Posts

বাড়ির নির্মাণে কত টুকু- রড, সিমেন্ট এবং ইটের প্রয়োজন

  বাড়ির নির্মাণে কত টুকু- রড , সিমেন্ট এবং ইটের প্রয়োজন। সবারই স্বপ্ন থাকে মনের মত একটি সুন্দর বাড়ি করার। কিন্তু বাড়ি তৈরি করতে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণের দরকার হয়। কিন্তু আপনি জানেন কি … বাড়ি তৈরিতে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। নিন্মে লেখায় দেওয়া হিসাবটি জেনে রাখুন।   বাড়ি নির্মাণে কতটুকু- রড , সিমেন্ট , ইটের প্রয়োজন। ✓ ১০ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ✓ ০৫ ” ওয়াল গাথুনীতে প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ✓ গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। ✓ নিচের ছলিং এ প্রতি ০১ ’ ( স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ✓ ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থা ৎ ঘনফুট। ✓ এসএফটি অর্থা ৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ✓ ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০ ” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।   ✓ ১ ঘনমিটার ইটের গাথুনীর ও...

ডায়াবেটিস রোগীদের ব্যায়াম

Image
ডায়াবেটিস রোগীদের ব্যায়াম ডা. শাহজাদা সেলিম প্রথম আলো     রোজ নির্দিষ্ট সময়ে ব্যয়াম করুন। কোনো দিনই যেন বাদ না পড়ে। এক দিন হঠাৎ করে অনেক বেশি সময় ব্যায়াম করবেন না। প্রতীকী ছবি ডায়াবেটিসের রোগীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। আবার তাঁরা আক্রান্ত হলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকিও অপেক্ষাকৃত বেশি। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাঁদের ঝুঁকি অন্য ডায়াবেটিস রোগীদের চেয়ে বেশি। তাই এ সময় এই রোগীদের খুবই সাবধানে থাকতে হবে। বাইরে যাওয়া যতটা সম্ভব এড়াতে হবে। এদিকে বাইরে যাওয়া বন্ধ থাকায় ব্যায়ামও প্রায় বন্ধ। এতে আবার ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এই সমস্যার সমাধান হিসেবে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো ...

করোনার এই সময়ে শিশুর টিকা

Image
করোনার এই সময়ে শিশুর টিকা ডা. আবু সাঈদ প্রথম আলো     করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন ঘরে থাকছেন বেশির ভাগ মানুষ। কিন্তু এই অবরুদ্ধ সময়ের মধ্যেই পেরিয়ে যাচ্ছে অনেক শিশুর টিকা দেওয়ার নির্ধারিত সময়। এতে বাবা–মায়েরা উদ্বিগ্ন রয়েছেন। বিশেষ করে নবজাতক শিশুদের ক্ষেত্রে দুশ্চিন্তা বেশি। কারণ, তাদের টিকা এখনো শুরুই করা যায়নি। শিশুর জীবনের প্রথম টিকাটি হলো বিসিজি বা যক্ষ্মার টিকা। জন্মের ১৪ দিনের মধ্যে এই টিকা দেওয়ার কথা। তা না হলে অন্তত দেড় মাস বয়সে। তবে নবজাতকের টিকা যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই ভালো। আমাদের দেশে দেড় মাস থেকে ১৫ মাস পর্যন্ত মোট পাঁচবার টিকাকেন্দ্রে যেতে হ...

কাঁধের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা

Image
কাঁধের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা এহসানুর রহমান প্রথম আলো     ফ্রোজেন সোল্ডার এক্সারসাইজ। ছবি: সংগৃহীত কাঁধের অস্থিসন্ধি মানবদেহের একটি অত্যন্ত জটিল অস্থিসন্ধি। প্রতিদিন একই রকম কাজ বারবার করাতে কাঁধের মাংসপেশিতে ব্যথা হয়। শোল্ডার জয়েন্ট বা কাঁধের অস্থিসন্ধির দুটি গুরুত্বপূর্ণ রোগ হলো ফ্রোজেন শোল্ডার ও সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। ড. অমর রঙ্গন ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করেন, কাঁধের সমস্যাজনিত কারণ নিয়ে প্রতিবছর ইংল্যান্ডে মোট রোগীর ২ দশমিক ৪ শতাংশ এবং আমেরিকায় বছরে প্রায় ৪৫ লাখ মানুষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। ...

এ সময় প্রসূতির সেবা

Image
এ সময় প্রসূতির সেবা ডা. ফারজানা শারমিন     ফাইল ছবি করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে চাইলেই প্রসবকালীন স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাওয়া যাচ্ছে না। কারণ, অন্তঃসত্ত্বা নারীরা সংক্রমণের বিশেষ ঝুঁকিতে থাকেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনএইচএস) এবং রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির কিছু নির্দেশনা রয়েছে। এগুলো মেনে চললে সহজেই ঝুঁকি এড়ানো সম্ভব। কয়বার চেকআপ করাবেন স্বাভাবিক সময়ে অন্তঃসত্ত্বা নারীদের প্রসবকালীন অন্তত চারবার চেকআপ করানোর কথা। তবে করোনার এ সময় দুবার গেলেই চলবে। প্রথমবার ২০ সপ্তাহের মধ্যে, আর দ্বিতীয়বার ৩৬ সপ্তাহের মধ্যে।   যেসব সতর্কতা অবলম্বন করবেন * অন্তঃসত...

প্রতিবেশী করোনা হলে...

Image
প্রতিবেশী করোনা হলে... অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলো প্রতীকী ছবি। প্রতিবেশীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন। মনে জাগছে নানা প্রশ্ন। এ ক্ষেত্রে প্রথম কথা হলো, অকারণে আতঙ্কগ্রস্ত হওয়া চলবে না। আরও কিছু বিষয়ে সচেতন থাকলে করোনার সংক্রমণ সহজেই এড়ানো যায়। ১. করোনা রোগী থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। তাই পাড়ায়, গলিতে, ওপরতলা বা নিচতলায় কিংবা পাশের বাড়ি বা ফ্ল্যাটে করোনা রোগী থাকলে শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো রোগী ও তাঁর পরিবারের সঙ্গে মানবিক আচরণ করা, তাঁদের বিপদে সামাজিক দূরত্ব বজায় রেখে এগিয়ে আসা। একই সঙ্গে পাড়ার বা অ্যাপার্টেমেন্টের অন্যরা যেন সুরক্ষিত থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ২. টেলিফোনে বা ইন্টারকমে আক্রান্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন। রোগীকে একটি নির্দিষ্ট ঘরে কীভাবে আইসোলেশনে থাকতে হবে, সে বিষয়ে সঠিক তথ...

গাছের জন্য ঘরের সার

Image
গাছের জন্য ঘরের সার রয়া মুনতাসীর প্রথম আলো     কিছু উপাদান মিশিয়ে মাটির উর্বরতা বাড়ানো যায়। কৃতজ্ঞতা: রেবেকা সুলতানা বাড়িতেই তৈরি হচ্ছে এখন সবকিছু। প্রতিদিনকার চাহিদা মেটাতে চার দেয়ালের ভেতরেই চলছে কর্মযজ্ঞ। তবে কিছুটা বিপদে পড়েছেন গাছপ্রেমী মানুষেরা। গাছের প্রয়োজনীয় সার, ভিটামিন কিনতে হলে এখন ঘুরতে হয় অনেকটাই। বাড়ির কাছের ছোট নার্সারিগুলো বন্ধ হয়ে আছে। সার তৈরির কারখানাও কিন্তু চাইলে ঘরেই করে ফেলতে পারেন। আমরা পুষ্টি পাচ্ছি, এমন অনেক উপকরণ থেকে গাছও সহজে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম, সালফার, পটাশিয়াম ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি পেয়ে...

করোনাকালে শিশুর বিকাশে বাবা–মা যা করতে পারেন

Image
করোনাকালে শিশুর বিকাশে বাবা–মা যা করতে পারেন শামীমা সিরাজী প্রথম আলো     বাবা–মায়েরা শিশুর সঙ্গে গল্পের ছলে নানা খেলা শেখাতে পারেন। করোনাভাইরাসের এই দুর্যোগে আমরা যদি শুধু নেতিবাচক চিন্তা করি, তাহলে চরম হতাশায় ডুবে যাব। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। দেখা দিবে নানা শারীরিক ও মানসিক সমস্যা। পরিবারের বড়রা ভেঙে পড়লে শিশুদের কী হবে? বরং শিশুদের নিয়ে এই সময়টা কত ভালোভাবে পাড়ি দেওয়া যায়, সেই চেষ্টাই বাবা–মাকে করতে হবে। বলা হয়ে থাকে, গর্ভের সময় থেকে প্রথম ৫ বছরের মধ্যে শিশুর বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ওপর ভিত্তি করেই শিশুর পরবর্তী জীবনটা গড়ে ওঠে। ত...

স্বাদের কাছে কোনো কিছুই ফেলনা নয়

Image
স্বাদের কাছে কোনো কিছুই ফেলনা নয় রজত কান্তি রায় প্রথম আলো     সাধারণ উপকরণ দিয়েই তরকারিতে আনা যাবে অসাধারণ স্বাদ। ছবি: নকশা বাঙালি নাকি খাবারের জন্যই বেঁচে থাকে! কথাটা খুব যে বেঠিক, সেটাও বলা যায় না। কিন্তু বাঙালির রসুইঘরে রান্না যে জমে ক্ষীর হয়ে যায়, সেটা কে বলবে? যিনি রাঁধতে জানেন, তিনি শুধু চুলই বাঁধতে জানেন না, খেতে আর খাওয়াতেও জানেন—এ সত্য বাঙালিকে না দেখলে বোঝা মুশকিল। উদ্বেগ আর আতঙ্কের এই করোনাকালেও রান্নাঘর তো আর বন্ধ রাখা সম্ভব নয়। বাসার বাইরে যাওয়ার হাত থেকে বাঁচতে তাই বরং আজ অবহেলায় পড়ে থাকা সবজি আর বাতিল খাদ্যদ্রব্যের দিকে নজর দেওয়া যাক। দেখে নেওয়া যাক মিতব্যয়ী বাঙালির আটপৌরে হিসাবকিতাব। আটপৌরে বলছি; কারণ, আমাদের রান্নাঘরের ভাঁড়ারে য...

ঘরবন্দী সময়ে গর্ভবতী মায়েদের যত্ন

Image
ঘরবন্দী সময়ে গর্ভবতী মায়েদের যত্ন জিন্নাতুন নাহার প্রথম আলো     করোনা ভাইরাসের প্রকোপের মাত্রা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বের বেশির ভাগ দেশ ও অঞ্চলে এটি দানবীয় ছায়া ফেলে রেখেছে। আমাদের দেশেও এতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জনজীবনে চলে এসেছে একটা স্থবিরতা। এ অবস্থায় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন এবং খাদ্য প্রয়োজন। অন্যথায় গর্ভকালে বিপদের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। করোনার এ সময় গর্ভবতী মায়েরা যা করবেন: ১. সুষম খাবার গ্রহণ গর্ভবতী মায়েদের খাবারে বাড়তি পুষ্টি প্রয়োজন। তাই অবশ্যই মায়েদের খাবার হতে হবে সুষম। আর এই বাড়তি চ...

শিশুদের খেলার ছলে ব্যায়াম

Image
শিশুদের খেলার ছলে ব্যায়াম উম্মে শায়লা রুমকি প্রথম আলো     প্রতীকী ছবি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এখন সবাইকে বাড়িতে থাকতে হচ্ছে। এ অবস্থায় শিশুদের সময় কাটছে মুঠোফোনে, গ্যাজেটে, বই পড়ে, ছবি এঁকে কিংবা কার্টুন দেখে। স্কুল বন্ধ থাকায় এবং বাইরে বের হতে না পারায় সব ধরনের খেলাধুলা একদম বন্ধ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, লকডাউনে ঘরবন্দী ও নিষ্ক্রিয় থাকায় শিশু-কিশোরদের স্থূলতার হার বাড়তে পারে। এই সমস্যা মোকাবিলায় এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে দরকার কায়িক পরিশ্রম। ঘরোয়া কিছু খেলাধুলায় সমস্যাটি এড়ানো যায়। ১ . টেবিল টেনিস: ঘরের বারান্দায় বা ডাইনিং টেবিলকে ব্যবহার করে সহজেই টেবিল টেনিসের কোর্ট বানিয়ে খেলা যেতে পারে। এ...

করোনার ভিন্নতর উপসর্গ

Image
করোনার ভিন্নতর উপসর্গ ডা. রাশেদুল হাসান প্রথম আলো করোনাভাইরাসের সংক্রমণের সাধারণ উপসর্গগুলো হলো জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট। কিন্তু এগুলো ছাড়াও কোনো কোনো রোগীর ক্ষেত্রে আরও কিছু উপসর্গ দেখা দিচ্ছে। কাজেই এ সময় কোনো প্রকার শারীরিক অসুস্থতাকেই অবহেলা বা উপেক্ষা করা চলবে না। আসুন, করোনা রোগীদের মধ্যে পাওয়া ভিন্ন কিছু উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক। শরীর ম্যাজম্যাজ করা বা ভীষণ দুর্বলতা হতে পারে প্রথম লক্ষণ। সাধারণ দৈনন্দিন কাজকর্ম যেমন টয়লেটে যাওয়া বা জামাকাপড় পাল্টাতে গিয়েও যদি খুব ক্লান্ত বা হয়রান লাগে, অথবা কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ অতিরিক্ত দুর্বল লাগে, তাহলে আগে থেকেই সাবধান হোন। মাথাব্যথা, মাথা ঘোরা বা হতবিহ্বল অবস্থাও হতে পারে করোনার উপসর্গ। বিশেষ করে পরিবারের বয়স্ক মানুষটিকে এ...

করোনা সংক্রমিত রোগী কখন সম্পূর্ণ সুস্থ

Image
করোনা সংক্রমিত রোগী কখন সম্পূর্ণ সুস্থ অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলো প্রতীকী ছবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ করোনায় সংক্রমিত রোগী হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার যেমন বাড়ছে, তেমনি এর থেকে সুস্থ হওয়ার হারও আশাব্যঞ্জক। অনেক রোগী এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে। কেউ দ্রুত সুস্থ হচ্ছে, কেউ একটু দেরিতে। অসুস্থতার এই সময়ে রোগীদের দৃশ্যত পরিবার ও সমাজবিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। কারও কারও হাসপাতালেও চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমিত রোগী ও তাদের স্বজনদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এভাবে আর কত দিন? আবার কবে জীবন স্বাভাবিক হবে? গবেষণা বলছে, অধিকাংশ রোগী ১৪ থেকে ২৮ দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ করোনায় সংক্রমিত রোগী হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। তবে রোগ...

নবজাতকের প্রয়োজনীয়তায়

Image
নবজাতকের প্রয়োজনীয়তায় রাফিয়া আলম প্রথম আলো     নবজাতকের পোশাক বা অন্য িকছু জীবাণুমুক্ত করতে হবে। ছবি: নকশা সময়টা করোনার দখলে। মায়েদের চিরন্তন দুশ্চিন্তায় যোগ হয়েছে নতুন এক নাম। এ সময় যাঁদের সন্তান প্রথমবারের মতো দেখছে পৃথিবীর আলো, তাঁরা পড়ছেন এক বিপাকে। নবজাতকের নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবেন কোথায়! বিপণিবিতান বন্ধ। ভরসা কেবল অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো। সেখানেও ভয়, ব্যাগ–প্যাকেটের মাধ্যমে বা বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার সময় ভাইরাস চলে আসবে না তো নবজাতকের কাছে? সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞজন। তবে আগে একটু ‘সরেজমিনে’ দেখে আসা যাক। করোনাময় এই সময়ে অবশ্য সেই সুযোগ সীমিত। মুঠোফোনে কথা হলো নতুন এক মায়ের সঙ্গে। যশোর জেলা জজ আদালতের সহকারী জজ সুমনা পাল।...

পরিচ্ছন্ন নান্দনিক অন্দর

Image
পরিচ্ছন্ন নান্দনিক অন্দর বিপাশা রায় প্রথম আলো নান্দনিক তার পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন অভিনেত্রী স্পর্শিয়া।ছবি: সংগৃহীত করোনাকালে ঘরেই কাটছে সময়। এখন সচেতনতার বড় এক বিষয় পরিচ্ছন্নতা। ঘরদোর পরিষ্কার আর পরিপাটি রাখলে অন্দরও হয়ে ওঠে নান্দনিক। ঘরের থাকা আসবাবসহ নানা উপকরণের স্থান বদল করলেও অন্দরসাজে আসে নতুনত্ব। একটানা অনেক দিন ঘরে বসে থাকতে থাকতে কি একঘেয়েমিতে পেয়ে বসেছে? এবার তাহলে ঘরের সাজের দিকে বিশেষ মনোযোগ তো দিতেই পারেন। এতে যেমন অন্দরসাজে আসবে নতুনত্ব তেমনি একই ঘরে থাকতে যে বিরক্তি আপনাকে ঘিরে ধরেছিল তারও খানিকটা হবে অবসান। আর সামনেই ঈদুল ফিতর। নাই–বা হলো এবার বাইরে ছুটে বেড়ানো, তাই বলে কি ঘরে আনা যাবে না উৎসবের আবহ। হালকা আসবা বেশৈল্পিক আবহ যেহেতু বাড়িতে বসে আছেন তাই ঘর সাজাতে বসে গেছেন অভিনেত্রী অর্চিতা স্পশিয়া। জানালেন, শুধু ঘরের নান্দ...

ব্যথা কমানোর ঘরোয়া ব্যায়াম

Image
ব্যথা কমানোর ঘরোয়া ব্যায়াম মেহেরুন-নেসা প্রথম আলো প্রতীকী ছবি। বয়স্কদের অনেকে বিভিন্ন ধরনের বাত ও ব্যথায় ভোগেন। কারও কারও তো এ জন্য ফিজিওথেরাপিও নিতে হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের এই সময় সবাইকে ঘরে থাকতে হচ্ছে। ফলে অনেকেরই বাত ও ব্যথাজনিত কষ্ট বেড়ে যাচ্ছে। বাসায়ই কিছু ব্যয়াম করলে ও পরামর্শ মানলে এসব কষ্ট লাঘব হতে পারে: * পরিচিত ও অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে ফোনে পরামর্শ নিন। বাইরে যাবেন না। * ব্যথা যদি তীব্র হয় তবে তিন-চার দিনের জন্য হাঁটুকে পূর্ণ বিশ্রাম দিন। * যেসব কারণে ব্যথা বাড়ে (যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা, হাঁটু ভাঁজ করা, নিচে বসা, লো কমোডে বসা, হাঁটা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা ইত্যাদি) সেগুলো এড়িয়ে চলুন। * প্রয়োজনে চেয়ারে বসে নামাজ আদায় করুন। * ব্য...