হঠাৎ কোনো খাবারে তীব্র আসক্তি ডা. শামীমা ইয়াসমিন আপডেট: ৩০ জুলাই ২০২০ প্রথম আলো     নিয়মিত ও নির্দিষ্ট সময় পরপর খাবার খান। বেশি খিদে লাগতে দেবেন না। পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর নাশতা, ফলমূল, দুধ খাবেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর অনেকেরই নানা ধরনের খাবারের প্রতি তীব্র আসক্তি তৈরি হয়। যিনি আগে মিষ্টি পছন্দ করতেন না, তাঁকে এ সময় দেখা যায় মিষ্টিজাতীয় খাবার খেয়ে সাবাড় করে ফেলতে। কেউ ঝাল-মসলাদার খাবারে আসক্ত হন, কেউবা ফাস্ট ফুডের জন্য পাগল হয়ে ওঠেন। কেউ আবার সারা দিন টক খেতে থাকেন। গর্ভাবস্থায় হঠাৎ নির্দিষ্ট কিছু খাবারের ...

ক্যামেরাটা থাক ভালো

Image
ক্যামেরাটা থাক ভালো আবরার ফাহিম চৌধুরী আপডেট: ১৯ আগস্ট ২০২০,  প্রথম আলো       নিয়মিত ক্যামেরার যত্ন নিন এই সময়ে। ছবি: প্রথম আলো করোনা পরিস্থিতির কারণে মোটামুটি অনেকেই বাসায় শুয়ে-বসে সময় কাটাচ্ছি। বাইরে তেমন একটা বের হওয়া হচ্ছে না। শখের বা কাজের ক্যামেরাটাও সম্ভবত তুলে রাখা। বাইরে বেরিয়ে ছবি তোলা আপাতত বন্ধ অনেকেরই। যাঁরা অপেক্ষাকৃত নতুন ক্যামেরা ব্যবহারকারী বা শখের আলোকচিত্রী, তাঁরা হয়তো অনেক বিষয়ে জানি না, ক্যামেরার জন্য এই মৌসুমটা একেবারে ভালো নয়। সোজা বাংলায় আমরা যাকে বলি ‘ভ্যাপসা’ আবহাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যধিক পরিমাণে বেশি। তার ওপর দেশের মোটামুটি সব জায়গায়ই কমবেশি বৃষ্টি লেগেই আছে। একটানা ঘরে থেকে আপনার ক্যামেরার তাই নানা সমস্যা হতে পারে এখন। এখন কী করি বৃষ্টির দিনে ক্যামেরা বা লেন্স অরক্ষিত রাখলে ছত্রাক বা ফাঙ্গাস পড়ার আশঙ্কা থাকে প্রবল। অরক্ষিত বলতে সিন্দুকে রাখার কথা বলছি না, বেশির ভাগ সময় বদ্ধ জায়গায় রাখার জন্যই এতে ছত্রাকের আক্রমণ হয়। আবদ্ধ বা স্যাঁতসেঁতে জায়গায় ক্যামেরা রাখা ঠিক নয়। ছত্রাকের সমস্যায় পড়েননি এ রকম আলোকচিত্রী খ...

ডায়াবেটিস রোগীদের ব্যায়াম

Image
ডায়াবেটিস রোগীদের ব্যায়াম ডা. শাহজাদা সেলিম প্রথম আলো     রোজ নির্দিষ্ট সময়ে ব্যয়াম করুন। কোনো দিনই যেন বাদ না পড়ে। এক দিন হঠাৎ করে অনেক বেশি সময় ব্যায়াম করবেন না। প্রতীকী ছবি ডায়াবেটিসের রোগীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। আবার তাঁরা আক্রান্ত হলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকিও অপেক্ষাকৃত বেশি। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাঁদের ঝুঁকি অন্য ডায়াবেটিস রোগীদের চেয়ে বেশি। তাই এ সময় এই রোগীদের খুবই সাবধানে থাকতে হবে। বাইরে যাওয়া যতটা সম্ভব এড়াতে হবে। এদিকে বাইরে যাওয়া বন্ধ থাকায় ব্যায়ামও প্রায় বন্ধ। এতে আবার ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এই সমস্যার সমাধান হিসেবে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো ...

করোনার এই সময়ে শিশুর টিকা

Image
করোনার এই সময়ে শিশুর টিকা ডা. আবু সাঈদ প্রথম আলো     করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন ঘরে থাকছেন বেশির ভাগ মানুষ। কিন্তু এই অবরুদ্ধ সময়ের মধ্যেই পেরিয়ে যাচ্ছে অনেক শিশুর টিকা দেওয়ার নির্ধারিত সময়। এতে বাবা–মায়েরা উদ্বিগ্ন রয়েছেন। বিশেষ করে নবজাতক শিশুদের ক্ষেত্রে দুশ্চিন্তা বেশি। কারণ, তাদের টিকা এখনো শুরুই করা যায়নি। শিশুর জীবনের প্রথম টিকাটি হলো বিসিজি বা যক্ষ্মার টিকা। জন্মের ১৪ দিনের মধ্যে এই টিকা দেওয়ার কথা। তা না হলে অন্তত দেড় মাস বয়সে। তবে নবজাতকের টিকা যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই ভালো। আমাদের দেশে দেড় মাস থেকে ১৫ মাস পর্যন্ত মোট পাঁচবার টিকাকেন্দ্রে যেতে হ...

কাঁধের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা

Image
কাঁধের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা এহসানুর রহমান প্রথম আলো     ফ্রোজেন সোল্ডার এক্সারসাইজ। ছবি: সংগৃহীত কাঁধের অস্থিসন্ধি মানবদেহের একটি অত্যন্ত জটিল অস্থিসন্ধি। প্রতিদিন একই রকম কাজ বারবার করাতে কাঁধের মাংসপেশিতে ব্যথা হয়। শোল্ডার জয়েন্ট বা কাঁধের অস্থিসন্ধির দুটি গুরুত্বপূর্ণ রোগ হলো ফ্রোজেন শোল্ডার ও সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। ড. অমর রঙ্গন ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করেন, কাঁধের সমস্যাজনিত কারণ নিয়ে প্রতিবছর ইংল্যান্ডে মোট রোগীর ২ দশমিক ৪ শতাংশ এবং আমেরিকায় বছরে প্রায় ৪৫ লাখ মানুষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। ...